এই মুহূর্তে জেলা

জিরাটে শুরু হল লালন উৎসব।

হুগলি, ৩ ফেব্রুয়ারি:- বাউল ফকির লোকগানের সমাবেশে চরাদিন মাতোয়ারা থাকবে হুগলি জেলার জিরাট। জিরাট কলোনি হাই স্কুল মাঠে বৃহস্পতিবার পঞ্চম বর্ষ লালন উৎসবের ঢাকে কাঠি পরল। বলাগরের জিরাটের এই উৎসবের লোক সংস্কৃতিকে টিকিয়ে রাখার প্রচেষ্টা চলছে। লোকসংস্কৃতির বিভিন্ন আঙ্গিক অর্থাৎ ঝুমুর দরবেশ বাউল ফকির মনসামঙ্গলের ইতিহাসকে নিয়ে এই উৎসব। মুলত লালন সাঁইয়ের ভাবধারা এবং বাংলার […]

এই মুহূর্তে কলকাতা

ব্যাঙ্কশাল আদালতে তোলা হলো কুন্তলকে।

কলকাতা, ৩ ফেব্রুয়ারি:- Cgo কমপ্লেক্স থেকে ব্যাঙ্কশাল আদালতে নিয়ে আসা হল, তৃণমূল কংগ্রেসের যুব নেতা কুন্তল ঘোষকে। ১৪ দিনের ইডি হেফাজতের মেয়াদ শেষ। দুপুর ২:৩০ টের পরই শুনানি রয়েছে। এবং তাকে জুডিসিয়াল কাস্টডিতে পাঠানোর জন্য ইডির তরফ থেকে আবেদন জানানো হবে, বিচারকের কাছে। তার কারণ, তদন্তকারী অফিসারদের যেটা বক্তব্য, তদন্ত এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। […]

এই মুহূর্তে কলকাতা

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাজ্যের প্রতি জেলায় নজরদারি কেন্দ্র।

কলকাতা, ৩ ফেব্রুয়ারি:- নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাজ্যের প্রতিটি জেলায় নজরদারি কেন্দ্র তৈরি করা হচ্ছে। দেশ জুড়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের অভিন্ন দাম বিষয়ে গৃহীত নীতি অনুসারে পদক্ষেপ করার জন্য এই কেন্দ্রগুলি তৈরি করা হচ্ছে। এই কেন্দ্রগুলি থেকে চাল-ডাল আটা, তেল, নুন, আলু, পেঁয়াজের মতো মোট ২২টি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারদরের ওপর নিয়মিত নজরদারি করা হবে বলে নবান্নে […]

এই মুহূর্তে জেলা

“কেউ সাহায্য করবে না, এটাই বাস্তব, বিশ্বকাপ জয়ী ঋষিতাকে পরামর্শ ক্রিকেটার অশোক দিন্দার।

হাওড়া, ৩ ফেব্রুয়ারি:- “কেউ সাহায্য করবে না। যেখানে পৌঁছানোর প্রয়োজন তোমাকে নিজেকেই পৌঁছাতে হবে। এটাই বাস্তব। নিজের দমে পরিবারের সাহায্যে এগিয়ে যেতে হবে। তোমার জায়গা তোমাকে নিজেকেই তৈরি করতে হবে।” অনুর্ধ-১৯, টি-২০ বিশ্বকাপ জয়ী ঋষিতা বসু’কে পরামর্শ দিলেন প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা। তিনি বলেন, “সিনিয়র প্লেয়াররাই তোমায় মেন্টালি স্ট্রং করবে। সবরকম সাপোর্ট দেবে। তবে, কেন্দ্র […]

এই মুহূর্তে জেলা

হাওড়ায় বহুতলের গ্রাউন্ড ফ্লোরে আগুন।

হাওড়া, ৩ ফেব্রুয়ারি:- হাওড়ার চৌধুরী বাগান এলাকায় বহুতলের গ্রাউন্ড ফ্লোরে মিটার বক্সে আগুন। আতঙ্কে বাড়ির ছাদে উঠে যান ফ্ল্যাটের বাসিন্দারা। দমকলের তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে। হাওড়ার চৌধুরী বাগান এলাকায় নেতাজি সুভাষ রোডের একটি বহুতল বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে মিটার বক্সে শুক্রবার দুপুর নাগাদ আগুন লাগে। এই ঘটনায় ওই বহুতলের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। আতঙ্কে সকলেই […]

এই মুহূর্তে কলকাতা

বিধানসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হতে পারে জিটিএ প্রধানের।

কলকাতা, ২ ফেব্রুয়ারি:- নবান্নে নয় বিধানসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হতে পারে জিটিএ প্রধান অনিত থাপার। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে বেশ কিছু দিন ধরে কলকাতায় রয়েছেন অনিত। কিন্তু মুখ্যমন্ত্রীর জেলা সফর সহ একাধিক কর্মসূচির জন্য বৈঠকের সময় মিলছে না বলে প্রশাসনিক সূত্রে খবর। আগামী সপ্তাহের গোড়াতেই মুখ্যমন্ত্রী ত্রিপুরা যাচ্ছেন। তার আগে অনিতের সঙ্গে তাঁর দেখা হওয়ার […]

এই মুহূর্তে কলকাতা

১৭ কোম্পানি কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েন সাগরদিঘিতে।

কলকাতা, ২ ফেব্রুয়ারি:- আগামী ২৭ ফেব্রুয়ারি সাগরদীঘি বিধানসভার উপনির্বাচনের জন্য ১৭ কোম্পানি কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী মোতায়েন করা হচ্ছে। আগামী সপ্তাহের শেষেই এই বাহিনী নির্বাচনী এলাকায় পৌঁছে যাবে বলে রাজ্য নির্বাচন দফতর সূত্রে জানা গেছে। এছাড়াও ভোট প্রক্রিয়া অবাধ ও শান্তিপূর্ণ করতে তিনজন পর্যবেক্ষক নিয়োগ করেছে কমিশন। একজন সধারণ পর্যবেক্ষক, একজন বিশেষ পর্যবেক্ষক এবং একজন ব্যয় […]

কলকাতা এই মুহূর্তে

আগামী সপ্তাহেই রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন।

কলকাতা, ২ ফেব্রুয়ারি:- আগামী সপ্তাহ থেকেই শুরু হচ্ছে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন। ৮ ফেব্রুয়ারী রাজ্যপাল সিভি আনন্দ বোসের অভিভাষণের মধ্য দিয়েই বাজেট অধিবেশনের সূচনা হবে। তার আগে বিধায়কদের বিধানসভার রীতিনীতি সম্পর্কে ওয়াকিবহাল করে তুলতে বিশেষ প্রশিক্ষণের আয়োজন করছে পরিষদীয় দফতর। রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্য়োপাধ্যায়, পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় সহ বিধানসভার প্রবীণ সদস্যরা হাতে কলমে […]

এই মুহূর্তে জেলা

নওশাদ সিদ্দিকী’র নিঃশর্ত মুক্তির দাবিতে এবার হাওড়ায় বিক্ষোভ, পথ অবরোধ।

হাওড়া, ২ ফেব্রুয়ারি:- আইএসএফ নেতা এবং বিধায়ক নওশাদ সিদ্দিকীর নিঃশর্ত মুক্তির দাবিতে এবার হাওড়ার জগৎবল্লভপুরে বিক্ষোভ এবং পথ অবরোধ। বৃহস্পতিবার বিকেলে স্থানীয় সন্তোষপুর মিদ্দেপাড়ায় হাওড়া আমতা রোড অবরোধ করেন আইএসএফ কর্মীরা। প্রায় এক ঘন্টা ধরে চলে অবরোধ। এই অবরোধের জেরে ওই রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে ছুটে আসে জগৎবল্লভপুর থানার পুলিশ। পরে পুলিশ […]

এই মুহূর্তে কলকাতা

আবাস যোজনায় ৯৫ শতাংশের বেশি বাড়ি তৈরির অনুমোদন, জানালেন পঞ্চায়েত মন্ত্রী।

কলকাতা, ২ ফেব্রুয়ারি:- প্রধানমন্ত্রী আবাস যোজনায় লক্ষ্যমাত্রার ৯৭ শতাংশের বেশি বাড়ি তৈরীর অনুমোদন দেওয়া সম্ভব হয়েছে। রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার আকাশবাণীকে জানিয়েছেন রাজ্যে মোট ১১ লক্ষ ৩৪ হাজার ৪৮৮টি বাড়ি তৈরির জন্য ৩১ জানুয়ারির মধ্যে অনুমোদন দেওয়ার কথা ছিল। তারমধ্যে ১১ লক্ষের বেশি বাড়ির অনুমোদন দেওয়া সম্ভব হয়েছে। বাকি যে বাড়ি গুলির অনুমোদন দেওয়া […]