এই মুহূর্তে কলকাতা

১০০ দিনের কাজের মজুরি দেওয়ার কাজে এবার টাস্ক ফোর্স গঠন রাজ্যের।

কলকাতা, ২০ ফেব্রুয়ারি:- একশ দিনের কাজের বকেয়া মজুরি দেওয়ার কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে এবার টাস্ক ফোর্স গঠন করল রাজ্য সরকার। পঞ্চায়েত সচিব পি উলগানাথনের নেতৃত্বে ৮ সদস্যের এই টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। যার মধ্যে তিনজন সচিব পর্যায়ের আধিকারিক রয়েছেন। মুখ্যমন্ত্রী আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে ১০০ দিনের কাজের টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন। মোট ২৪ […]

এই মুহূর্তে জেলা

হাইকোর্টের নির্দেশে ইডি’র হানা হাওড়ার ডেল্টা জুটমিল সহ তিন জায়গায়।

হাওড়া, ২০ ফেব্রুয়ারি:- হাইকোর্টের নির্দেশে ইডি’র হানা হাওড়ার ডেল্টা জুটমিল সহ তিন জায়গায়। হাইকোর্টের নির্দেশে মঙ্গলবার সকাল থেকে ইডি’র তল্লাশি শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ৭টা থেকে হাওড়ার সাঁকরাইলের ডেল্টা জুটমিল, কলকাতায় বালিগঞ্জে জুটমিল মালিকের বাড়িতে এবং কলকাতার কাউন্সিল হাউস স্ট্রিটে জুটমিলের অফিসে তল্লাশি চলছে। মূলত প্রভিডেন্ট ফান্ডের টাকা না পাওয়ার অভিযোগ করেছিলেন মিলের অবসরপ্রাপ্ত শ্রমিকরা। […]

এই মুহূর্তে কলকাতা

হিডকোর এমডি হলেন সঞ্জয় বনসাল।

কলকাতা, ১৯ ফেব্রুয়ারি:- হিডকোর এমডি হলেন সঞ্জয় বনসাল। এটি তাঁর অতিরিক্ত দায়িত্ব। এতদিন দেবাশীষ সেন এই দায়িত্ব পালন করছিলেন। সঞ্জয় বনসল কে পুরো ও নগর উন্নয়ন দপ্তরের সচিবের দায়িত্ব ও দেওয়া হয়েছে। এই দপ্তর টিও অনগ্রসর কল্যাণ দপ্তরের সচিব পদের সঙ্গে তাঁকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে দেওয়া হয়েছে। রোশনি সেন কে পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান […]

এই মুহূর্তে কলকাতা

লোকসভা ভোটের আগে জঙ্গলমহল সফরে মুখ্যমন্ত্রী।

কলকাতা, ১৯ ফেব্রুয়ারি:- লোকসভা ভোটের আগে জঙ্গল মহল সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি মাসের শেষেই জঙ্গলমহলের ছের জেলায় সফর করবেন তিনি। এমনটাই খবর নবান্ন সূত্রের। এই সফর থেকেই ১০০ দিনের কাজের টাকা দেওয়ার প্রক্রিয়ার আনুষ্ঠানিক সূচনা করবেন মুখ্যমন্ত্রী। বাংলার প্রায় ২৫ লক্ষ মানুষ কেন্দ্র সরকারের ১০০ দিনের কাজের প্রকল্পে কাজ করেও তাঁদের প্রাপ্য মজুরি […]

এই মুহূর্তে জেলা

আধার নিষ্ক্রিয়তার চিঠি হুগলিতেও, নতুন করে বায়োমেট্রিকও করাচ্ছেন অনেকে।

হুগলি, ১৯ ফেব্রুয়ারি:- ইউ আই ডি এ আই থেকে আধার নিষ্ক্রিয় করার চিঠি ধরানো হয়েছে বহু মানুষকে। আধার বাতিল হলে সরকারি পরিষেবা থেকে গ্যাসের ভর্তুকি ব্যাঙ্ক লেনদেনে সমস্যা হবে ভেবে আতঙ্কিত হয়ে পরেন তারা। হুগলির কোদালিয়া -১ ও ২ গ্রাম পঞ্চায়েতের রবীন্দ্র নগর সুকান্ত নগর কৃষ্ণপুর এলাকায় অনেকের আধার চিঠি এসেছে। মোগরা-১ গ্রাম পঞ্চায়েতের সুকান্ত […]

এই মুহূর্তে কলকাতা

আধার কার্ড ইস্যুতে বিজেপির চক্রান্ত ফাঁস করলেন মুখ্যমন্ত্রী।

কলকাতা, ১৯ ফেব্রুয়ারি:- আধার কার্ড ইস্যুতে বিজেপির চক্রান্ত ফাঁস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মতুয়ারা এই ইস্যুতে সবথেকে বেশি ক্ষতিগ্রস্থ বলেই দাবি করেছেন বাংলার মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, নির্বাচনের আগে বেছে বেছে কেন্দ্র এমন পদক্ষেপ করছে। পশ্চিমবঙ্গের প্রত্যেক জেলায় এমন ঘটনা ঘটছে। মতুয়া ও তপশিলিরা যাতে লোকসভা ভোটে অংশগ্রহণ করতে না পারেন সে কারণে এই ফ্যাসিবাদী চক্রান্ত […]

এই মুহূর্তে জেলা

সন্দেশখালি ধাঁচে আন্দোলন এবার হাওড়ায়!

হাওড়া, ১৯ ফেব্রুয়ারি:- সন্দেশখালির ধাঁচে আন্দোলন এবার হাওড়ার পাঁচলায়। স্থানীয় দীঘিরপাড় এলাকায় একটি দীঘি ভরাট করাকে উত্তেজনা। গ্রামবাসীদের অভিযোগ অবৈধভাবে দীঘি মাটি ফেলে ভরাট করা হচ্ছে। এরই প্রতিবাদে সরব হন এলাকাবাসীরা। এর জেরে গ্রামবাসীদের উপর হামলার অভিযোগ পাঁচলার জুজারসাহা গ্রাম পঞ্চায়েতের উপ প্রধানের বিরুদ্ধে। সোমবার ওই এলাকা পরিদর্শন করেন বিজেপির হাওড়া জেলা মহিলা মোর্চার সভানেত্রী […]

এই মুহূর্তে জেলা

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হাওড়ায়।

হাওড়া, ১৮ ফেব্রুয়ারি:- ‘বেআইনিভাবে’ রিফিলিংয়ের সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা এবার হাওড়ার বাঁকড়ায়। বিস্ফোরণের জেরে ভাঙে বাড়ির পাঁচিল। এছাড়াও আবাসনের একাধিক পাঁচিলে ফাটল দেখা গেল। ঘটনায় আহত হয়েছেন ২ জন। ডোমজুড় থানার বাঁকড়া মন্ডলপাড়ার ঘটনায় চাঞ্চল্য। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ডোমজুড় গ্রামীণ হাসপাতালে।

এই মুহূর্তে জেলা

হাওড়ার সাঁকরাইলে নাবালিকার বিয়ে আটকালো প্রশাসন।

হাওড়া, ১৮ ফেব্রুয়ারি:- হাওড়ার সাঁকরাইলে নাবালিকার বিয়ে আটকালো প্রশাসন। ঘটনায় প্রকাশ, হাওড়ার সাঁকরাইল বিধানসভার আন্দুল পঞ্চায়েতের ৫১নম্বর পার্টে শনিবার রাতে ওই ঘটনা ঘটে। নাবালিকার বিয়ে আটকায় সাঁকরাইল ব্লক প্রশাসন। সূত্রের খবর, পূর্ব মেদিনীপুরের জনৈক পাত্রের সঙ্গে বিবাহ হতে যাচ্ছিল আন্দুলের ভান্ডারী পাড়ার এক নাবালিকার। অপ্রাপ্তবয়স্কার বিয়ের খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন সাঁকরাইলের বিডিও ও সাঁকরাইল […]

এই মুহূর্তে জেলা

পেঁয়াজের বস্তায় গাঁজা পাচার!উদ্ধার প্রায় ১০২ কেজি গাঁজা, গ্রেপ্তার ৫।

হাওড়া , ১৭ ফেব্রুয়ারি:- পেঁয়াজের বস্তায় পাচার হচ্ছিল গাঁজা ! এমনই চাঞ্চল্যকর ঘটনা এবার হাওড়ার সাঁকরাইলে। পুলিশি তৎপরতায় উদ্ধার হয়েছে প্রায় ১০২ কেজি গাঁজা, গ্রেপ্তার ৫। জানা গেছে, শনিবার ভোরে সাঁকরাইল ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভিতরে একটি লরি থেকে উদ্ধার হয় ১০২.৮ কেজি গাঁজা। এই ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। লরিটিকেও পুলিশ আটক করেছে। শুক্রবার গভীর […]