হাওড়া, ১৬ অক্টোবর:- হাওড়ার ডোমজুড়ের বাঁকড়া সহ বিস্তীর্ণ এলাকায় দীর্ঘদিন পানীয় জলের সঙ্কট দেখা দিয়েছে। পঞ্চায়েতকে এবিষয়ে বারবার জানিয়েও কোনও কাজ না হওয়ায় সোমবার বাঁকড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ দেখান এলাকার মহিলারা। এর জেরে ব্যাপক উত্তেজনা রয়েছে পঞ্চায়েত অফিসে।
এই মুহূর্তে
নবগ্রাম থেকে নাসা, দেশবাসীর মুখ উজ্জ্বল করলো হুগলির গৌতম।
হুগলি, ১৬ অক্টোবর:- কোন্নগরের নবগ্রাম থেকে নাসা, পথ মসৃণ না হলেও সব বাধা উপেক্ষা করে দেশবাসীর মুখ উজ্জ্বল করলো এক বঙ্গ সন্তান।কোন্নগর এর নবগ্রাম এর বাসিন্দা বিজ্ঞানী গৌতম চট্টোপাধ্যায়। হুগলির ছেলে বিজ্ঞানী গৌতম চট্টোপাধ্যায়কে এ বছর নাসা জেপিএল প্রপাসনাল ল্যাবরেটরি পিপল লিডারশিপ অ্যাওয়ার্ড এর জন্য মনোনীত করেছে নাসা কতৃপক্ষ। হুগলি জেলার নবগ্রামে এসবেস্টারের চাল ছাড়া […]
পুজোর মুখে হাওড়ায় অস্থায়ী সাফাই কর্মীদের কর্মবিরতিতে দুর্ভোগে সাধারণ মানুষ।
হাওড়া, ১৫ অক্টোবর:- পুজোর মুখে হাওড়ায় অস্থায়ী সাফাই কর্মীদের কর্মবিরতিতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। শনিবার মহালয়ার দিন থেকে তাদের লাগাতার কর্মবিরতির জেরে শহরের ভ্যাট উপচে রাস্তায় ডাঁই হয়ে রয়েছে নোংরা আবর্জনা। চূড়ান্ত অস্বাস্থ্যকর পরিবেশ হাওড়া শহরে। অখিল ভারতীয় সাফাই মজদুর সংঘের তরফ থেকে লাগাতার কর্মবিরতি শুরু হয়েছে বেতন বৃদ্ধি সহ মোট নয় দফা দাবিতে। শনিবার […]
কোন্নগর সমবায় ব্যাংক নির্বাচনে শাসকদলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ বাম-কংগ্রেসের।
হুগলি, ১৫ অক্টোবর:- কোন্নগর সমবায় ব্যাংক নির্বাচনে সন্ত্রাষের অভিযোগ, বাম কংগ্রেস ভোটারদের মেরে বের করে দিয়ে তৃনমূল একচেটিয়া ভোট করে বলে অভিযোগ। জিটি রোড অবরোধ।পুলিশকে ঘিরে বিক্ষোভ। আজ কোন্নগর সমবায় ব্যাঙ্কের নির্বাচন হচ্ছে কোন্নগর হাইস্কুলে। বাম কংগ্রেস সমর্থিত প্রার্থীদের অভিযোগ ভোটের দিন সকাল থেকেই তৃণমূলের গুন্ডারা বুথ দখল করে রাখে। তাদের প্রার্থীদের মারধোর করে বের […]
দুর্গাপুজোর প্যান্ডেলে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় চাঞ্চল্য কানাইপুরে।
হুগলি, ১৫ অক্টোবর:- হুগলি জেলার কোন্নগর এর কানাইপুর এলাকায় দুর্গা পূজোর প্যান্ডেলে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। মণ্ডপের আসে পাশে অনেক বাড়ি ও বাজার রয়েছে। তাই অগ্নিকাণ্ড যদি বড় হতো ভয়ংকর পরিস্থিতি তৈরি হতো বলে মনে করছে সকলে। কানাইপুর ছোট বাজার এলাকায় নৈটি রোডের উপর একটি পুজো কমিটির তৈরি হওয়া মণ্ডপে আগুন লাগিয়ে […]
হিন্দমোটরে গঙ্গায় তলিয়ে যাওয়া চার মৃতদেহ উদ্ধার।
হুগলি, ১৫ অক্টোবর:- গতকাল হিন্দমোটরের বিবি স্ট্রিট ঘাটে গঙ্গায় তর্পন করতে গিয়ে বানের জলে ভেসে গিয়েছিলেন চার জন। তাদের খোঁজে নামানো হয় ডিজাস্টার ম্যানেজমেন্ট ও সিভিল ডিফেন্সকে। চন্দননগর পুলিশের কমিশনার অমিত পি জাভালগি রাতে গিয়ে স্পিড বোটে গঙ্গা বক্ষে তল্লাসী চালান। চন্দননগর পুলিশের আধিকারীকরা তল্লাসী অভিযানে থাকেন। ডিসি শ্রীরামপুর অরবিন্দ আনন্দ জানিয়েছেন, আজ ভোরে তল্লাসী […]
নেদারল্যান্ডের পুজোর থিমে ভারতের গৌরব গাঁথা।
সোজাসাপটা ডেক্স, ১৫ অক্টোবর:- নেদারল্যান্ড এর আমস্টারডামেও এখন শরৎ এর আকাশ, কাশফুল ফুটে আছে রাস্তার পাশে৷কলকাতা তথা বাংলায় যেমন চলছে পুজোর প্রস্তুতি তেমনি আমস্টারডামের আনন্দধারা তেও চলছে পুজোর প্রস্তুতি৷ সপ্তম বর্ষে এবারে তাদের থিম ভারতের চন্দ্র জয়। চন্দ্রযান ও বিক্রম ল্যান্ডার তৈরী করা হচ্ছে পুজো মন্ডপে। ২০২১ সালের “মধ্যযুগীয় দুর্গ ” কিংবা ২০২২ সালের “হাওড়া […]
জাগো বাংলার উৎসব সংখ্যার আনুষ্ঠানিক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ১৪ অক্টোবর:- প্রতি বছরের মতো এবারও মহালয়ার দিনে দলের মুখপত্র জাগো বাংলার উৎসব সংখ্যার আনুষ্ঠানিক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে অন্যান্যবার সশরীরে উপস্থিত থাকলেও এবার অসুস্থতার জেরে ভার্চুয়ালি জাগো বাংলার শারদ সংখ্যা উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। শনিবার দুপুরে নজরুল মঞ্চে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি পত্রিকার আনুষ্ঠানিক প্রকাশ করে মুখ্য়মন্ত্রী সকলকে শারদীয়ার আগাম শুভেচ্ছা জানান। একই […]
হাওড়া থেকেই সূচনা অভিষেকের দূত কর্মসূচি।
হাওড়া, ১৪ অক্টোবর:- ‘দিদির দূত’ কর্মসূচির পর এবার ‘অভিষেকের দূত’। হাওড়া জেলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে মহালয়ার দিন শনিবার বিকেলে উদ্বোধন হলো এই বিশেষ কর্মসূচির। পুজোর দিনগুলিতে সাধারণ মানুষের বিভিন্ন রকম সাহায্যে রাস্তায় নেমে কাজ করবেন তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা। হাওড়া শহরের সদরের প্রতিটি বিধানসভা এলাকায় এলাকায় থাকছে বিশেষ হেল্প লাইন নম্বর। দিবারাত্রি ২৪ ঘন্টার […]











