কলকাতা, ১৮ অক্টোবর:- রাজ্যের বাসিন্দাদের কাছ থেকে তাঁদের অভাব-অভিযোগ শুনে তা দ্রুত নিষ্পত্তি করার জন্য অনেক আগেই মুখ্যমন্ত্রীর দফতরে গ্রিভান্স সেল চালু করা হয়েছে। এবার তার সঙ্গে কেন্দ্রের সংশ্লিষ্ট প্রকল্পের সংযুক্তিকরণ চাইল মোদি সরকার।কেন্দ্রীয় সরকারের ‘সেন্ট্রালাইজড পাবলিক গ্রিভান্স রিড্রেস অ্যান্ড মনিটরিং সিস্টেম’ সংযুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে সিএমও গ্রিভান্স সেলের সঙ্গে। এই প্রসঙ্গে কেন্দ্র সরকার […]
এই মুহূর্তে
খোলা জায়গায় অনুষ্ঠান বা জলসার ক্ষেত্রে মাইক্রোফোনে সাউন্ড লিমিটার লাগানো বাধ্যতামূলক।
কলকাতা, ১৮ অক্টোবর:- রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ খোলা জায়গায় অনুষ্ঠান বা জলসার আয়োজন করার জন্য মাইক্রোফোনে সাউন্ড লিমিটার লাগানো বাধ্যতামূলক করেছে। এই মর্মে পর্ষদের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সদস্য সচিব রাজেশ কুমারের জারি করা ও নির্দেশিকা বলা হয়েছে মাইক্রোফোনে সাউন্ড লিমিটেড ব্যবহার করার ব্যাপারে সম্মতি দেওয়ার পরেই উদ্যোক্তাদের এ ধরনের […]
ঢাকে কাঠি পঞ্চায়েত নির্বাচনের, আগামীকাল আসন বিন্যাস তালিকা প্রকাশ করতে চলেছে কমিশন।
কলকাতা, ১৮ অক্টোবর:- রাজ্যের আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতিতে আগামীকাল রাজ্য নির্বাচন কমিশন ২০ জেলার আসন বিন্যাস এবং আসন সংরক্ষণ নিয়ে খসড়া তালিকা প্রকাশ করতে চলেছে।২ নভেম্বর পর্যন্ত এই ২০ জেলার মানুষ সংশ্লিষ্ট জেলা শাসক এবং রাজ্য নির্বাচন কমিশনের কাছে তালিকায় সংশোধন ও পরিমার্যমনের দাবি জানাতে পারবে। ৭-১৬নভেম্বর পর্যন্ত তালিকা সংশোধনের কাজ হবে। নভেম্বর মাসের […]
হাওড়ার গোলাবাড়িতে আগুন, ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন।
হাওড়া, ১৮ অক্টোবর:- হাওড়ার গোলাবাড়ি থানার অন্তর্গত রোজ মেরি লেন এলাকায় একটি রেডিমেড গারমেন্টসের গোডাউনে মঙ্গলবার ভোররাতে আগুন লাগে। স্থানীয় বাসিন্দারা সকালে মর্নিং ওয়ার্কে বেরিয়ে ওই আগুন দেখতে পান। পুলিশ ও দমকলকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। প্রায় ঘন্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে […]
৩১শে ডিসেম্বর পর্যন্ত স্ট্যাম্প ডিউটিতে ছাড় পাবেন বাংলার মানুষ।
কলকাতা, ১৭ অক্টোবর:- স্ট্যাম্প ডিউটি খাতে গত সেপ্টেম্বর মাসে রাজ্য সরকারের আয়ের নতুন রেকর্ড তৈরি হয়েছে। ওই মাসে রাজ্য সরকারের কোষাগারে স্ট্যাম্প ডিউটি বাবদ ৯৭০ কোটি ২৪ লক্ষ ২৩ হাজার ৪৫০ টাকা জমা হয়েছে।যা এযাবৎ কালে একমাসের আয়ের নতুন রেকর্ড বলে অর্থ দফতর সূত্রে খবর।চলতি বছরের জুলাই মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্ট্যাম্প ডিউটি প্রদানের ক্ষেত্রে […]
স্বরাষ্ট্রমন্ত্রীর ডাকা বৈঠকে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা, ১৭ অক্টোবর:- কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ডাকা বৈঠকে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লির কাছে হরিয়ানার সুরাজ কুন্ডে আগামী ২৭ ও ২৮ অক্টোবর এই বৈঠক হওয়ার কথা। এ রাজ্যের মত অনেক রাজ্যের মুখ্যমন্ত্রীর হাতেই স্বরাষ্ট্র দপ্তর আছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ওই বৈঠকে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছিল। কিন্তু ২৭ অক্টোবর ভাইফোঁটা। […]
বাদ সরকারি নীল-সাদা, পুরনো সাদা-লালেই ক্লাস হুগলী গার্লসে।
সুদীপ দাস, ১৭ অক্টোবর:- একেই বলে বোধহয় বিপ্লবের জয়। সরকারি নীল-সাদা পোশাক নিয়ে প্রশ্ন তুলে শ’য়ে-শ’য়ে মানুষের সামনে বিধায়কের ধমক শুনতে হয়েছিল হুগলী গার্লস হাই স্কুলের অভিভাবক সোমা ঘোষকে। বিধায়ক সকলের সামনে কটাক্ষ করে বলেছিলেন আপনি অনেক বড় বিপ্লবী হয়ে গেছেন আমি বুঝেছি। এবার বসে পরুন। বিধায়ক বলেছিলেন সরকারি স্কুল সরকারের নিয়ম-কানুন মানতে হবে, না […]
কালী পুজোয় সুপার সাইক্লোন আছড়ে পড়া নিয়ে প্রচার অমূলক বলে জানালো আবহাওয়া দপ্তর।
কলকাতা, ১৭ অক্টোবর:- কালীপুজো ও দীপাবলির সময় সুপার সাইক্লোনের আছড়ে পড়া নিয়ে সামাজিক মাধ্যমে চলা প্রচার অমূলক বলে আবহাওয়া দফতর জানিয়েছে। কেন্দ্রীয় আবহাওয়া বিভাগের মহা নির্দেশক ভারতের সাইক্লোন ম্যান হিসাবে খ্যাত ডক্টর মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। কুড়ি তারিখ নাগাদ এটি নিম্ন চাপের রূপ নিতে পারে। কালীপুজোর আগে এর গভীর […]
কংগ্রেস সভাপতি নির্বাচনের জন্য চলছে ভোটগ্রহণ।
কলকাতা, ১৭ অক্টোবর:- কংগ্রেস সভাপতি নির্বাচনের জন্য কলকাতায় প্রদেশ কংগ্রেস কার্যালয়ে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল ১০টা থেকে বিকেল চারটে পর্যন্ত এই ভোট গ্রহণ চলবে। প্রদেশ কংগ্রেস কমিটির প্রায় সাড়ে পাঁচশ সদস্য সভাপতি নির্বাচনে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোট প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এআইসিসি-র তিন সদস্যের প্রতিনিধি দল গতকালই কলকাতা এসেছেন। পঞ্জাব প্রদেশ কংগ্রেসের নেতা […]
পঞ্চায়েতের কাজে স্বচ্ছতা আনতে নিয়মিত গ্রামসভার বৈঠকের নির্দেশ।
কলকাতা, ১৭ অক্টোবর:- পঞ্চায়েতের কাজে স্বচ্ছতা আনতে এবং সাধারণ মানুষের অংশ গ্রহণ বাড়াতে রাজ্য সরকার নিয়মিত গ্রাম সভার বৈঠক আয়োজন করার জন্য জেলা গুলিকে নির্দেশ দিয়েছে।পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ স্তরে প্রতি ১৫ দিন অন্তর এধরণের বৈঠকের আয়োজন করতে জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনিক সূত্রে খবর সাধারণ গ্রামবাসী, পঞ্চায়েতের নির্বাচিত প্রতিনিধি এবং সরকারি আধিকারিকদের […]











