হাওড়া, ১৭ জানুয়ারি:- গেজেট মেনে সমস্ত সিট আপডেট করে টেট পাস ট্রেন্ডদের চাকরিতে নিয়োগ করতে হবে। এই দাবিতে মঙ্গলবার দুপুরে হাওড়ার জেলাশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান আপার প্রাইমারিতে টেট পাস ট্রেন্ড চাকুরি প্রার্থীরা। তাদের অভিযোগ, ৯ বছর পার হয়ে গেছে অথচ তাদের নিয়োগ নিয়ে টালবাহানা করা হচ্ছে। এর আগে আপার প্রাইমারিতে মেধা তালিকা প্রকাশ করা […]
এই মুহূর্তে
গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা হাওড়ায়।
হাওড়া, ১৭ জানুয়ারি:- সোমবার গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল হাওড়ায়। এই ঘটনায় ঘরের মধ্যেই আটকে পড়েন মানসিক ভারসাম্যহীন বয়স্ক দুই ভাইবোন। দমকলের তৎপরতায় এদের সুস্থ অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। উত্তর হাওড়ার সালকিয়া অরবিন্দ রোড এলাকায় সোমবার রাত প্রায় দুটো নাগাদ একটি তিনতলা বাড়িতে আগুন লাগে। আগুনের তীব্রতা বাড়লে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় মানুষ। দমকলে […]
জন্মজয়ন্তী অনুষ্ঠানের আগে উধাও নেতাজীর অবক্ষ মূর্তি।
উঃ২৪পরগনা, ১৭ জানুয়ারি:- ভাটপাড়া পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাঁকিনাড়ার মানিকপীর বাজারের শেষপ্রান্তে ছিল দেশনায়ক নেতাজীর আবক্ষ মূর্তি। মঙ্গলবার সকাল থেকে উধাও সেই মূর্তি। গত বছর ওখানে তাঁর আবক্ষ মূর্তিতে মাল্যদান ঘিরে তৃণমূল ও বিজেপির মধ্যে গন্ডগোল বেঁধে ছিল। অভিযোগ, জনবহুল মানিকপীর বাজার থেকে নেতাজীর মূর্তি উধাও হয়ে গিয়েছে। মূর্তি উদ্ধারে এদিন বেলায় ভাটপাড়া থানায় অভিযোগ […]
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ প্রাক্তন ভারত অধিনায়কের।
কলকাতা, ১৬ জানুয়ারি:- প্রাক্তন ভারত অধিনায়ক তথা প্রাক্তন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন। তাঁদের মধ্যে প্রায় ২০ মিনিট কথা হয়েছে। বৈঠকের বিষয় বস্তু সম্পর্কে কোনও পক্ষ থেকেই কিছুু জানানো হয়নি।তবে সিএবির প্রস্তাবিত ক্রিকেট অ্যাকাডেমি প্রকল্পের অগ্রগতি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌরভের আলোচনা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। সোমবার […]
লিলুয়ায় উদ্ধার নরকঙ্কাল। চাঞ্চল্য।
হাওড়া, ১৬ জানুয়ারি:- এবার হাওড়ার লিলুয়ায় উদ্ধার হলো নরকঙ্কাল। প্রায় মাস পাঁচেক যাবৎ ওই এলাকায় নিখোঁজ ছিলেন সিপিএমের প্রাক্তন পঞ্চায়েত সমিতির এক সদস্যা। শাঁখা-পলা দেখে এলাকার বাসিন্দাদের অনুমান উদ্ধার হওয়া কঙ্কালটি ওই নিখোঁজ মহিলারই। কঙ্কাল উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে লিলুয়ার ঝাউতলা এলাকায়। জানা গেছে, সোমবার দুপুরে স্থানীয় কিছু মানুষ গাছের কাঠ কাটতে গিয়ে ওই কঙ্কালটি […]
মিড ডে মিলের পরিস্থিতি দেখতে ২০ শে জানুয়ারি রাজ্যে আসছে কেন্দ্রীয় প্রতিনিধিদল
কলকাতা, ১৬ জানুয়ারি:- মিড ডে মিলের পরিস্থিতি দেখতে আগামী ২০শে জানুয়ারি রাজ্যে আসছে এক কেন্দ্রীয় প্রতিনিধিদল। মিড ডে মিলের মান সহ তাঁরা বিভিন্ন বিষয় খতিয়ে দেখবেন। যদিও কেন্দ্রীয় দলের সফরের সঙ্গে রাজ্য সরকারের প্রতিনিধিদের এই পরিদর্শনের কোনও সম্পর্ক নেই বলে স্কুল শিক্ষা দফতর সূত্রে দাবি করা হয়েছে। রাজ্যে প্রাথমিক বিদ্যালয়গুলিতে মিড ডে মিলের মান নিয়ে […]
৪৬ তম কলকাতা বইমেলার থিম কান্ট্রি ‘ স্পেন ‘।
কলকাতা, ১৬ জানুয়ারি:- ৪৬ তম কলকাতা বইমেলা শুরু হতে চলেছে আগামী ৩০ জানুয়ারি। এবার থিম কান্ট্রি ‘স্পেন’। কলকাতা বইমেলার উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও বইমেলার উদ্বোধনের সময়ের পরিবর্তন হচ্ছে এবার। বিকেল সাড়ে চারটের পরিবর্তে এবার দুপুর ২টার সময় বইমেলার উদ্বোধন হবে। সোমবার দুপুরে সল্টলেকে মেলা প্রাঙ্গন পরিদর্শনের পর মেলার আয়োজক পাবলিসার্স অ্যান্ড বুক […]
রাজ্য সচিব স্তরে রদবদল।
কলকাতা, ১৬ জানুয়ারি:- রাজ্যে সচিব স্তরে রদবদল হল সোমবার।এদিন কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর থেকে বিজ্ঞপ্তি দিয়ে ওই রদবদলের কথা জানানো হয়েছে। সংশোধনাগার দপ্তরের প্রধান সচিব রবিইন্দর সিংকে স্বনির্ভর গোষ্ঠী দপ্তরের প্রধান সচিব করা হল। সমবায় দপ্তরের সচিব জগদীশপ্রসাদ মিনাকে সংশোধনাগার দপ্তরের দায়িত্ব দেওয়া হল। পি বি সেলিমকে সমবায় দপ্তরের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হল। তিনি […]
বীরভূম জেলায় জয়দেব কেন্দুনি মেলা।
বীরভূম, ১৬ জানুয়ারি:- জয়দেব কেন্দুলী মেলাতে লক্ষাধিক মানুষের সমাগমে মকর সংক্রান্তিতে সকল পুণ্যার্থী একসঙ্গে অজয় নদীতে স্নান করেন এবং মন্দিরে পূজো দেন। এই মেলাকে কেন্দ্র করে গড়ে উঠেছে অজয় নদীর পাড়ে বহু সংখ্যক আখড়া এই আগড়াগুলিতে সাধারণত হরিনাম সংকীর্তন ও বাউল গানের আসর বসে। আউল বাউলে মেতে উঠেছে এই জয় দেব কেন্দুলী মেলা। ফুলচাঁদ স্মৃতি […]
সাংবাদিকদের পরিবারের জন্য বিশেষ টিকাকরণ শিবিরের আয়োজন কলকাতা প্রেস ক্লাবে।
কলকাতা, ১৬ জানুয়ারি:- রাজ্যে নয় মাস থেকে ১৫ বছর পর্যন্ত শিশুদের হাম ও রুবেলার বিশেষ টিকাকরণ অভিযানের দ্বিতীয় সপ্তাহে শহরের বেসরকারি স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পড়ুয়াদের টিকা দেওয়ার কাজ শুরু হয়েছে। এর পাশাপাশি বিভিন্ন ক্লাব ও স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে টিকাকরণের কাজ চলছে। কলকাতা প্রেস ক্লাবে আজ শহরের সাংবাদিকদের পরিবারের ছেলেমেয়েদের জন্য বিশেষ টিকাকরণ শিবিরের আয়োজন […]











