হাওড়া, ৯ জুলাই:- অমরনাথ যাত্রায় গিয়ে পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হাওড়ার একই পরিবারের তিন পুণ্যার্থীর। বেস ক্যাম্পে ফোনের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনওরকম সন্ধান মেলেনি। উদ্বিগ্ন পরিবার। জানা গেছে, হাওড়ার বাড়ি থেকে তিন মহিলা অমরনাথ যাত্রার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন গত ২রা জুলাই। তারা হাওড়া থেকে হিমগিরি এক্সপ্রেসে রওনা দেন। তারা ঠিক মতোন যাচ্ছিলেন […]
এই মুহূর্তে
জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী হত্যার ঘটনায় শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ৯ জুলাই:- জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের হত্যার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পদ্মশ্রী’ আবের মৃত্যুতে তাঁর পরিবার এবং জাপানবাসীর প্রতি সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শনিবার কলকাতায় জাপানের কনসাল জেনারেলকে নিজের শোকবার্তা পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি জানিয়েছেন, আবের নৃশংস হত্যাকাণ্ড এরাজ্যের মানুষের জন্য অপরিসীম বেদনা বয়ে এনেছে। তিনি শুধু ভারত ও জাপানের […]
করোণা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন নোবেল জয়ী অমর্ত্য সেন।
কলকাতা, ৯ জুলাই:- নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন করোনা আক্রান্ত হয়ে শান্তিনিকেতনের বাড়িতে চিকিৎসাধীন। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। রাজ্য সরকার নিয়মিত তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নিচ্ছে। প্রয়োজন হলে অমর্ত বাবুকে দ্রুত কলকাতায় নিয়ে আসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখা হচ্ছে বলে নবান্ন […]
করোনা সংক্রমণ বাড়লেও এখনই স্কুল বন্ধের কোন পরিকল্পনা নেই বলে জানালেন শিক্ষামন্ত্রী।
কলকাতা, ৯ জুলাই:- রাজ্যে করোনা সংক্রমণ ফের বাড়লেও এখনই স্কুল বন্ধ করার কোনও পরিকল্পনা সরকারের নেই বলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন। তিনি বলেন, করোনা বিধি অক্ষরে অক্ষরে পালন করে স্কুল গুলিতে পঠন পাঠন চালানোর জন্য ইতিমধ্যেই নির্দেশিকা জারি করা হয়েছে। তবে স্কুলগুলিতে আলাদা ভাবে বিধিনিষেধ আরোপ করার কোনও নির্দেশ স্বাস্থ্য দফতর এখনও দেয়নি। স্বাস্থ্য দফতর […]
হাওড়ায় দুয়ারে টি,এম,সি,পি
হওড়া, ৯ জুলাই:- আগামী ২১ জুলাই শহীদ সমাবেশকে সফল করার উদ্দেশ্য নিয়ে হাওড়ায় তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে এক অভিনব প্রচারের কর্মসূচি নেওয়া হয়েছে। এর নাম দেওয়া হয়েছে “পাড়ায় পাড়ায়, দুয়ারে দুয়ারে টিএমসিপি।” সমগ্ৰ দক্ষিণ হাওড়া জুড়ে প্রত্যেক পাড়ার বুথে বুথে পৌঁছে মানুষের সাথে জনসংযোগ কর্মসূচি নেওয়া হয়েছে। দক্ষিণ হাওড়া তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি প্রীতম […]
পুজোর আগেই খুলে যাবে নতুন টালা ব্রিজ।
কলকাতা, ৮ জুলাই:- নতুন টালা ব্রিজের শেষ পর্যায়ের নির্মাণ কাজ দ্রুত শেষ করতে রাজ্য সরকার উদ্যোগী হয়েছে।সব ঠিক থাকলে পুজোর আগেই খুলে দেওয়া হতে পরে নতুন টালা ব্রিজ। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, শারদোৎসবে মহানগর, শহরতলি ও কলকাতায় যাতায়াত করা মানুষদের সুবিধার্থেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, শুক্রবার পূর্ত দফতরের মন্ত্রী মলয় ঘটক […]
ডেঙ্গু রুখতে জেলায় জেলায় বিশেষ নজরদারির নির্দেশ সরকারের।
কলকাতা, ৮ জুলাই:- চলতি বর্ষার মরশুমে ডেঙ্গুর প্রকোপ রুখতে জেলায় জেলায় বিশেষ নজরদারি চালাতে নির্দেশ দিল রাজ্য সরকার ।ডেঙ্গু সহ মশা বাহিত রোগ প্রতিরোধে শুক্রবার নবান্নে বিভিন্ন দপ্তর এবং জেলা শাসকদের সঙ্গে এক উচ্চপর্যয়ের বৈঠক করেন মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সেখানে তিনি এই মর্মে নির্দেশ দিয়েছেন বলে ।পুরসভা ও পঞ্চায়েতগুলিকে বাড়ি বাড়ি গিয়ে প্রচার এবং […]
লোকাল ট্রেনের সিটের নিচে সদ্যোজাত কন্যা সন্তান ! চাঞ্চল্য হাওড়ার বামুনগাছিতে।
হওড়া, ৮ জুলাই:- লোকাল ট্রেনের সিটের নিচ থেকে উদ্ধার হলো এক সদ্যোজাত কন্যা সন্তান। শুক্রবার দুপুরে হাওড়ার লিলুয়া বামুনগছি কারশেডে ওই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গেছে, এদিন কারশেডে বর্ধমান লোকাল আসার পর সাফাই করার সময় রেলকর্মীরা দেখতে পান ওই সদ্যোজাতকে।সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় আরপিএফ এবং রেলের চাইল্ড লাইনে। কন্যা শিশুটিকে উদ্ধার করে হাওড়া […]
নতুন করে সংস্কারের পর খুলতে চলেছে হাওড়ার টাউন হল।
হাওড়া, ৭ জুলাই:- হেরিটেজ হিসেবে ঘোষণা করা হয়েছিল আগেই। নতুন করে সংস্কারের পর পুনরায় খোলা হচ্ছে হাওড়ার ঐতিহ্যবাহী টাউন হল। ১১ জুলাই এর উদ্বোধন করবেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। উপস্থিত থাকবেন মন্ত্রী অরূপ রায়, মনোজ তিওয়ারি সহ বিধায়করাও। সাংবাদিক বৈঠকে বৃহস্পতিবার একথা জানান হাওড়ার মুখ্য প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী। জানা গেছে, হাওড়ার […]
স্টুডেন্ট ক্রেডিট কার্ডে শিক্ষার ঋণের জন্য বাবা-মায়ের শংসাপত্র প্রয়োজন হবে না।
কলকাতা, ৭ জুলাই:- স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে শিক্ষা ঋণের জন্য আবেদন জানানোর জন্য আর আবেদনকারীর বাবা-মায়ের আয়ের শংসাপত্র প্রয়োজন হবে না। কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আজ প্রায় আট হাজার ছাত্র ছাত্রীদের হাতে নতুন করে স্টুডেন্ট ক্রেডিট কার্ড তুলে দেওয়ার অনুষ্ঠানে র সূচনা করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এ কথা জানিয়েছেন। তিনি বলেন, প্রাথমিক শিক্ষায় বাংলা ইতিমধ্যেই […]











