কলকাতা, ২৫ মার্চ:- মহাবীর জয়ন্তিতে রাজ্য সরকার ছুটি ঘোষণা করল। এই ছুটি ৪ এপ্রিলের জায়গায় ৩ এপ্রিল দেওয়া হল। তিথি অনুযায়ী ৪ তারিখেই মহাবীর জয়ন্তি পড়ছে। তাই এই পরিবর্তন। শনিবার অর্থদপ্তর থেকে এই সংক্রান্ত নির্দেশিকা প্রকাশিত হয়েছে। ওই দিন রাজ্য সরকারি এবং সরকার অধীনস্থ সব দপ্তর, স্কুল, পুরসভা পঞ্চায়েত সহ সব অফিসেই ছুটি থাকবে।
এই মুহূর্তে
সিভিক ভলেন্টিয়ারদের জন্য নতুন নির্দেশিকা জারি।
কলকাতা, ২৫ মার্চ:- সিভিক ভলান্টিয়ারদের জন্য নতুন নির্দেশিকা জারি করল রাজ্য পুলিশের ডিরেক্টরেট। সিভিক ভলান্টিয়ারদের কী কাজ করতে হবে, তা নির্দিষ্ট করে দেওয়া হল। কোনও আইন প্রয়োগ করতে পারবেন না তাঁরা। শুধু মাত্র পুলিশকে সাহায্য করতে পারবেন সিভিক ভলান্টিয়াররা। অতীতে সিভিক ভলান্টিয়ারদের নিয়ে একাধিক অভিযোগ প্রকাশ্যে এসেছে। এই আবহে সিভিক ভলান্টিয়ারদের নিয়ে শুক্রবার নতুন নির্দেশিকা […]
অসহায় মানুষদের আইনি পরামর্শ প্রদানে প্রশংসনীয় উদ্যোগ কানাইপুর পঞ্চায়েতের।
তরুণ মুখোপাধ্যায়, ২৫ মার্চ:- অসহায় মানুষদের আইনি পরামর্শ প্রদানের ক্ষেত্রে প্রশংসনীয় উদ্যোগ নিল হুগলির কোন্নগরের কানাইপুর গ্রাম পঞ্চায়েত। প্রতিমাসের ২৫ তারিখে এই পঞ্চায়েতে জেলার বিশিষ্ট আইনজ্ঞদের পরামর্শ পাবেন মানুষেরা। শুধুমাত্র কানাইপুর নয় যে কোন জায়গার মানুষরা এই আইনি পরামর্শ শিবিরে এসে পরামর্শ নিতে পারবেন। এ বিষয়ে বলতে গিয়ে কানাইপুর গ্রাম পঞ্চায়েতে প্রধান আচ্ছে লাল যাদব […]
রাহুলের সাংসদ পথ খারিজের প্রতিবাদে, কংগ্রেসের বিক্ষোভ শ্রীরামপুরে।
হুগলি, ২৫ মার্চ:- জাতীয় কংগ্রেসের বিক্ষোভে স্তব্ধ হয়ে গেল শ্রীরামপুর বটতলা রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ করা কেন্দ্র করে শনিবার দুপুরে শ্রীরামপুরে পথ অবরোধে নামলো কংগ্রেস। প্রায় ৩০ মিনিট পথ অবরোধ চলার পর শ্রীরামপুর থানার পুলিশ অবরোধ কারী দের হটিয়ে দেয়। এরপরই বেশ কয়েকজন কংগ্রেস কর্মীদের আটক করে নিয়ে যায় পুলিশ। এদিকে দিনের ব্যাস্ত সময়ে […]
আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসবে স্থান পেল চুঁচুড়ার অভিজ্ঞানের তৈরি তথ্যচিত্র।
কলকাতা, ২৫ মার্চ:- এক বর্ণময় অনুষ্ঠানের মধ্য দিয়ে সূচনা হল ১ম বর্ষ বাংলা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। গতকাল সন্ধ্যায় সত্যজিৎ রায় ফিল্ম ও টেলিভিশন ইনস্টিটিউটের মূল প্রেক্ষাগৃহে এই উৎসবের উদ্বোধন করেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। অন্যান্য বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, রঞ্জিত মল্লিক, মাধবী মুখোপাধ্যায়, সাবিত্রী চট্টোপাধ্যায় প্রমুখ। উৎসব চলবে আগামী ২৭ মার্চ পর্যন্ত। […]
ইলেকট্রনিক ইন্টারলকিং কাজের জন্য হাওড়া-বর্ধমান ইএমইউ লোকাল রবিবার সারাদিন বন্ধ।
হাওড়া, ২৫ মার্চ:- হাওড়া ডিভিশনে আপগ্রেডেশন কাজের জন্য ট্রেন নিয়ন্ত্রণ করা হবে বলে রেল সূত্রের খবর। হাওড়ার বেলানগর স্টেশনে ইলেক্ট্রনিক ইন্টারলকিং কাজের জন্য প্রায় ২৩ ঘন্টা ট্র্যাফিক এবং পাওয়ার ব্লকের পরিকল্পনা করা হয়েছে৷ এই কারণে হাওড়া এবং বর্ধমান (কর্ড লাইনের মাধ্যমে) মধ্যে সমস্ত ইএমইউ লোকাল বাতিল থাকবে৷ 12369 হাওড়া – দেরাদুন কুম্ভ এক্সপ্রেস, 12339 হাওড়া […]
রাস্তায় ধস, বালি বোঝাই লরি উল্টে বিপত্তি চুঁচুড়ায়।
হুগলি, ২৫ মার্চ:- চুঁচুড়া বিশালক্ষ্মীতলায় রাস্তায় ধস,বালি বোঝাই লরি উল্টে বিপত্তি।ঘটনাস্থলে পুলিশ।বালি সরিয়ে লরি সরানোর চেষ্টা। আজ সকাল আটটা নাগাদ পিপুলপাতি থেকে ইমামবাড়া হাসপাতাল যাওয়ার রাস্তায় বিশালক্ষ্মীতলায় উল্টে যায় বালি বোঝাই লরি। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্থানীয় কাউন্সিলর চন্দ্রীমা সরকার।তিনি জানান,রাস্তায় ধস নেমে দূর্ঘটনায় পরে লরিটি। সকালবেলায় সেসময় সেভাবে রাস্তায় মানুষজন ছিলেন না তাই হতাহত […]
রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ। প্রতিবাদে হাওড়ায় কংগ্রেস।
হাওড়া,২৪ মার্চ:- রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের প্রতিবাদে পথে নামলো কংগ্রেস। আজ রাত নটা নাগাদ হাওড়া মেট্রো চ্যানেলে বিক্ষোভ দেখান প্রদেশ কংগ্রেস নেতা কর্মীরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়। অগণতান্ত্রিক ভাবে রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ করা হয়েছে বলে দাবি কংগ্রেস নেতৃত্বের। আগামীকাল রাজ্যের বিভিন্ন ব্লকে প্রতিবাদ কর্মসূচি পালন […]
বিধবা মহিলার বাড়ি হাতিয়ে নেওয়ার অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে।
হুগলি, ২৪ মার্চ:- বিধবা এক মহিলার বাড়ি হাতিয়ে নিতে চাইছেন তৃণমূল পরিচিত এক ঠিকাদার বলে অভিযোগ। মহিলার নাম মালা চক্রবর্তী। অভিযুক্ত ঠিকাদার দীপক সাহা তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী বলে পরিচিত। ঘটনাটি ব্যান্ডেল মেরি পার্কের। বৃহস্পতিবার রাতে কাজ থেকে ফিরে ওই মহিলা দেখেন তাঁর ঘরের দরজায় তালা ঝুলছে। রাতের অন্ধকারে দীর্ঘক্ষণ বাইরেই দাঁড়িয়েছিলেন তিনি। পরে সিপিএম […]
দুয়ারে সরকার মসৃণ ভাবে চালাতে আমলাদের পাশাপাশি নিযুক্ত করা হচ্ছে শিক্ষক শিক্ষিকাদের।
কলকাতা, ২৪ মার্চ:- মসৃণ ভাবে দুয়ারে সরকার কর্মসূচী চালানোর জন্য এবার শীর্ষ আমলাদের পাশাপাশি এবার নিযুক্ত হবেন শিক্ষক-শিক্ষিকারাও। জানা গেছে, দুয়ারে সরকার পরিচালনার জন্য এবার ৪৪জন আইএএস আধিকারিককে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে কলকাতা পুরনিগম এলাকার ৩৩০জন শিক্ষক-শিক্ষিকাকেও এবারে ডাকা হচ্ছে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, এবার জেলার বদলে মহকুমাভিত্তিক ৪৪জন আইএএস আধিকারিককে বিশেষ দায়িত্ব […]











