হুগলি, ২ সেপ্টেম্বর:- ডেঙ্গু প্রতিরোধে জনসাধারণের মধ্যে সচেতনতার লক্ষ্যে হুগলি জেলা জুড়ে প্রচার অভিযান চালাচ্ছে জেলা প্রশাসন। তারই অংশ হিসেবে থাকছে “ট্যাবলো অভিযান”। আজ চুঁচুড়া রবীন্দ্রভবনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা অভিযানের উদ্দেশ্যে ট্যাবলোর শুভ উদ্বোধন করলেন মন্ত্রী শ্রী বেচারাম মান্না। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি জেলাশাসক পি দীপাপ প্রিয়া, হুগলি জেলার CMOH রমা ভূঁইয়া, হুগলি চুঁচুড়া […]
এই মুহূর্তে
এক ডাকে অভিষেককে ফোন করে চিকিৎসার ব্যবস্থা, প্রাণ বাঁচল একরত্তি শিশুর।
হাওড়া, ২ সেপ্টেম্বর:- এক ডাকে অভিষেকে ফোন করে চিকিৎসার ব্যবস্থা, প্রাণ বাঁচল একরত্তি শিশুর। এক ডাকে অভিষেকে ফোন। আর এরপরই বিনামূল্যে চিকিৎসায় জীবন বেঁচেছে একরত্তির। ঘটনা হাওড়ার আলিপুকুর হালদারপাড়া গ্রামের। সাধারণ মানুষের পাশে থাকতে একটি সর্বক্ষণের ফোন নম্বর চালু করেছিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একটি নম্বর সাধারণ মানুষকে সাহায্যের জন্য দেওয়া হয়েছিল। […]
পুলিশ দিবসে পুলিশ কর্মীদের ভালো কাজের জন্য পুরস্কৃত করলো চন্দননগর পুলিশ কমিশনারেট।
হুগলি, ১ সেপ্টেম্বর:- পুলিশ দিবসে পুলিশ কর্মীদের ভালো কাজের জন্য পুরস্কৃত করল চন্দননগ পুলিশ। চন্দননগর পুলিশের হেড কোয়ার্টার চুঁচুড়া পুলিশ লাইন্স মাঠে পুলিশ ও সাংবাদিক প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হলো। চুঁচুড়া থানার উদ্যোগে হল রক্তদান শিবির। চুঁচুড়া ট্রাফিক পুলিশের উদ্যোগে সেফ ড্রাইভ সেভ লাইফ এর সচেতনতার র্যালি অনুষ্ঠিত হয়। ১লা সেপ্টেম্বর গোটা রাজ্যে পালিত হয় […]
গঙ্গার ঘাটে ভেসে উঠছে শয়ে শয়ে মাছ। হাওড়ার ঘাটে চাঞ্চল্য।
হাওড়া, ১ সেপ্টেম্বর:- গঙ্গার ঘাটে ভেসে উঠছে শয়ে শয়ে ট্যাংরা জাতীয় মাছ। এমনই ঘটনা দেখে শুক্রবার বিকেলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হাওড়ায় গঙ্গা তীরবর্তী ঘাটগুলোতে। এর কারণ অবশ্য জানা যায়নি। এদিন দুপুর থেকেই হাওড়ার রামকৃষ্ণপুর ঘাট থেকে শুরু করে হাওড়া ব্রিজ সংলগ্ন গঙ্গার ঘাটে দেখা যায় প্রচুর সংখ্যায় ভেসে উঠছে এই মাছ। যা দেখে সাধারণ মানুষের […]
রাজ্যপালের হস্তক্ষেপে তড়িঘড়ি উপাচার্য নিয়োগ, চাকরিতে নিশ্চিন্ত চুঁচুড়ার সায়ন।
হুগলি, ১ সেপ্টেম্বর:- কেন্দ্র সরকারের চাকরি হয়েছে, শুধুমাত্র শংসাপত্রের জন্য যোগদান করতে পারছিলেন না, তাই রাজ্যপালের দ্বারস্থ হয়েছিলেন চুঁচুড়ার যুবক। আর সেই খবর প্রকাশ হওয়ার পরেই সায়ন কর্মকারকে ডেকে নিলেন রাজ্যপাল। স্বস্তির নিশ্বাস ফেলছে সায়ন ও তার পরিবার। চুঁচুড়া দক্ষিণায়ণের বাসিন্দা সায়ন কর্মকার কেন্দ্রীয় সরকারের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট (ডিআরডিও) এ পরীক্ষা দিয়ে মেধাতালিকায় এক […]
বিজেপির ঢঙ্গেই মানুষের কাছে পৌঁছাতে হর-ঘর নেতাজি কর্মসূচী ফরওয়ার্ড ব্লকের।
হুগলি, ১ সেপ্টেম্বর:- মতাদর্শগত ভাবে বিজেপির বিরুদ্ধে বামপন্থীরাই লড়াই করতে পারবে, বিভাজনের রাজনীতি পছন্দ করতেন না নেতাজী, নতুন ভারত কেমন হবে সে কথাও বলতেন। নেতাজীর সেই বার্তা বর্তমান সময়ে খুবই প্রাসঙ্গিক বলে মনে করে ফরোয়ার্ড ব্লক। তাই কিছুটা বিজেপির ঢঙে মানুষের কাছে পৌঁছে দিতে হর ঘর নেতাজী কর্মসূচী নিয়েছে সারা ভারত ফরোয়ার্ড ব্লক। আজ ১লা […]
অবৈধ সম্পর্কের জেরে অস্বাভাবিক মৃত্যু যুবকের, মহিলার বাড়িতে ভাঙচুর আগুন পোলবায়।
হুগলি, ১ সেপ্টেম্বর:- বন্ধুর মায়ের সঙ্গে অবৈধ সম্পর্কের জেরে অস্বাভাবিক মৃত্যু হয়েছিল এক যুবকের, এবার সেই মহিলার বাড়িতে ভাঙচুর আগুন দেওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াল পোলবার মনিপুর গ্রামে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পোলবার আকনা গ্রাম পঞ্চায়েতের মনিপুর গ্রামে গত মার্চ মাসের ১১ তারিখে বছর কুড়ির যুবক সুব্রত মালিকের অস্বাভাবিক মৃত্যু হয়।ওই যুবকের বন্ধুর মা […]
ছাত্রীদের আত্মসুরক্ষিত করতে হাওড়া সিটি পুলিশের বিশেষ কর্মসূচি ‘তেজস্বিনী’।
হুগলি, ১ সেপ্টেম্বর:- ১ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ পুলিশ দিবস ও হাওড়া পুলিশ কমিশনারেটের ‘রাইজিং ডে’ উপলক্ষে হাওড়ার বেলিলিয়াস পার্ক প্রেক্ষাগৃহে ‘তেজস্বিনী’ কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের সূচনা করা হলো। হাওড়া পুলিশ কমিশনারেটের নগরপাল প্রবীণ কুমার ত্রিপাঠি জানান, ‘তেজস্বিনী’ কর্মসূচিতে ছাত্রীরা নিজ আত্মরক্ষা করতে বিশেষ প্রশিক্ষণ পান। এই প্রশিক্ষণকে কেন্দ্র করে বাচ্ছাদের মধ্যে যথেষ্ট উৎসাহ রয়েছে। ১০ দিনের প্রশিক্ষণে […]
ডোমজুড় খুনের তদন্তে পুকুরে ডুবুরি নামিয়ে মিললো খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র।
হাওড়া, ১ সেপ্টেম্বর:- ডোমজুড় খুনের তদন্তে নেমে পুকুরে ডুবুরি নামিয়ে তল্লাশি চালিয়ে মিললো খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র। কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা দলের ডুবুরি নামিয়ে ডোমজুড়ের কাটলিয়ার ‘পাস পুকুর’ থেকে উদ্ধার হয় আগ্নেয়স্ত্রটি। এর আগে বুধবার উদ্ধার হয়েছিল মৃত মহিলার মোবাইল ফোনটি। এদিন পুকুরে ডুবুরি নামিয়ে সকাল থেকেই চলছিল খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটির খোঁজ। অবশেষে কাটলিয়ার ‘পাস পুকুর’ […]
১০৩ বছরের কনকলতার ফ্যামিলি পেনশন দ্বিগুণ করল পুরসভা।
হাওড়া, ১ সেপ্টেম্বর:- হাওড়া পৌরনিগমের প্রাক্তন কর্মচারী স্বর্গীয় তারাশঙ্কর ভট্টাচার্যের স্ত্রী কনকলতা ভট্টাচার্য্যের (যাঁর বয়স বর্তমানে ১০৩ বছর) প্রাপ্য ফ্যামিলি পেনশনের অঙ্ক দ্বিগুণ ধার্য্য করল হাওড়া পৌরনিগম। আজ ১লা সেপ্টেম্বর, ২০২৩ শুক্রবার থেকেই ওই পেনশন কার্যকর করা হলো বলে পৌরনিগম সূত্রের খবর। হাওড়া সাঁকরাইলের চুনাভাটি অঞ্চলের নিমতলার কাছে রাধাদাসী পাঁচপাড়ায় ওনার বাড়ী পৌছে এদিন দুপুরে […]











