বিধাননগর, ৭ ডিসেম্বর:- চিকিৎসকের গাড়ি নিয়ে পালাতে গিয়ে পালাতে গিয়ে ধরা পড়ল ড্রাইভার। অভিযুক্তের নাম স্বপন কুমার ঘোষ। তার বাড়ি টিটাগড় থানা এলাকায়। জানা গিয়েছে বেলগাছিয়ার এক চিকিৎসকের গাড়ি নিয়ে পালাচ্ছিল সে। মঙ্গলবার রাতে লেকটাউন থানা এলাকায় ধরা পড়ে সে। পুলিশ জানিয়েছে রাতে তাদের কাছে খবর আসে বেলগাছিয়ার আর এক চিকিৎসকের গাড়ি নিয়ে লেকটাউন এলাকায় […]
এই মুহূর্তে
পেনশন না পেয়ে হাওড়া পুরসভায় বিক্ষোভ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের।
হাওড়া, ৭ ডিসেম্বর:- হাওড়া পুরসভার অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে তাঁদের পেনশনের টাকা পাচ্ছেন না বলে অভিযোগ। এর প্রতিবাদে অবশেষে পুরভবনে প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সনের ঘরের সামনে বিক্ষোভ শুরু করেছেন তাঁরা। আজ বুধবার সকাল থেকেই পুরসভা চত্বরে বিক্ষোভ শুরু হয়েছে। তাঁরা পুরসভায় চেয়ারপার্সনের অফিসের গেটের সামনেই রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ করছেন। তাঁদের অভিযোগ, ২০১৬ সালের পর যাঁরা […]
দেওয়াল কেটে শতাধিক মোবাইল চুরি, চাঞ্চল্য চুঁচুড়ায়।
সুদীপ দাস, ৭ ডিসেম্বর:- শীত পড়তেই দুঃসাহসিক চুরির ঘটনা চুঁচুড়া থানায় এলাকায়। জেলা সদর শহর চুঁচুড়া সায়রা মোড়ের কাছে একটি মোবাইলের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। সূত্রের খবর গতকাল রাতে দোকানের পেছন দিকের দেয়াল কেটে শতাধিক মোবাইল ফোন অর্থাৎ যার বাজার মূল্য প্রায় ১৫ লক্ষ টাকার কাছাকাছি চুরি করা হয়। আজ সকালে দোকান খুলতে […]
আবারও চালু হল দুয়ারে রেশন কর্মসূচি।
সুদীপ দাস, ৬ ডিসেম্বর:- দেশের শীর্ষ আদালতের রায়ের পর আবারও চালু হল দুয়ারে রেশন কর্মসুচি। মঙ্গলবার সকালে চুঁচুড়ার চকবাজার বাঁধের ধারে এই কর্মসুচি চলে। প্রসঙ্গত রাজ্য সরকারের দুয়ারে রেশন কর্মসুচির বিরোধীতা করে কোলকাতা হাইকোর্টে মানলা রুজু করেছিল রেশন ডিলাররা। কোলকাতা হাইকোর্টের রায় সরকারের বিরুদ্ধে যেতেই সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ফের […]
বিভিন্ন ইস্যু নিয়ে সর্বদলীয় প্রতিনিধি দল গঠনে বিরোধী দলনেতাকে ফোন পরিষদীয় মন্ত্রীর।
কলকাতা, ৬ ডিসেম্বর:- নদী ভাঙনের সমস্যা সহ রাজ্যের বিভিন্ন ইস্যু নিয়ে সর্বদল প্রতিনিধি দল গঠনের ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করতে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ফোন করেছেন। বিধানসভায় গৃহীত প্রস্তাব অনুযায়ী পরিষদীয় মন্ত্রীর নেতৃত্বে সরকারপক্ষের ৫ এবং বিরোধী পক্ষের ৪ বিধায়কের প্রতিনিধি দল গঠন করে দিল্লিতে কেন্দ্রীয় সরকারের কাছে দরবার করতে […]
ভয়াবহ গঙ্গা ভাঙনে বিপন্ন শিবপুর বোটানিক্যাল গার্ডেন, চিন্তায় পরিবেশবিদরা।
হাওড়া, ৬ ডিসেম্বর:- ভয়াবহ গঙ্গা ভাঙনে বিপন্ন হয়ে পড়ছে শিবপুর বোটানিক্যাল গার্ডেন। চিন্তায় রয়েছেন পরিবেশবিদরা। মঙ্গলবারই পরিস্থিতি সরোজমিন করেন বিশিষ্ট পরিবেশ কর্মী সুভাষ দত্ত। জাতীয় উদ্যান রক্ষা করতে আদালতের দ্বারস্থ হচ্ছেন তিনি। সারা বিশ্বের মানুষের কাছে জাতীয় উদ্যান হিসেবে খ্যাতি রয়েছে হাওড়ার শিবপুরের বোটানিক্যাল গার্ডেনের। কিন্তু গঙ্গা ভাঙনের কারণে সেই উদ্যান ক্রমেই বিপন্ন হতে চলেছে। […]
তার খুলে বিপত্তি। সাঁতরাগাছি সেতুতে আহত ইলেকট্রিক কর্মী।
হাওড়া, ৬ ডিসেম্বর:- বর্তমানে সাঁতরাগাছি ওভারব্রিজের সংস্কারের কাজ চলছে। সেখানে ইলেকট্রিকের কাজ চলার সময়ে মঙ্গলবার সকালে আহত হন এক কর্মী। এদিন লাইট খোলার কাজ চলছিল। সেই কাজ নির্বিঘ্নে শেষ হলেও ইলেকট্রিকের তার খুলে পড়ে বিপত্তি ঘটে। আহত কর্মীকে আনা হয় হাওড়া জেলা হাসপাতালে। ওই আহত কর্মীর নাম নিরঞ্জন দাস (৫২)। তিনি জগাছার জিআইপি কলোনির বাসিন্দা […]
চিকিৎসার গাফিলতিতে রুগীর মৃত্যুর অভিযোগ এসএসকেএমে, ট্রমা কেয়ার ভাংচুর, গ্রেপ্তার ৫।
সুদীপ দাস, ৫ ডিসেম্বর:- চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ এবার খোদ এসএসকেমের বিরুদ্ধে। রাজ্য সরকারের সর্বোচ্চ সুবিধাসম্পন্ন চিকিৎসা কেন্দ্রের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলল ব্যান্ডেলের মানসপুর বস্তির মানুষ। স্থানীয় সূত্রে খবর গত বুধবার দুপুরে এক বান্ধবীকে বাইকে চাপিয়ে কোলকাতার দিকে যাচ্ছিলেন ব্যান্ডেল মানসপুর বস্তির বাসিন্দা পেশায় অটো চালক মহঃ আরমান (২৬)। দিল্লী রোড ধরে যাওয়ার পথে […]
এবার একাকী পুরুষ ও মহিলারাও স্বাস্থ্যসাথী প্রকল্পের সুযোগ পাবেন।
কলকাতা, ৫ ডিসেম্বর:- মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে এবার একাকি পুরুষ এবং মহিলারাও এবার স্বাস্থ্যসাথী প্রকল্পের সুযোগ পাবেন।স্থানীয় জনপ্রতিনিধিদের দেওয়া শংসাপত্রের ভিত্তিতে এবার থেকে সিঙ্গেল মাদার, বিবাহ বিচ্ছিন্ন মহিলা পুরুষ অথবা অন্যান্য কারণে একাকী বসবাসকারি মহিলাদের ওই প্রকল্পের সুযোগ দেওয়া হবে বলে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম জানিয়েছেন, এতদিন পরিবারের বয়োজ্যেষ্ঠ মহিলাদের নামে […]
দমকলে চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা, কলকাতা থেকে গ্রেফতার মহিলা সহ দুই।
হাওড়া, ৫ ডিসেম্বর:- দমকলে চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগ। কলকাতার নেতাজি নগর থেকে গ্রেফতার মহিলা সহ দুই। দমকল বিভাগে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে কয়েক লক্ষ টাকা প্রতারণা করার অভিযোগ উঠেছে। কলকাতার নেতাজি নগর এলাকা থেকে শুভাশিস দে ও মিতা বন্দ্যোপাধ্যায় নামের দু’জনকে গ্রেফতার করেছে হাওড়ার ব্যাঁটরা থানার পুলিশ। অভিযোগ, ২০১৭-১৮ সালে হাওড়ার উলুবেড়িয়ার […]











