এই মুহূর্তে কলকাতা

প্রতিরক্ষা সরঞ্জামের প্রদর্শনী শুরু হল কলকাতায়।

কলকাতা, ৭ জুলাই:- প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে ভারতীয় সেনার পূর্বাঞ্চলীয় কমান্ডের উদ্যোগে আধুনিক সমরাস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জামের প্রদর্শনী ইস্ট টেক ২০২২ আজ থেকে কলকাতায় শুরু হয়েছে। নিউ টাউনের বিশ্ববাংলা মেলা প্রাঙ্গনে সেনা,সোসাইটি অফ ইন্ডিয়ান ডিফেন্স ম্যানুফ্যাকচারারস এবং কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ -সিআইআইয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ওই প্রদর্শনীতে ডিআরডিও, বিভিন্ন রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদক […]

এই মুহূর্তে জেলা

ট্রেনের বগির কাপলিং খুলে বিপত্তি সাঁকরাইল স্টেশনে।

হাওড়া, ৭ জুলাই:- মাত্র কয়েকদিন আগেই পার্সেল ভ্যান লাইনচ্যুত হয়েছিল। দুর্ভোগে পড়েছিলেন রেলযাত্রীরা। দক্ষিণ পূর্ব রেলের সাঁকরাইল ও আবাদা স্টেশনের মাঝে ওই ঘটনার পর আজ বৃহস্পতিবার সকালে আবার বিপত্তি ঘটলো। এদিন লোকাল ট্রেনের দুটি বগির কাপলিং খুলে যায়। আপ উলুবেড়িয়া হাওড়া লোকাল হাওড়ার দিকে যাওয়ার সময় সাঁকরাইল ও অবাদা স্টেশনের মাঝে ট্রেনের ৭ ও ৮ […]

এই মুহূর্তে জেলা

রোগী মৃত্যু ঘিরে উত্তেজনা , ভাঙচুর নার্সিংহোমে।

হাওড়া, ৭ জুলাই:- রোগী মৃত্যু ঘিরে উত্তেজনা। চিকিৎসার গাফিলতিতে মৃত্যুর অভিযোগে ভাঙচুর নার্সিংহোমে। ঘটনাস্থলে আসে পুলিশ। হাওড়ার বাঁকড়া এলাকার ঘটনা। জানা গেছে, হাওড়ার জগাছা উনসানি এলাকার বাসিন্দা মিনার বেগম (৪০), দিন পনেরো আগে বাঁকড়া এলাকার এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি হন। তাঁর জরায়ুতে টিউমার হয়েছিল।দীর্ঘদিন ধরে ভুগছিলেন তিনি। এরপর চিকিৎসকদের পরামর্শ মতো ওই নার্সিংহোমে তিনি ভর্তি […]

এই মুহূর্তে কলকাতা

মুখ্যমন্ত্রীর বাড়িতে অনুপ্রবেশের ঘটনায় এবার ডিরেক্টর অফ সিকিউরিটি পদে রদবদল।

কলকাতা, ৬ জুলাই:- মুখ্যমন্ত্রীর বাড়িতে অনুপ্রবেশের ঘটনার পর তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা রাজ্যের ডিরেক্টর অফ সিকিউরিটি পদে রদবদল করা হল। বিবেক সহায়কে সরিয়ে কারা বিভাগের অতিরিক্ত মহা নির্দেশক পীযূষ পান্ডে কে ওই পদে আনা হয়েছে। ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মাকে অতিরিক্ত ডিরেক্টর অফ সিকিউরিটি পদে নিয়ে আসা হয়েছে। বিবেক সহায়কে ডিজি প্রভিশনিং পদে […]

এই মুহূর্তে কলকাতা

মুড়ি,চিঁড়ের মতো নিত্যপ্রয়োজনীয় সামগ্রীতে জি,এস,টি বসানোয় কেন্দ্রের তীব্র নিন্দা চন্দ্রিমার।

কলকাতা, ৬ জুলাই:- বাংলা সহ বিরোধী রাজ্যের অর্থমন্ত্রীদের আপত্তি অগ্রাহ্য করেই মুড়ি, চিঁড়ের মত সাধারণের নিত্য প্রয়োজনীয় সামগ্রীর ওপর একতরফা ভাবে জিএসটি বসিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। কেন্দ্রের এই আচরণের তীব্র নিন্দা করলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বুধবার নবান্নে গ্যাসের দাম বৃদ্ধি প্রসঙ্গে কেন্দ্রকে তোপ দেগে জি এস টির হার নিয়েও সরব হন অর্থমন্ত্রী। তিনি বলেন, […]

কলকাতা এই মুহূর্তে

জিটিএর মাধ্যমে পাহাড়ে উন্নয়নই মূল লক্ষ্য , জানালেন অনীত থাপা।

কলকাতা, ৬ জুলাই:- পৃথক রাজ্য নয়, জিটিএর মাধ্যমে পাহাড়ের উন্নয়নই তাঁর মূল লক্ষ্য বলে সদ্য সমাপ্ত জিটিএ নির্বাচনে জয়ী গোরখা প্রজাতান্ত্রিক মোর্চার সভাপতি অনীত থাপা জানিয়েছেন। ভোটে বিপুল জয়ের পর তিনি আজ নবান্নে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে সাক্ষাৎ করেন। পরে সাংবাদিকদের তিনি বলেন, পাহাড়ে এতদিন আবেগের রাজনীতি হয়েছে। বাস্তববাদী উন্নয়নমূলক রাজনীতি হয়নি। বিগত বোর্ডের আমলে […]

এই মুহূর্তে কলকাতা

সড়ক দুর্ঘটনা এড়াতে নয়া উদ্যোগ সরকারের।

কলকাতা, ৬ জুলাই:- সেফ ড্রাইভ, সেফ লাইফ প্রকল্পের আওতায় রাজ্যে অভিন্ন গতি নীতি আনতে চলেছে রাজ্য সরকার। সড়ক দুর্ঘটনা এড়াতে এই উদ্যোগ বলে জানা গেছে। খড়্গপুর আইআইটি ইতিমধ্যেই এই বিষয়ে একটি রিপোর্ট জমা দিয়েছে। সেই প্রতিবেদনের ভিত্তিতে গতি নীতি আনতে যাচ্ছে সরকার। খুব শীঘ্রই এটি রাজ্য মন্ত্রিসভা অনুমোদনের জন্য পেশ করা হবে বলে প্রশাসনিক সূত্রে […]

এই মুহূর্তে জেলা

গুটখার পিক ফেলতে গিয়ে মৃত্যু যুবকের।

হুগলি, ৬ জুলাই:- ডাউন কাঠ গুদাম এক্সপ্রেস থেকে পড়ে গেল এক যুবক। দুপুর সাড়ে বারোটা নাগাত ট্রেনটি হাওড়ার দিকে যাওয়ার সময় ভদ্রেশ্বর প্লাটফর্ম এর কাছে আসতেই বছর ত্রিশের এক যুবক ট্রেন থেকে পড়ে যায়। ঘটনার পর কিছুক্ষন ট্রেন দাঁড়িয়ে থাকে। ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়। তবে কেউ ঠেলে ফেলে দিল কিনা বা অন্য কোনো ঘটনায় […]

এই মুহূর্তে জেলা

বৃষ্টি হলেই জলে ভাসছে সাঁত্রাগাছি স্টেশন সংলগ্ন আন্ডারপাস।

হাওড়া, ৬ জুলাই:- বৃষ্টি হলেই জলে ভাসছে হাওড়ার সাঁতরাগাছি স্টেশন সংলগ্ন আন্ডারপাস। প্রতিবছর বর্ষার সময় জলে হাবুডুবু এই আন্ডারপাস পারাপার করতে মানুষের নাভিশ্বাস ওঠে। এবারও তার অন্যথা হয়নি। বুধবার সকালের বৃষ্টিতে ওই আন্ডারপাস জলমগ্ন হয়ে যায়। তা পার হতেই লেগে যায় অনেক সময়। সাধারণ মানুষের অভিযোগ, আগে সেখানে ঝিল ছিল। বৃষ্টির জমা জল সেই ঝিলে […]

এই মুহূর্তে কলকাতা

বিদুৎপৃষ্ঠ হয়ে মৃত্যু বন্ধে বিপদজনক পোস্ট ও খোলা তার চিহ্নিত করতে বিদ্যুৎ দপ্তর ও পুলিশকে প্রতিদিন নজরদারির নির্দেশ রাজ্যের।

কলকাতা, ৬ জুলাই:- সাম্প্রতিক কালে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় একের পর এক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় রাজ্য সরকার বিদ্যুৎ সরবরাহ পরিকাঠামোর সামগ্রিক পর্যালোচনার নির্দেশ দিয়েছে। রাজ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা নিয়ে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী বিদ্যুৎ দফতর, কলকাতা পুরসভা ও সি ই এস সি কর্তৃপক্ষের সঙ্গে গতকাল বৈঠক করেন। সেখানে বিপজ্জনক বিদ্যুতের খুঁটি, খোলা তার […]