এই মুহূর্তে কলকাতা

কর্মবিরতির দুদিন সরকারি কর্মীদের হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য।

কলকাতা, ১৮ ফেব্রুয়ারি:- বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে কর্মীদের একাংশের আগামী সোমবার থেকে দু দিনের কর্মবিরতির ডাকের প্রেক্ষিতে সরকারি দফতরের কাজকর্ম স্বাভাবিক রাখতে উদ্যোগী হল রাজ্য সরকার। প্রস্তাবিত কর্ম বিরতির দুদিন কয়েকটি ব্যতিক্রমী কারণ ছাড়া সরকারি কর্মীদের দফতরে হাজিরা বাধ্যতামূলক করা হয়েছে। অন্যথায় কঠোর শাস্তির হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। আজ নবান্নে অর্থ দফতর থেকে জারি করা এক […]

এই মুহূর্তে জেলা

শিবরাত্রি উপলক্ষে বিশেষ পূজা বেলুড় মঠেও।

হাওড়া, ১৮ ফেব্রুয়ারি:- চিরাচরিত প্রথা মেনে বেলুড় মঠের রামকৃষ্ণ মন্দিরে সন্ধ্যা আরতির পর শুরু হয়েছে শিবরাত্রির আরাধনা। ভক্তিভরে আরম্ভ হয়েছে মহা শিবরাত্রির পূজা। ঠাকুর শ্রীশ্রীরামকৃষ্ণদেবের সন্ধ্যা আরতির পর এদিন মঠের মূল মন্দিরে ভক্ত সমাগমে সন্ন্যাসী মহারাজরা পূজার সূচনা করেন। বেলুড় মঠের শিবরাত্রি পূজার বিশেষ আকর্ষণ শিব নৃত্য। যা চাক্ষুষ করতে দূর দূরান্ত থেকে আগত ভক্তের […]

এই মুহূর্তে জেলা

সাফাই বিভাগের বাতিল সরঞ্জামকে পুনর্ব্যবহার বৈদ্যবাটি পুরসভার।

হুগলি, ১৮ ফেব্রুয়ারি:- বাতিল হয়ে যাওয়া সাফাই বিভাগের একাধিক সরঞ্জামকে পুনর্ব্যবহার করে অভিনব প্রদর্শনী করল বৈদ্যবাটি পুরসভা। শনিবার শেওড়াফুলি কৃষক বাজারে ফিতে কেটে প্রদর্শনীর সূচনা করেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এ ছাড়া উপস্থিত ছিলেন এ দিন প্রদর্শনীর সূচনা করেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ছিলেন বিধায়ক অরিন্দম গুঁই,বৈদ্যবাটির পুরপ্রধান পিন্টু মাহাতো, কাউন্সিলর সুবীর ঘোষ, অমৃত ঘোষ, শ্রীরামপুরের মহকুমা […]

এই মুহূর্তে কলকাতা

পরিবহন দপ্তরের নতুন সচিব হলেন সৌমিত্র মোহন।

কলকাতা, ১৮ ফেব্রুয়ারি:- পরিবহন দফতরের নতুন সচিব হলেন সৌমিত্র মোহন। কলকাতা পুরসভার কমিশনার বিনোদ কুমার এতদিন পরিবহন দফতরের দায়িত্ব সামলেছেন। এটি তাঁর অতিরিক্ত দায়িত্ব ছিল। রাজ্যপালের সচিব পদ থেকে অব্যাহতি পাওয়ার পর নন্দিনী চক্রবর্তী কে রাজ্য সরকার পর্যটন দপ্তরের প্রধান সচিব পদে ফিরিয়ে আনে। এই দপ্তরে সচিব পদে ছিলেন সৌমিত্র মোহন। আজ কর্মী বর্গ ও […]

এই মুহূর্তে কলকাতা

রাজ্যে উদ্বেগ বাড়াচ্ছে অ্যাডিনো ভাইরাস।

কলকাতা, ১৮ ফেব্রুয়ারি:- রাজ্যে উদ্বেগ বাড়াচ্ছে অ্যাডিনো ভাইরাস। এই ভাইরাসের সংক্রমণ রুখতে ও মোকাবিলার কৌশল স্থির করতে স্বাস্থ্য সচিবের নেতৃত্বে শনিবার জরুরি বৈঠকে বসেন স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। স্বাস্থ্যভবনে এদিনের বৈঠকে হাজির ছিলেন রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজের প্রিন্সিপালরা। ছিলেন জেলা থেকে সিএমওএইচরাও। যারা শারীরিকভাবে উপস্থিত থাকতে পারেননি তাঁরা ভার্চুয়ালি এই বৈঠকে অংশ নেন। সূত্রের খবর, বৈঠকে […]

এই মুহূর্তে কলকাতা

পঞ্চায়েত ভোটে নবনিযুক্তদের প্রশিক্ষণের ব্যবস্থা করবে রাজ্য।

কলকাতা, ১৮ ফেব্রুয়ারি:- আসন্ন পঞ্চায়েত ভোটে নবনির্বাচিত জনপ্রতিনিধিরা তাঁদের কাজের শুরুতেই যাতে উন্নয়ন সংক্রান্ত কাজকর্ম, নিয়মকানুন, হিসেব রাখার পদ্ধতি সম্পর্কে সচেতন থাকেন সে জন্য রাজ্য সরকার তাঁদের পেশাদারী প্রশিক্ষণের ব্যবস্থা করবে। কলকাতার ইন্ডিয়ান ইন্সটিউট অফ ম্য়ানেজমেন্টের সঙ্গে গাঁটছড়া বেঁধে এই প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে নবান্নে প্রশাসনিক সূত্রে জানা গেছে। প্রতিবারই পঞ্চায়েত ভোটে জিতে আসার […]

এই মুহূর্তে জেলা

হাওড়ার পারবাক্সী’তে আধুনিক ত্রিতল ভবনের উদ্বোধনে শশী পাঁজা।

হাওড়া, ১৮ ফেব্রুয়ারি:- ওদের কারও পোশাকি নাম পার্বতী, কারও নাম লক্ষ্মী। না, ওদের বাড়ি কৈলাশ নয়। বরং এখন ওদের বাড়ি হাওড়ার জয়পুরের চিরনবীন পরিচালিত একটি সরকার‌ সাহায্যপ্রাপ্ত বেসরকারি হোম। কারণ জীবনের ওঠাপড়ায় ওদের এখন কেউ নেই। আইনি অভিভাবক বলতে সরকার। জেলায় জেলাশাসক। শনিবার শিবরাত্রির দিন নতুন ঘর পেল ওরা। অর্থাৎ ওদের সংখ্যা প্রায় ১৮০ জন। […]

এই মুহূর্তে জেলা

বালির কল্যাণেশ্বর শিব মন্দিরে বেলুড় মঠের সন্ন্যাসীরা।

হাওড়া, ১৮ ফেব্রুয়ারি:- প্রতি বছরের ন্যায় মহা শিবরাত্রিতে বালির কল্যাণেশ্বর শিব মন্দিরে পূজা সারলেন বেলুড় মঠের সন্ন্যাসী মহারাজরা। প্রায় ৪০০ বছরের ইতিহাস বহনকারী বালির এই কল্যাণেশ্বর বাবার অবস্থান বালির কল্যাণেশ্বরতলায়। কথিত আছে, ঠাকুর শ্রীশ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন যে এই কল্যাণেশ্বর শিবলিঙ্গ জ্যান্ত শিবেরই প্রতীক। বেলুড় মঠ কর্তৃপক্ষ সেই রীতি মেনে চলেছেন। এদিন বেলুড় মঠের সাধারণ সম্পাদক এবং […]

এই মুহূর্তে জেলা

শিবরাত্রিতে তারকেশ্বরে ভক্তের ঢল, সারারাত খোলা থাকবে মন্দির, বাড়ানো হয়েছে নিরাপত্তা।

হুগলি, ১৮ ফেব্রুয়ারি:- আজ শিবরাত্রি। সকাল থেকে শিবের মাথায় জল ঢালতে ভক্তদের ভিড় তারকেশ্বরে। পূর্নাথীরা মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করে শিবের মাথায় দুধ গঙ্গাজল ঢেলে পুজো দিচ্ছেন। শিবরাত্রী উপলক্ষ‍্যে তারকেশ্বর মন্দির সারা রাত খোলা থাকে। আজকের দিনে শিবের পুজোর কোনো ভোগ নিবেদন করা হয়না। শুধুমাত্র ফল, দুধ, ঘি, মধু ও মিষ্টি নৈবিদ্য দেওয়া হয়। কথিত আছে, […]

এই মুহূর্তে জেলা

স্বামী বিবেকানন্দের পূর্ণাবয়ব মূর্তি প্রতিষ্ঠা বেলুড় হাইস্কুলে।

হাওড়া, ১৭ ফেব্রুয়ারি:- স্বামী বিবেকানন্দের পূর্ণাবয়ব মূর্তি প্রতিষ্ঠা করা হলো বেলুড় হাই স্কুলে। শুক্রবার স্কুল প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এই মূর্তির উন্মোচন করেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ মহারাজ। এই মূর্তিটি নির্মাণ করেছেন স্কুলেরই আর্ট শিক্ষক। প্রধান শিক্ষক জানান, বেলুড় মঠ সংলগ্ন আমাদের এই স্কুল। অনেক আগেই স্বামী বিবেকানন্দের পূর্ণাবয়ব মূর্তি প্রতিষ্ঠা […]