এই মুহূর্তে জেলা

যাদের হাতে ইতিমধ্যেই দুর্ঘটনা ঘটেছে সেই গাড়ি চালকদেরই হাওড়ায় সচেতনতার ক্লাস নিলেন ট্রাফিক পুলিশের কর্তারা।

  হাওড়া,১ মার্চ:-  শহরের রাস্তায় স্টিয়ারিং হাতে যারা কোনও না কোনও দুর্ঘটনার কবলে পড়েছেন এমন গাড়ি চালকদেরই ডেকে সচেতনতার ক্লাস নিলেন হাওড়া সিটি ট্রাফিক পুলিশের কর্তারা। সড়ক দুর্ঘটনা কমাতে আরও একবার ইতিবাচক পদক্ষেপ নিলেন তাঁরা। বিভিন্ন সময় রাস্তায় দুর্ঘটনা ঘটলে কাজ করে পুলিশের ফ্যাটাল সেল।শনিবার হাওড়ার ট্রাফিক হেড কোয়ার্টারে গাড়ি চালকদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত […]

এই মুহূর্তে জেলা

বৈদ্যবাটিতে পুকুর ভরাটের নামে মিথ্যা অভিযোগ দিয়ে শাসকদল কে চাপে ফেলার চেষ্টা বিরোধীদের।

তরুণ মুখোপাধ্যায়,১ মার্চ:-  শেওরাফুলি- বৈদ্যবাটি পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের একটি পুকুরকে কেন্দ্র করে চাপানউতোর শুরু হয়ে গেছে এলাকাবাসীদের বক্তব্য এখানে দীর্ঘদিন ধরে একটি পুকুর আছে। মালিকানাবিহীন এই পুকুরটি দীর্ঘদিন সংস্কার না হওয়ার কারণে বুঝে আসছিল । কিন্তু ১০ নম্বর ওয়ার্ডের পুরপিতা সুবীর ঘোষ এর ঐকান্তিক চেষ্টায় যাতে সেটি সাধারণ মানুষের ব্যবহার যোগ্য হয়ে ওঠে এবং […]

এই মুহূর্তে জেলা

বহিরাগত প্রার্থীকে না মানার হুমকি দিয়ে পোস্টার রিষড়ার ২১ নম্বর ওয়ার্ডে।

তরুণ মুখোপাধ্যায়,১ মার্চ:-  পৌরসভা ভোটের প্রার্থীর নাম এখনো ঘোষণা না হলেও  রিষড়া পুরসভার ২১ নম্বর ওয়ার্ডে কে প্রার্থী হবেন তাই নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে চাপান-উতোর শুরু হয়ে গেছে । ইতিমধ্যেই এলাকায় বেশ কিছু জায়গায় নাগরিক বৃন্দের নামে ফ্লেক্স লাগিয়ে বলা হচ্ছে রিষড়ার ২১ নম্বর ওয়ার্ডে এবারের নির্বাচনে কোন বহিরাগত প্রার্থী কে এলাকাবাসী মানবেন না । […]

এই মুহূর্তে জেলা

কলকাতায় অমিত শাহের সভায় যাওয়ার পথে বাসে হামলা , বিজেপি কর্মীদের মারধোর করার অভিযোগ।

হুগলি,১ মার্চ:-  কলকাতায় অমিত শাহের সভায় যাওয়ার পথে বাসে হামলা, বাস ভাঙচুর ও বিজেপি কর্মীদের মারধোর করার অভিযোগ। ঘটনায় আহত ২২ জন বিজেপি কর্মী। ঘটনাটি ঘটেছে জাঙ্গিপাড়া ব্লকের বাহানা গ্রামে। আহতদের প্রথমে জাঙ্গিপাড়া গ্রামীন হাসপাতালে আনা হয়। পরে আটজনকে শ্রীরামপুর ওয়ালস্ হাসপাতালে পাঠানো হয়েছে। বিজেপির অভিযোগ তৃনমূল কংগ্রেস হামলা চালিয়েছে। অভিযোগ অস্বীকার তৃনমূলের।  

এই মুহূর্তে জেলা

পোলবায় পুলকার দূর্ঘটনায় আহত দিব্যাংশুর বাবা দেখা করে কৃতজ্ঞতা জানালেন সাংসদকে।

হুগলি,১ মার্চ:-  পোলবায় পুলকার দূর্ঘটনায় আহত দিব্যাংশু ভগতের বাবা গোপীনাথ ভগত মৃত ছাত্র ঋষভ সিং এর পরিবারের সাথে দেখা করলেন। গত ২৮ ফেব্রুয়ারী হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বৈদ্যবাটি তে বাড়ি ফিরেছিল। পাশাপাশি এদিন শ্রীরামপুরের সাংসদ কল্যান ব্যানার্জীর সাথে দেখা করেন।  কল্যাণ বন্দোপাধ্যায় জানান,সব রকম চেস্টা করেছেন চিকিৎসকরা ,মুখ্যমন্ত্রী নিজে হস্তক্ষেপ করেছেন। ভালো লাগছে একজন সুস্থ […]

এই মুহূর্তে জেলা

চারদিন নিখোঁজ থাকার পরে উদ্ধার হল বেলুড়ের অপহৃত ছাঁট লোহা ব্যবসায়ী।

হাওড়া,১ মার্চ:-  চারদিন নিখোঁজ থাকার পরে উদ্ধার হল বেলুড়ের অপহৃত ছাঁট লোহা ব্যবসায়ী গোপাল বুধালিয়া। শনিবার রাতে তাঁকে বাড়ি পৌঁছে দিয়ে যায় অপহরণকারীরা। অপহৃত ব্যবসায়ী কোথায় রয়েছেন তা আগেই চিহ্নিত করে ফেলেছিল পুলিশ। বারবার সেখানে হানাও দিচ্ছিল পুলিশ। বিভিন্ন সূত্র পেয়ে রেড চলছিল। ২ লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে একাধিকবার ফোন এসেছিল ব্যবসায়ীর স্ত্রীর কাছে। কিন্তু […]

এই মুহূর্তে কলকাতা

মমতা-অমিত শাহের বৈঠক নিয়ে কটাক্ষ করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী।

  প্রদীপ সাঁতরা,২৯ ফেব্রুয়ারি:-  মমতা বন্দ্যোপাধ্যায় চুপিচুপি কথা বলতেই অমিত শাহের কাছে গেছেন। উড়িষ্যায় অমিত শাহের সঙ্গে মমতার বৈঠক নিয়ে এই ভাষাতেই কটাক্ষ করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তিনি বলেন অমিত শাহের সঙ্গে কিকথা হয়েছে তা কেউ জানেন না। চুপিচুপি দুজন কী নিয়ে আলোচনা হয়েছে তাও কিছু শুনতে পাওয়া যায়নি। তাই মমতা বন্দ্যোপাধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে […]

এই মুহূর্তে খেলাধুলা

ভিকুনা এখনো মানছেন না মোহনবাগানে বসন্ত এসে গেছে।

  অঞ্জন চট্টপাধ্যায়,২৯ ফেব্রুয়ারি;-  আই লিগ জয় তো শধুমাত্র সময়ের অপেক্ষা টিম মোহনবাগানের কাছে। ১৩ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে সৱুজ মেরুণ ব্রিগেড। ইমফলে ট্রাউ এফসিকে হারালেই খেতাবের আরো কাছে চলে আসবে টিম ভিকুনা। তবে ট্রাউএর বিরুদ্ধে নামার আগেও সাবধানী সৱুজ মেরুন কোচ কিৱু ভিকুনা। তিনি বলেন, আমরা শুধু ম্যাচ ধরে এগোতে চাই। আই […]

এই মুহূর্তে খেলাধুলা

যুবভারতীতেও ঘরের মাঠে ভাগ্য বদলালো না ইস্টবেঙ্গলের।

অঞ্জন চট্টপাধ্যায়,২৯ ফেব্রুয়ারি;-   কল্যাণী থেকে ঢাকঢোল পিটিয়ে ইস্টবেঙ্গল কর্তারা তাঁদের হোম ম্যাচ যুবভারতীতে নিয়ে এলেন। কিন্তু তাতে হোম ম্যাচে লাল হলুদের ছন্নছাড়া ফুটবলের ছবিটা বদলাল কি। ম্যাচের ফলাফল বলছে না।  ইস্টবেঙ্গল যে তিমিরে ছিল সেই তিমিরেই ।  হারতে হারতে কোনোরকমে চার্চিলের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল টিম মারিও। এদিনের নিশ্চিত হারতে থাকা ম্যাচে শেষ মুহূর্তে […]

এই মুহূর্তে জেলা

অমিত শাহের পদত্যাগের দাবীতে বাম-কং কর্মীদের মিছিল কোচবিহারে।

কোচবিহার,২৯ ফেব্রুয়ারি:-  দিল্লীর অস্থির রাজনৈতিক অবস্থার প্রেক্ষিতে কোচবিহারে ধিক্কার মিছিল সংগঠিত করল বাম ও কংগ্রেস জোট। তাঁদের অভিযোগ কেন্দ্রীয় তুঘলকি আইন (সিএএ) নিয়ে ভারতের রাজধানী দিল্লিতে গত সোমবার শুরু হয়েছে সংঘাত। এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪২ জনের বেশি হয়ে দাঁড়িয়েছে, এছাড়া ৮০ জন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন প্রায় দেড়শতাধিক মানুষ।এই অবস্থায় হিংসাআ রুখতে সম্পূর্ণ ব্যর্থ […]