হাওড়া, ১৭ অক্টোবর:- এবার নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের প্রিজন ভ্যান উঠে পড়ল রাস্তার ফুটপাথে। উল্টো দিকে থেকে আসা একটি প্রাইভেট গাড়িকে ধাক্কা মারল পুলিশের গাড়িটি। ওই দুর্ঘটনায় দুই স্কুল ছাত্র আহত হয়। সোমবার সকালে স্কুল ছুটির শেষে বাড়ির ফিরছিল তিন স্কুল ছাত্র সহ এক ছাত্রী। তারা ফুটপাত দিয়েই হেঁটে যাচ্ছিল। সেই সময় পুলিশের প্রিজন ভ্যান নিয়ন্ত্রণ […]
এই মুহূর্তে
টাকার পাহাড় হাওড়ায়, পান্ডে ভাইদের খোঁজে চলছে তল্লাশি।
হাওড়া, ১৭ অক্টোবর:- টাকার পাহাড় হাওড়ায়। পান্ডে ভাইদের খোঁজে ( শৈলেশ, রোহিত ও অরবিন্দ পান্ডে ) এখন চলছে তল্লাশি। দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং শিবপুর আবাসনের গ্যারেজ ও হাওড়ার মন্দিরতলার ফ্ল্যাট মিলিয়ে এখনো পর্যন্ত উদ্ধার হয়েছে প্রায় ২৮ কোটি টাকা ! এই ঘটনায় হতবাক প্রতিবেশীরাও। মন্দিরতলার ফ্ল্যাটেই শুধু তল্লাশি চালিয়ে নগদে ৫ কোটি ৯৫ লক্ষ টাকা […]
শিবপুর টাকা উদ্ধার কান্ডে এবার ব্যবসায়ী শৈলেশ পান্ডের হাওড়ার অভিজাত আবাসনে তদন্তে এলেন ব্যাঙ্ক জালিয়াতি দমন শাখার তদন্তকারী অফিসাররা।
হাওড়া, ১৬ অক্টোবর:- শিবপুর টাকা উদ্ধার কান্ডে এবার ব্যবসায়ী শৈলেশ পান্ডের হাওড়ার অভিজাত আবাসনে তদন্তে এলেন ব্যাঙ্ক জালিয়াতি দমন শাখার তদন্তকারী অফিসাররা। সঙ্গে রয়েছেন কলকাতা গোয়েন্দা পুলিশ, হেয়ার স্ট্রিট থানার পুলিশ। স্থানীয় শিবপুর থানার পুলিশ উপস্থিত রয়েছেন সেখানে। শনিবার রাতে ওই ব্যবসায়ীর ফ্ল্যাট সিল করে দেওয়া হয়েছিল। এদিন তালা ভেঙেই ফ্ল্যাটে ঢোকেন তদন্তকারীরা। আবাসনের নিরাপত্তা […]
রক্তের চাহিদা মিটাতে ভাঙা দুর্গামন্ডপেই রক্তদান শিবির।
সুদীপ দাস, ১৬ অক্টোবর:- মাত্র ৪৮ ঘন্টার মধ্যেই স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন স্বেচ্ছাসেবী সংগঠন চুঁচুড়া আরোগ্যর। সহযোগীতায় চুঁচুড়ার কারবালা মোড় বিবেকানন্দ রোড সার্বজনীন দুর্গোৎসব সমিতি। এই সমিতির অন্যতম সদস্য তথা চুঁচুড়া আরোগ্য পৃষ্ঠপোষক ইন্দ্রজিৎ দত্তর ঐকান্তিক প্রচেষ্টাতেই মূলত 48 ঘণ্টার মধ্যে এই রক্তদান শিবিরের আয়োজন করা সম্ভব হয়েছে। এদিন ইন্দ্রজিৎ বাবু বলেন শুক্রবার সন্ধ্যায় চুঁচুড়া […]
নির্মাণ শ্রমিকদের মাথার ওপরে পাকা ছাদের বন্দোবস্ত করতে উদ্যোগী রাজ্যের শ্রম দপ্তর।
কলকাতা, ১৬ অক্টোবর:- বাংলার নির্মাণ শ্রমিকেরা অনেকের মাথার ওপরে পাকা ছাদ গড়ে দিলেও তাঁদের অনেকেরই কিন্তু মাথার ওপর পাকা ছাদ নেই। অনেকের নিজের বাড়িও নেই। কেউ তাঁদের সেই বাড়ি গড়ে দেওয়ার কথা ভাবে না। কিন্তু এবার এই ছবির পরিবর্তন ঘটাতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশেই এবার রাজ্যের নির্মাণ শ্রমিকদের মাথার ওপরে পাকা ছাদের বন্দোবস্ত […]
গভীর রাতে নাকা চেকিং এ খোদ পুলিশ কমিশনার
হুগলি, ১৬ অক্টোবর:- সামনে কালি পুজো জগদ্ধাত্রী পুজো, অপরাধ ঠেকাতে চন্দননগর পুলিশ কমিশনারেট এলাকায় নাকা চেকিং গভীর রাতে। শনিবার রাত এগারোটা থেকে কমিশনারেট এলাকার গুরুত্বপূর্ণ জায়গা গুলোতে শুরু হয় নাকা। শহরে ঢোকা বেরোনোর রাস্তা গুলোতে ট্রাফিক পুলিশ গাড়ি বাইকে তল্লাসী চালাতে থাকে। পুলিশ কমিশনার অমিত পি জাভালগি, ডিসিপি চন্দননগর ভিদিত রাজ বুন্দেশকে নিয়ে ভদ্রেশ্বর চন্দননগর […]
ট্যুরিজম সেন্টারের নামে আত্মসাৎ কোটি টাকা, পলাতক মালিক।
হুগলি, ১৬ অক্টোবর:- ট্যুরিজম সেন্টারের থেকে প্রতারিত হয়ে প্রায় দেড় থেকে দু কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে গেল মালিক।চন্দননগর শম্ভুর মোড়ে স্বস্তিক সেন্টারের মালিক আকাশ ব্যানার্জি ও বর্ণালী সরকার প্রচুর মানুষের থেকে টাকা নিয়ে লাদাখ, হিমাচল প্রদেশ ও অন্যান্য জায়গায় বেড়াতে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে সবার টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছে।টুরিস্ট দের বাড়ি হুগলি, হাওড়া,কোলকাতা […]
এবার শিবপুরে ব্যবসায়ীর বাড়ি থেকে কোটি টাকার হদিশ মিললো।
হাওড়া, ১৬ অক্টোবর:- গার্ডেনরিচের পর হাওড়ার শিবপুর। ফের কোটি কোটি টাকার হদিশ মিলল। শিবপুরের ব্যবসায়ীর বাড়ির গ্যারেজে গাড়ির ভিতরেই মিলেছে নগদ প্রায় ২ কোটি টাকা। এছাড়াও মিলেছে সোনা ও হিরের গয়না। শনিবার রাতে কলকাতা পুলিশের গোয়েন্দাদের বিশেষ অভিযানে ওই নগদ টাকার পাশাপাশি প্রচুর সোনা ও হিরের গয়না উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর, যার বিরুদ্ধে অভিযোগ […]
পৈত্রিক ভিটেতে বাঁচার অধিকারের দাবিতে ধর্ণায় তরুণী।
সুদীপ দাস, ১৫ অক্টোবর:- পৈত্রিক ভিটেতে শান্তিতে বাঁচার অধিকারের দাবিতে ডানকুনির চামুণ্ডা মন্দিরে ধর্ণায় বসলেন এমএ পাস তরুণী। ওই তরুণীর নাম পিয়ালী পাল। পিয়ালী রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মিউজিকে এমএ পাস করেছেন। দীর্ঘদিন সংগীতশিল্পী শিপ্রা বসুর কাছে গানও শিখেছেন। অভিযোগ বাবার ভিটেতে বৌদির অত্যাচারে শান্তিতে বাঁচার কোন উপায় নেই। নিজের প্রিয় সংগীত পর্যন্ত ছেড়ে দিতে বাধ্য […]
বউবাজারে বারবার একই ঘটনার পুনরাবৃত্তি আটকাতে সমাধান সূত্র খোজার নির্দেশ মেট্রোকে রাজ্যের।
কলকাতা , ১৫ অক্টোবর:- মেট্রো প্রকল্পের কাজের জন্য বারবার বাড়ি ঘর সম্পত্তির ক্ষয়ক্ষতি হচ্ছে মানুষের। চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন বউবাজার এলাকার বাসিন্দারা। বারবার একই ঘটনার পুনরাবৃত্তি আটকাতে স্থায়ী সমাধান সূত্র খোঁজার জন্য এবার রাজ্য সরকার মেট্রো কতৃপক্ষ্কে নির্দেশ দিয়েছে। শনিবার নবান্নে দুপক্ষের মধ্যে বৈঠক হয়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওই বৈঠকে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন। সেখানে […]











