এই মুহূর্তে কলকাতা

ডিএল এড কলেজ গুলিতে ভর্তি এবার অনলাইনেই।

কলকাতা, ২০ সেপ্টেম্বর:- রাজ্যের  ডিএল এড কলেজগুলিতে  এ বছর থেকে আর  অফলাইনে কোনও ভর্তি হবে না। পুরো প্রক্রিয়ায় হবে অনলাইনে। সেইসঙ্গে মেধাতালিকাও প্রকাশ করা হবে অনলাইনে। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। ডিএলএড কলেজে ভর্তির জন্য কেন্দ্রীয়ভাবে মেধা তালিকা প্রকাশ করা হবে। কলেজগুলি শুধুমাত্র পরীক্ষা নেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ […]

এই মুহূর্তে জেলা

হাসপাতাল থেকে নিখোঁজ রোগীর সন্ধান মিললো।

হাওড়া, ২০ সেপ্টেম্বর:- হাওড়ার মালিপাঁচঘড়ার ঘুসুড়িতে জয়সোয়াল হাসপাতাল থেকে নিখোঁজ রোগীর সন্ধান মিললো। বেলুড় থানার পুলিশ সূত্রের খবর, গত ১৮ সেপ্টেম্বর বেলুড় থানায় একটি নিখোঁজ ডায়েরি দায়ের করা হয়েছিল। ওই ঘটনায় সিসিটিভির মাধ্যমে জানা যায় যে উনি নিজে গত ১৭ তারিখ ওই হাসপাতাল থেকে সোয়া ১২টা নাগাদ হেঁটে বেরিয়েছিলেন। এবং সিসিটিভি ফুটেজে দেখা গেছে যে […]

এই মুহূর্তে জেলা

অস্বাভাবিক হারে বিদ্যুৎ বিল, হাওড়ায় CESC এর অফিস ঘেরাও বিজেপির।

হাওড়া, ২০ সেপ্টেম্বর:- অস্বাভাবিক হারে বিদ্যুতের বিল, ব্যাপক লোডশেডিং এবং বিদ্যুতের অস্বাভাবিক দাম বৃদ্ধির প্রতিবাদে বুধবার দুপুরে হাওড়ায় সিইএসসি’র আঞ্চলিক অফিস ডাক দেয় বিজেপি যুব মোর্চা। সালকিয়ার কিংস রোডে জমায়েতের পর বিজেপির নেতৃত্ব মিছিল নিয়ে হাওড়ার সিইএসসি অফিসের সামনে আসে। পুলিশ সেখানে ব্যারিকেড করে বিজেপি কর্মীদের বাধা দিলে সেখানে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি বেধে যায়। […]

এই মুহূর্তে জেলা

তৃতীয় স্ত্রীকে খুনের অভিযোগে গ্রেপ্তার স্বামী মহসিন গাজী ডানকুনি মৃগালা মুথুরডিঙ্গীর বাসিন্দা।

হুগলি, ২০ সেপ্টেম্বর:- তৃতীয় স্ত্রীকে খুনের অভিযোগে গ্রেপ্তার স্বামী মহসিন গাজী ডানকুনি মৃগালা মুথুরডিঙ্গীর বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে মহসিন গাজী এবং আলেমা বেগম বিয়ের পরে তাঁরা ভাড়া বাড়িতে থাকতো, গতকাল রাতে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হয়। এই অশান্তি একদিনের ঘটনা নয় প্রায় প্রতিদিনই স্বামী স্ত্রীর মধ্যে হয় এই অশান্তি। গতকাল রাতেই অশান্তি ওঠে চরমে। […]

এই মুহূর্তে জেলা

-বিপজ্জনক চীনা মাঞ্জায় গলা কেটে মারাত্মক জখম যুবক।

হাওড়া, ১৯ সেপ্টেম্বর:- ফের বিপজ্জনক চিনা মাঞ্জায় গলা কেটে মারাত্মক জখম হলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে হাওড়ার বাঁকড়ার সলপে। মঙ্গলবার ওই ঘটনাটি ঘটে। জখম যুবকের নাম অয়ন দাস (২৭)। বাড়ি হাওড়ার নিশ্চিন্দা থানা এলাকার সমবায়পল্লিতে। এদিন তিনি হাওড়ার জালান কমপ্লেক্সের দিকে বাইক নিয়ে যাবার সময় বাঁকড়ার কাছে ঘটনাটি ঘটে। আহত যুবককে স্থানীয় একটি নার্সিংহোমে ভর্তি […]

এই মুহূর্তে কলকাতা

বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তে টানা তিন দিন রাজ্যে বৃষ্টি।

কলকাতা, ১৯ সেপ্টেম্বর:- আগামী তিন দিন টানা বৃষ্টি রাজ্যে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। পাশাপাশি রাঁচী থেকে বঙ্গোপসাগর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখাও বিস্তৃত রয়েছে। যা দক্ষিণবঙ্গের উপর দিয়ে গিয়েছে। আর এই নিম্নচাপ এবং নিম্নচাপ অক্ষরেখার যুগলবন্দিতে আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গ টানা বৃষ্টিতে ভিজতে চলেছে বলে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর। হাওয়া অফিস জানিয়েছে, […]

এই মুহূর্তে জেলা

আবারও আধার প্রতারনা, দুই দফায় প্রায় ১৯ হাজার টাকা গায়েব অ্যাকাউন্ট থেকে।

হুগলি, ১৯ সেপ্টেম্বর:- দিনদিন আধার প্রতারণার মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হওয়ার ঘটনা বেড়েই চলেছে। শ্রীরামপুর থানার বৈদ্যবাটি এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত সরকারী কাজল ভট্টাচার্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে গায়েব হল টাকা। জানা যায় বৈদ্যবাটির একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে তার অ্যাকাউন্ট রয়েছে। গত ১৪ই সেপ্টেম্বর ১০০০০ টাকা এবং গত ১৬ তারিখ ৯০০০ টাকা তার অ্যাকাউন্ট থেকে উধাও […]

এই মুহূর্তে জেলা

ফের সরকারি হাসপাতাল থেকে নিখোঁজ রোগী।

হাওড়া, ১৯ সেপ্টেম্বর:- মাত্র দিন কয়েক আগেই হাওড়া জেলা হাসপাতালের মহিলা ওয়ার্ড থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছিলেন এক রোগী। এর রেশ কাটতে না কাটতেই ফের হাওড়ার আরও এক হাসপাতাল, ঘুসুড়ির জয়সোয়াল হাসপাতাল থেকে নিখোঁজ হয়ে গেলেন আরেক রোগী। জানা গেছে গত ১৭ই সেপ্টেম্বর রবিবার রাত সাড়ে বারোটা থেকে ওই রোগীর কোনও খোঁজ মিলছে না। সূত্রের […]

এই মুহূর্তে কলকাতা

উন্নতমানের শিক্ষা দিতে স্কুলের বাৎসরিক বরাদ্দ পাঁচ গুণ বাড়ালো রাজ্য।

কলকাতা, ১৭ সেপ্টেম্বর:- রাজ্যের প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উন্নত মানের শিক্ষা দিতে রাজ্য সরকার শিক্ষণের জন্য প্রযোজনীয় বিভিন্ন সহায়ক উপকরণের বরাদ্দ বাড়িয়েছে। শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, এই খাতে আগে একটি স্কুলের বাৎসরিক বরাদ্দ ছিল প্রায় ২৫০০টাকা। যা এখন প্রায় পাঁচগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। এতে প্রাথমিক শিক্ষার মান অনেকখানি উন্নত হবে বলে মনে করা হচ্ছে। প্রাক […]

এই মুহূর্তে কলকাতা

আগামী বছরের রাজ্য বাজেট তৈরীর প্রস্তুতি ছ মাস আগেই শুরু।

কলকাতা, ১৭ সেপ্টেম্বর:- ছ মাস আগে থেকেই আগামী বছরের রাজ্য বাজেট তৈরির প্রস্তুতি শুরু করে দিল অর্থ দফতর। সব দফতরের বাজেট প্রস্তাব আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে আইএফএমএস পোর্টালে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে অর্থ দফতর। চলতি অর্থবর্ষের সংশোধিত বাজেট প্রস্তাব এবং ২০২৪-২৫ সালের নতুন বাজেট প্রস্তাব পৃথকভাবে পেশ করতে হবে। কীভাবে পেশ করতে হবে তার […]