এই মুহূর্তে কলকাতা

বেলুড়ে যোগ ও ন্যাচারোপ্যাথি মেডিকেল কলেজে ছাত্র ভর্তির প্রক্রিয়া শুরু।

কলকাতা, ২২ সেপ্টেম্বর:- রাজ্যে যোগ ও প্রাকৃতিক চিকিৎসার নিজস্ব কোর্স চালু করা হলো। বেলুড়ের যোগ ও ন্যাচারোপ্যাথি মেডিকেল কলেজে ছাত্র ভর্তি প্রক্রিয়া শুরু হল। কাউন্সেলিংয়ের পর ১১ জন নিট উত্তীর্ণ ছাত্রছাত্রী ইতিমধ্যেই যোগশ্রী-কোর্সে ভর্তি হয়েছে।পূর্ব ভারতে এটিই প্রথম সরকারি যোগ মেডিক্যাল কলেজ। কলেজের অধ্যক্ষ তথা রাজ্যের আয়ুর্বেদ অধিকর্তা ডা দেবাশীষ ঘোষ জানিয়েছেন প্রথম পর্যায়ে মোট […]

এই মুহূর্তে কলকাতা

উপাচার্য নিয়োগে সার্চ কমিটির সদস্যদের তালিকা তৈরি, রাজভবনে জানালেন রাজ্যপাল।

কলকাতা, ২২ সেপ্টেম্বর:- সুপ্রিম কোর্টের নির্দেশ মত রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য নিয়োগের জন্য সার্চ কমিটির সদস্যদের তালিকা তৈরি হয়ে গিয়েছে। রাজভবনে আজ এক অনুষ্ঠানে রাজ্যপাল সি ভি আনন্দ বোস সাংবাদিকদের একথা জানিয়েছেন। ওই সার্চ কমিটিতে কি ভিনরাজ্যের কেউ থাকবেন কিনা সে প্রশ্নের জবাব অবশ্য তিনি এড়িয়ে যান। উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য সরকারের সঙ্গে সংঘাত প্রসঙ্গে প্রশ্ন […]

এই মুহূর্তে জেলা

আন্দোলনে ল’ ক্লার্করা। অবরোধ হাওড়ায়

হাওড়া, ২২ সেপ্টেম্বর:- ল’ ক্লার্করা পথ অবরোধ করলেন হাওড়ায় জেলাশাসকের আবাসনের সামনে। প্রায় ৯ দফা দাবি নিয়ে শুক্রবার দুপুরে হাওড়ায় জেলাশাসক আবাসনের সামনে ল’ ক্লার্ক অ্যাসোসিয়েশনের সদস্যরা পথ অবরোধ করেন। তাঁরা প্রায় ৩০ মিনিট ধরে এই বিক্ষোভ চালান। এর জেরে যান চলাচল ব্যাহত হয়। পরে হাওড়া সিটি পুলিশের তরফ থেকে গাড়িগুলো বঙ্কিম সেতু হয়ে হাওড়া […]

এই মুহূর্তে জেলা

শেওরাফুলিতে বেআইনি মদ প্রচারের অভিযান চালিয়ে বিদেশি মদ সমেত আটক এক।

হুগলি, ২২ সেপ্টেম্বর:- পুজোর আগে বিভিন্ন বিষয়ে করা নজরদারি থাকে পুলিশ প্রশাসনের। গোপনসূত্রে খবর পেয়ে গতকাল রাতে শেওরাফুলী জি আর পি এর উদ্যোগে শ্রীরামপুর স্টেশন থেকে সন্দেহভাজন এক ব্যাক্তিকে তল্লাশি চালাতে গিয়ে ২৫ বোতল বিদেশি মদ সমেত আটক করা হয়। ওই ব্যাক্তির নাম সিভাম ভূঁইয়া, বয়স ৩৫ বাড়ি বিহারের পূর্ব চম্পারণ জেলার ছোট তৌরী এলাকায়। […]

এই মুহূর্তে জেলা

আন্দোলনে ল-ক্লার্করা অবরোধ শ্রীরামপুরে।

হুগলি, ২২ সেপ্টেম্বর:- পশ্চিমবঙ্গ ল ক্লার্কস এ্যাসোসিয়েশন পক্ষ থেকে ১৩ দফা দাবিতে শ্রীরামপুরের বটতলার জিটি রোড অবরোধ করে প্রতিবাদে সামিল কর্মীরা।প্রায় আধা ঘন্টা বেশি সময় ধরে অবরোধ চলে। তবে তাদের দাবি না মানা হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের হুমকিও দেয় তারা।

এই মুহূর্তে জেলা

ক্লাবেই মদ গাঁজার আসর, খবর পেয়েই ক্লাবে তালা চুঁচুড়া বিধায়কের।

হুগলি, ২২ সেপ্টেম্বর:- ক্লাবে অসামাজিক কাজ কর্ম হয়, বসে মদ গাঁজার আসর, চলে হুমকি দিয়ে তোলাবাজি। অতিষ্ট ছিলো ব্যবসায়ী থেকে এলাকাবাসীর। দিন দিন বেড়েই চলেছিলো এই অসামাজিক কাজ ও অত্যাচার। অভিযোগ পেয়ে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার চুঁচুড়া থানার পুলিশ ও স্থানীয় কাউন্সিলর অর্পিতা সাহাকে সঙ্গে নিয়ে আজ সেই ক্লাবে হানা দেন। হুগলি চুঁচুড়া পুরসভার ১৬ […]

এই মুহূর্তে জেলা

হাওড়ার পাইকারি মাছ বাজারে আজ থেকেই বাংলাদেশের ইলিশের বেচাকেনা শুরু।

হাওড়া, ২১ সেপ্টেম্বর:- পুজোয় বাংলাদেশ সরকারের উপহার বাংলাকে। পদ্মার ইলিশ বাংলায় রপ্তানি করলো শেখ হাসিনার সরকার। হাওড়ার পাইকারি মাছ বাজারে আজ শুক্রবার সকাল থেকেই বাংলাদেশের ইলিশের বেচাকেনা শুরু হয়েছে। তবে, সাধ থাকলেও এবার দামের কারণে সাধ্যি নেই ক্রেতাদের। বহু প্রতীক্ষার পর বৃহস্পতিবার বাংলাদেশ থেকে সীমান্ত হয়ে ইলিশ বোঝাই লরি এরাজ্যে ঢোকে। শুক্রবার সকাল থেকেই হাওড়ার […]

এই মুহূর্তে জেলা

প্রতারণার ঘটনায় গ্রেফতার চার্টার্ড একাউন্টেন্ট।

হাওড়া, ২২ সেপ্টেম্বর:- ট্রেড লাইসেন্স করতে গিয়ে বিপাকে পড়লেন হাওড়ার এক যুবক। অভিযোগ, তাঁর অজান্তেই তাঁর ভোটার কার্ড, প্যান কার্ড ব্যবহার করে খোলা হয়েছিল একটি কোম্পানি। খোলা হয় দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্টও। অভিযোগের তীর এক চাটার্ড অ্যাকাউন্ট্যান্টের বিরুদ্ধে। ভুয়ো কোম্পানি খুলে বছরে প্রায় কয়েক কোটি টাকা লেনদেন হয় বলে অভিযোগ। প্রচুর টাকার মুনাফা হয় বলে অভিযোগ। […]

এই মুহূর্তে কলকাতা

সরকারের বিভিন্ন দপ্তরে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়াতে উদ্যোগী পরিবহন দপ্তর।

কলকাতা, ২১ সেপ্টেম্বর:- রাজ্য সরকারের বিভিন্ন দফতরে বৈদ্যুতিক গাড়ির ব‌্যবহার বাড়াতে উদ্যোগী হল রাজ্যের পরিবহণ দফতর। রাজ্যের প্রশাসনিক কর্তাব্যক্তিদের জন্য ইলেকট্রিক চালিত গাড়ি ভাড়া নেওয়ার সিদ্ধান্তে অনুমোদন দেওয়া হল। সম্প্রতি এই সংক্রান্ত বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে পরিবহণ দফতর। যেখানে বলা হয়েছে, এ বার থেকে প্রশাসনের সর্বস্তরের আধিকারিকদের জন্য ইলেকট্রিক গাড়ি ভাড়া নিতে হবে। তার […]

এই মুহূর্তে কলকাতা

রেজিস্ট্রির পর এবার ডাক যোগেই এবার ক্রেতার ঠিকানায় পৌঁছে যাবে দলিল।

কলকাতা, ২১ সেপ্টেম্বর:- রাজ্যে জমি, বাড়ি সম্পত্তির রেজিস্ট্রির পরবর্তী প্রক্রিয়া সরল করতে রাজ্য সরকার ডাক বিভাগের সঙ্গে যৌথ ভাবে নতুন ব্যবস্থা চালু করছে। এর ফলে জমি বাড়ি বা সম্পত্তি কেনার পর তার দলিলের জন্য আর রেজিস্ট্রি অফিসে দৌড়াদৌড়ি করতে হবে না। সম্পত্তি রেজিস্ট্রির পর দলিল ডাকযোগে ক্রেতার ঠিকানায় পৌঁছে দেওয়া হবে। পাসপোর্ট দেওয়ার প্রক্রিয়াকে এক্ষেত্রে […]