হাওড়া, ১১ ডিসেম্বর:- টেট পরীক্ষার্থীদের জন্য সবরকম ব্যবস্থা রাখা হলেও তাদের অভিভাবকদের বাইরে বসার কোনও ব্যবস্থা নেই। পরীক্ষাকেন্দ্রের প্রায় ১০০ মিটারের মধ্যে পরীক্ষার্থী ছাড়া আর কারও প্রবেশাধিকার নেই। ফলে ক্ষুব্ধ অভিভাবকেরা। তাঁদের বক্তব্য, পরীক্ষার্থীদের জন্য সব ব্যবস্থা রাখা হয়েছে ঠিক কথা। কিন্তু তাদের সঙ্গে আসা অভিভাবকদের বাইরে বসার কোনও ব্যবস্থা নেই। রাস্তায় ঘন্টার পর ঘন্টা […]
এই মুহূর্তে
আজ প্রাথমিকের টেট পরীক্ষা, সকাল থেকেই ট্রেনে, বাসে আসতে শুরু করেছেন পরীক্ষার্থীরা।
হাওড়া, ১১ ডিসেম্বর:- আজ রাজ্যে প্রাথমিকের টেট পরীক্ষা। পরীক্ষার প্রস্তুতি খতিয়ে দেখতে গতকালই হাওড়ার পরীক্ষাকেন্দ্র ঘুরে দেখেছেন আধিকারিকরা। আজ সকাল থেকেই ট্রেনপথে, বাসে বা অন্যান্য যানবাহনে পরীক্ষাকেন্দ্রে আসতে শুরু করেছেন টেট পরীক্ষার্থীরা। পরীক্ষার্থীরা জানিয়েছেন, ট্রেনে আসতেও কোনও সমস্যা হয়নি। রাস্তায় যানজটের ভোগান্তি হয়নি। প্রশাসনের তরফ থেকে সব ব্যবস্থা রাখা হয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার্থে অতিরিক্ত সরকারি বাস […]
১৫ই ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।
কলকাতা, ১০ ডিসেম্বর:- আগামী ১৫ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে ২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ঐ দিন বিকাল ৪ টায় নেতাজি ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠানিক সূচনা হবে এই ফেস্টিভালের। উপস্হিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও অভিতাভ বচ্চন,জয়া বচ্চন ছাড়াও বিশিষ্ট রা।৫৭ টি দেশের ১০৭৮ টি সিনেমা থেকে বেছে ৪২ টি দেশের ১৮৩ সিনেমা প্রদর্শনীতে মনোনিত […]
অনুষ্ঠান বাতিল করে শুভেন্দুর সভা, পুলিশের বিরুদ্ধে অধিকার লঙ্ঘনের অভিযোগ মানবাধিকার সংগঠনের।
সুদীপ দাস, ১০ ডিসেম্বর:- আগে আবেদন করা সংগঠনের অনুষ্ঠান বাতিল করে শুভেন্দুর সভা। বিশ্ব মানবাধিকার দিবসে পুলিশের বিরুদ্ধে অধিকার লঙ্ঘনের অভিযোগ মানবাধিকার সংগঠনের। ঘটনাটি হুগলীর সদর শহর চুঁচুড়ার। শনিবার বিশ্ব মানবাধিকার দিবস। চুঁচুড়ার মানবাধিকার কর্মী তথা আইনজীবী মলয় মজুমদার প্রতি বছর চুঁচুড়া ঘড়ির মোড়ে মানবাধিকার দিবস পালন করে। এবছরও একটি স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যানারে শনিবার সেই […]
টেট পরীক্ষার জন্য চূড়ান্ত প্রস্তুতি হাওড়াতেও। পরীক্ষাকেন্দ্র ঘুরে দেখলেন আধিকারিকরা।
হাওড়া, ১০ ডিসেম্বর:- রবিবার রাজ্যে টেট পরীক্ষা। অন্যান্য জেলার মতো হাওড়াতেও এই পরীক্ষা হচ্ছে। হাওড়ায় পরীক্ষাকেন্দ্র মোট ৩৮টি। পরীক্ষা দেবেন ১৯,৫৬২ জন। পরীক্ষা যাতে সুষ্ঠভাবে হয় তারজন্য প্রশাসনের পক্ষ থেকে সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে দু’জন অফিসার পদমর্যাদার পুলিশ ও আরও ছয়জন পুলিশ কর্মী থাকবেন। এছাড়া দুটি কিংবা তিনটি পরীক্ষাকেন্দ্রের দায়িত্বে থাকবেন একজন […]
স্বরাষ্ট্রমন্ত্রীর পুরোহিত্যে আগামী শনিবার রাজ্যে পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠক।
কলকাতা, ১০ ডিসেম্বর:- কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর পৌরহিত্যে আগামী শনিবার রাজ্যে পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠক বসতে চলেছে।তার আগে ওই বৈঠকের প্রস্তুতি সহ নানা বিষয় আলোচনা করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভাল্লা রাজ্য সরকারের সঙ্গে একদফা বৈঠকে বসছেন। আগামী সোমবার সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব ও রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর মধ্যে ভার্চুয়াল এই বৈঠক হবে বলে […]
বিশ্ব বাণিজ্য সম্মেলনকে সফল করতে জেলায় জেলায় শুরু হতে চলেছে শিল্প সম্মেলন।
কলকাতা, ১০ ডিসেম্বর:- ২০২২ থেকেই শুরু হয়ে গেল তেইশের বিশ্ব বাণিজ্য সম্মেলনের প্রস্তুতি। কী ভাবে, কোন পথে সেই প্রস্তুতি পর্ব এগোবে তাও একপ্রকার বেঁধে দিল নবান্ন। এই ডিসেম্বর থেকেই জেলায় জেলায় শুরু হতে চলেছে “সিনারজি অ্যান্ড বিজনেস কনক্লেভ” বা শিল্প সম্মেলন। সম্প্রতি জেলা প্রশাসনকে এই মর্মেই প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছে রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প […]
আলমারির ভিতর থেকে মহিলার মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য চুঁচুড়ায়।
সুদীপ দাস, ১০ ডিসেম্বর:- আলমারির ভিতর থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার। ব্যাপক চাঞ্চল্য চুঁচুড়ার শ্যামবাবুর ঘাটে। মৃতার নাম ভারতী ধারা(৬২)। স্থানীয় সূত্রে শ্যামবাবুর ঘাটের কাছে স্বামী কাশীনাথ ধারাকে নিয়ে থাকেন ভারতী ধারা। একটি ছোট্ট টিনের ঘরে থাকেন দুজনে। কাশীনাথ সেই অর্থে কিছুই করে না। ভারতীদেবী পরিচারিকার কাজ করে সংসার চালাতেন। অভিযোগ প্রতিদিনই স্ত্রীর কাছ থেকে […]
রবিবার টেট পরীক্ষার দিন সমস্ত সরকারি ও বেসরকারি বাস পথে নামানোর নির্দেশ পরিবহনমন্ত্রীর।
কলকাতা, ৯ ডিসেম্বর:- রবিবার প্রাথমিকে শিক্ষক নিয়োগের টেট পরীক্ষা। ছুটির দিন হওয়ায় এমনিতে সেদিন পথে গণপরিবহন কম থাকবে। এমত অবস্থায় টেট পরীক্ষার্থীরা যাতে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে বা ফেরত আসতে অসুবিধা না পারেন সেদিকে সতর্ক দৃষ্টি রাখছে রাজ্য সরকার। পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন পরীক্ষার দিন অন্যান্য দিনের মতোই সরকারি বেসরকারি সমস্ত বাস পথে নামানোর নির্দেশ […]
জি২০ সম্মেলনের প্রস্তুতি নিয়ে প্রধানমন্ত্রীর ডাকা ভার্চুয়াল বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ৯ ডিসেম্বর:- আসন্ন জি ২০ সম্মেলনের প্রস্তুতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিভিন্ন অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসছেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী বিকেলে প্রধানমন্ত্রীর ডাকা ভার্চুয়াল ওই বৈঠকে উপস্থিত থাকবেন।মুখ্যমন্ত্রী তাঁর কালীঘাটের বাড়ি থেকেই বৈঠকে যোগ দেবেন বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। উল্লেখ্য জি- ২০ গোষ্ঠীর বেশ কয়েকটি কমিটির বৈঠক […]











