এই মুহূর্তে জেলা

কোষাগার ফাঁকা, টালির চালে লুকিয়ে জনতার টাকা, নাম না করে মুখ্যমন্ত্রীকে আক্রমণ নাড্ডার।

পূর্বস্থলী, ১২ ফেব্রুয়ারি:- কয়লা পাচার গরু পাচার কোষাগার ফাঁকা, খুঁজে দেখো টালির চালে লুকিয়ে জনতার টাকা, নাম না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে পূর্বস্থলীর জনসভায় এসে তীব্র কটাক্ষ বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার। পূর্বস্থলীর থানার মাঠে পঞ্চায়েত ভোটের আগে জনসভা করতে হাজির হয়েছিলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, এছাড়াও হাজির ছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত […]

এই মুহূর্তে কলকাতা

নাড্ডার চ্যালেঞ্জের পাল্টা জবাব অভিষেকের।

কলকাতা, ১২ ফেব্রুয়ারি:- তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতি ও সন্ত্রাস প্রশ্নে বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার চ্যালেঞ্জের পাল্টা জবাব দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের তিনি বলেন, ‘ইডি-সিবিআইকে দিয়ে তৃণমূলকে আটকানো যাবে না।’ এদিনের বিজেপির সভার ভাষণ দিতে গিয়ে নরেন্দ্র মোদীর একাধিক প্যাকেজের কথা মনে করিয়ে দিয়েছেন নাড্ডা। অভিষেক বিজেপির সর্বভারতীয় […]

এই মুহূর্তে জেলা

অনলাইনে টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত।

হাওড়া, ১২ ফেব্রুয়ারি:- অনলাইনে টাকা প্রতারণার অভিযোগ। হাওড়ার আন্দুলের চুনাভাটি এলাকা থেকে গ্রেফতার অভিযুক্ত। অনলাইনে টাকা প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে হাওড়া চুনাভাটি এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে দক্ষিণ হাওড়ার চুনাভাটি এলাকার রুবি পার্ক আবাসন থেকে ওই যুবককে করা হয়। জানা গেছে, শনিবার রাত্রি আনুমানিক সাড়ে ৮টা নাগাদ ওই […]

এই মুহূর্তে জেলা

লিলুয়ায় দুষ্কৃতি তাণ্ডব।

হাওড়া, ১২ ফেব্রুয়ারি:- রবিবার সকালে হাওড়ার লিলুয়ার বেলগাছিয়া সি রোড এবং বামনগাছি ব্রিজে দুষ্কৃতী তাণ্ডব। ভাঙচুর গাড়ি। টোটো চালক এবং যাত্রীদেরও মারধর করা হয় বলে অভিযোগ। এলাকায় আতঙ্ক। পুরো ঘটনার তদন্ত নেমেছে লিলুয়া থানার পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। যদিও এখনও কোনো অভিযোগ দায়ের হয়নি থানায়। এলাকাবাসীদের অভিযোগ পুরনো শত্রুতা জেরে দুষ্কৃতীরা তান্ডব চালায়। […]

এই মুহূর্তে কলকাতা

বাতিলের জায়গায় অপেক্ষমান প্রার্থীদের চূড়ান্ত তালিকা শীঘ্রই প্রকাশ হবে।

কলকাতা, ১২ ফেব্রুয়ারি:- গ্রুপ ডি পদে বাতিলদের জায়গায় কারা কাউন্সেলিংয়ে ডাক পাবেন, তাঁর সম্ভাব্য তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। তালিকায় মোট ১ হাজার ৪৪৪ জন প্রার্থীর নাম রয়েছে। তবে এই তালিকা চূড়ান্ত নয় বলে জানিয়েছে কমিশন। এসএসসির পক্ষ থেকে জানানো হয়েছে, তালিকাটি সম্ভাব্য এবং ভবিষ্যতে সংশোধন করা হতে পারে। অপেক্ষমান প্রার্থীদের চূড়ান্ত তালিকা যথা সময়ে প্রকাশ করা […]

এই মুহূর্তে জেলা

কুইজের মাধ্যমে ট্রাফিক আইন শিখল স্কুল ছাত্ররা।

হুগলি, ১১ ফেব্রুয়ারি:- গতকাল চন্দননগর পুলিশ কমিশনারেটে পথ নিরাপত্তা সপ্তাহ পালনের সূচনা হয়েছে। চন্দননগর পুলিশের হেডকোয়ার্টার চুঁচুড়া ঘড়ির মোড়ে পুলিশ কমিশনার অমিত পি জাভালগি যার আনুষ্ঠানিক সূচনা করেন।সপ্তাহ ব্যাপি নানা কর্মসূচী নেওয়া হয়েছে এই পথ নিরাপত্তা সপ্তাহকে ঘিরে।চন্দননগর ট্রাফিক পুলিশের ট্যাবলো যেমন ঘুরছে বিভিন্ন এলাকায় তেমন মাইক প্রচার চলছে ট্রাফিক আইন মেনে চলা বাইক চালানোর […]

এই মুহূর্তে জেলা

সেমিস্টারের পরীক্ষার দিন বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান কেন? প্রশ্নের মুখে হাওড়ার কলেজ কর্তৃপক্ষ।

হাওড়া, ১১ ফেব্রুয়ারি:- একে চলছে সেমিস্টারের পরীক্ষা। বাইরের কলেজ থেকে এসেছেন পরীক্ষার্থীরা। এরই মধ্যে শনিবার কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বিতর্কে জড়াল হাওড়ার এক কলেজ। এই নিয়ে শনিবার সাময়িক বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয় বলে অভিযোগ। এদিন ওই কলেজে পরীক্ষার জন্য বাইরের কলেজ থেকেও পরীক্ষার্থীরা এসেছিলেন। কিন্তু কলেজের নিজস্ব নির্ধারিত অনুষ্ঠান থাকায় পরীক্ষার্থীদের অসুবিধের মুখে […]

এই মুহূর্তে জেলা

ব্যাডমিন্টন খেললেন জেলা শাসক পুলিশ কমিশনার।

হাওড়া, ১১ ফেব্রুয়ারি:- দু’দিন আগে হাওড়া থেকে ভার্চুয়ালি উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী, চুঁচুড়ার সেই ইনডোর স্টেডিয়ামে খেলার সূচনা করলেন হুগলি জেলা প্রশাসনের আধিকারিকরা। শনিবার গোর্খা ময়দানের চুঁচুড়া ইনডোর স্টেডিয়াম যেখানে স্পোর্টস কমপ্লেক্স গড়ে তোলার ভাবনা রয়েছে।সেখানে ব্যাডমিন্টন খেললেন হুগলীর জেলা শাসক পি দীপাপ প্রিয়া, চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি। জেলা প্রশাসনের দুই শীর্ষ ব্যাক্তির ব্যাডমিন্টন […]

এই মুহূর্তে কলকাতা

কলকাতা পুলিশ মিউজিয়ামের ঠিকানা বদল।

কলকাতা, ১১ ফেব্রুয়ারি:- কলাকাতার পুলিশ মিউজিয়াম আলিপুর জেলের ইন্ডিপেন্ডেন্স মিউজিয়ামে স্থানান্তিরত করা হল। রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম আজ নতুন ঠিকানায় পুলিশ মিউজিয়ামের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তিনি বলেন,আলিপুর জেলের মতোই কলকাতা পুলিশের মিউজিয়ামে দেশের স্বাধীনতা সংগ্রাম ও সংগ্রামীদের ইতিহাসের সঙ্গে সম্পৃক্ত নানা সামগ্রী রয়েছে। যা সাধারণ মানুষ বিশেষ করে যুবদের […]

এই মুহূর্তে কলকাতা

সরকারি দপ্তরের বকেয়া বিল যথাসময়ে জমা দিতে নির্দেশ অর্থ দপ্তরকে।

কলকাতা, ১১ ফেব্রুয়ারি:- সরকারি বিভিন্ন দফতরের বকেয়া বিল যথা সময়ে ট্রেজারি এবং পে অ্যাকাউন্টস অফিসে যথা সময়ে জমা দিতে অর্থ দফতর নির্দেশ দিয়েছে। আর্থিক বছরের শেষলগ্নে একসঙ্গে সমস্ত বিল জমা পড়ে ওই সব দফতরে যাতে অচলাবস্থা তৈরি না হয় তা নিশ্চিত করতেই এই উদ্যোগ বলে জানানো হয়েছে। এজন্য সরকারি দফতরের বিভিন্ন খরচের হিসাব জমা দেওয়ার […]