কলকাতা, ৭ জুন:- রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হলেন রাজীব সিনহা। গতকাল রাজভবনের তরফে সবুজ সংকেত মেলার পর আজ রাজ্যের স্বরাষ্ট্র দফতরের তরফে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে। রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব রাজীব সিনহা বর্তমানে পশ্চিমবঙ্গ শিল্প পরিকাঠামো উন্নয়ন নিগমের চেয়ারম্যান পদে রয়েছেন। গত মাসে প্রাক্তন নির্বাচন কমিশনার সৌরভ দাসের মেয়াদ শেষ হওয়ায় রাজ্য সরকার রাজীব সিনহার […]
এই মুহূর্তে
করমন্ডলের দুর্ঘটনায় এখনও নিখোঁজ অনেকে।
হাওড়া, ৭ জুন:- করমন্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায় অনেকে এখনও নিখোঁজ রয়েছেন। হাওড়া স্টেশনে বুধবার সকালে একটি পরিবার আসেন তাদের অভিযোগ তাদের পরিবারের সাতজন করমন্ডল এক্সপ্রেসের জেনারেল বগিতে ছিলেন। তাদের মধ্যে দুজনকে মৃত এবং একজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা গেছে। তবে বাকি চারজনের কোনও খোঁজ মিলছে না। তারা ওড়িশার বিভিন্ন হাসপাতাল মর্গে তাদের পরিজনদের খুঁজে বেড়াচ্ছেন। অথচ […]
জলের সমস্যা আছে, থাকবে। জলের সমস্যা হলে আমাকে জানান বললেন অরূপ।
হাওড়া, ৭ জুন:- হাওড়া শহরে জলের সমস্যা আছে, থাকবে। জলের সমস্যা হলে আমাকে জানান। আমরা যথাসাধ্য চেষ্টা করব। বুধবার এক অনুষ্ঠানে এসে পুর নাগরিকদের উদ্দেশ্যে একথা বলেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। এদিন হাওড়া পুরসভার ২৮ ও ৩০ নম্বর ওয়ার্ডের জল সংকটের সমাধানে নবনির্মিত গভীর নলকূপের শুভ উদ্বোধন হয়। বেলা ১১:০০ টায় রামকৃষ্ণপুরের চারুচন্দ্র সিংহ […]
ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবারে মুখ্যমন্ত্রীর হোম গার্ডের চাকরি দেওয়ার প্রসঙ্গে কটাক্ষ সুকান্তর।
হুগলি, ৬ জুন:- রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লুকআউট নোটিশ আছে। লুকআউট নোটিশ থাকলে অনুমতি নিয়ে বিদেশে যেতে হয় জানিয়ে যাবো না অনুমতি নিতে হয়। দুটোর মধ্যে পার্থক্য আছে।কেন যেতে চেয়েছিলেন আমি জানিনা তবে তাদের পরিবারের দুজন গিয়েছিলেন তারা আজ অব্ধি ভারতবর্ষে ফেরেননি। মঙ্গলবার শ্রীরামপুরে বিজেপির সাংগঠনিক জেলা অফিসে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এসে এমনটাই জানালেন। পাশাপাশি […]
পানীয় জলের সমস্যা নিয়ে অভিষেকের কাছে সরব হবেন পান্ডুয়ার মানুষ।
হুগলি, ৬ জুন:- অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলব আমাদের পানীয় জলের সমস্যা, মারসিট থেকে বললেন গ্রামবাসীরা। পান্ডুয়ার বেলুন ধামাশিন গ্রাম পঞ্চায়েতের মারশিট গ্রামের নতুন পাড়া, মনসাতলা, দুলে পাড়া, সহ বিস্তীর্ণ এলাকায় পানীয় জলের সমস্যা দীর্ঘদিনের। বছর তিনেক আগে পিএইচির জলের লাইন বাড়ি বাড়ি পৌঁছালে জল পড়ে নি তাতে। তখন ছাব্বিশশো টাকা করে দিতে হয়েছিল বারিপিছু। পঞ্চায়েতের বসানো […]
অভিষেক-মমতা’র শুভ কামনায় রক্ষাকালী পুজোর আয়োজন হাওড়ায়।
হাওড়া, ৬ জুন:- অভিষেক-মমতা’র শুভ কামনায় রক্ষাকালী পুজোর আয়োজন করা হয়েছে হাওড়ায়। আর থিমে তুলে ধরা হয়েছে “তৃণমূলে নব জোয়ার”। গত রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে নব জোয়ার কর্মসূচিতে হাওড়ার রাজপথ ছিল জনজোয়ারে পরিপূর্ণ। জনসুনামিতে পরিণত হয়েছিল রাজপথ। আর তার রেশ বজায় রেখে একদিন পর ৬ জুন, মঙ্গলবার “তৃণমূলে নব জোয়ার” এর আদলে মন্ডপ সজ্জা করে […]
আবারও ভয়াবহ আগুন ডানকুনিতে।
হুগলি, ৬ জুন:- ডানকুনিতে আবারও ভয়াবহ আগুন লাগার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়। আগুন যেনো পিছু ছাড়ছে না ডানকুনির। প্রায়ই কোন না কোন কারখানায় আগুন লাগার ঘটনায় উঠছে প্রশ্ন। এদিন সকালে একটি আলুর চিপস্ এর কারখানায় ভয়াবহ আগুন লাগে। সম্পূর্ণ এলাকা ঢেকে যায় কালো ধোঁয়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ডানকুনি থানার পুলিশ ও দমকল। দমকলের […]
অভিষেকের নবজোয়ার কর্মসূচিতে বাজিমাৎ তৃণমূলের!
হুগলি, ৫ জুন:- অশান্তির আশঙ্কা কাটিয়ে সোমবার নির্বিঘ্নেই শেষ হল তৃণমূলের সেকন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচি। এ দিন বিকেলে হাওড়া থেকে জাঙ্গিপাড়ায় পৌঁছান অভিষেক। নজিরবিহীন নিরাপত্তা বলয়ের মধ্যে দিয়েই জাঙ্গিপাড়া থেকে শুরু করেন পদযাত্রা। সেখানে হাজির ছিলেন শ্রীরামপুর সাংগঠনিক সভাপতি অরিন্দম গুঁই, চেয়ারম্যান অসীমা পাত্র,বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী সহ শাখা সংগঠনের নেতা কর্মীরা। জাঙ্গিপাড়ার […]
অভিষেক পত্নীকে আটকে অমানবিক কাজ করেছে ইডি, কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ৫ জুন:- অসুস্থ মাকে দেখতে যাওয়ার পথে অভিষেক পত্নীকে আটকে অমানবিক কাজ করেছে ইডি। এই ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকার ও তাদের এজেন্সি রাজের দিকে আঙুল তুলে আরও একবার কড়া আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর স্পষ্ট যুক্তি যুক্তি, এক্ষেত্রে ইডি আগেই বলতে পারত তুমি যেও না। অর্থাৎ বিমান বন্দরে তাঁকে আটক করার পিছনে […]
সবাইকে নিয়ে তিহার জেলে ঢুকবে, অভিষেকের উদ্দেশ্যে নাম না করে মন্তব্য মহম্মদ সেলিমের।
হাওড়া, ৫ জুন:- সবাইকে নিয়ে তিহার জেলে ঢুকবে। সোমবার বিকেলে হাওড়ায় এক কর্মসূচিতে অংশ নিয়ে অভিষেকের উদ্দেশ্যে তাঁর নাম না উল্লেখ করে ওই মন্তব্য করেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। বিগত রামনবমীর মিছিলে অশান্তির ঘটনার পরিপ্রেক্ষিতে আদালতের অনুমতিতে সোমবার হাওড়ায় বামফ্রন্টের সম্প্রীতির মিছিলে হাঁটেন সেলিম। ১০০ দিনের কাজের বকেয়া প্রাপ্য আদায়ের জন্য সবাইকে নিয়ে দিল্লি […]











