অঞ্জন চট্টপাধ্যায়,২৯ ফেব্রুয়ারি;- কল্যাণী থেকে ঢাকঢোল পিটিয়ে ইস্টবেঙ্গল কর্তারা তাঁদের হোম ম্যাচ যুবভারতীতে নিয়ে এলেন। কিন্তু তাতে হোম ম্যাচে লাল হলুদের ছন্নছাড়া ফুটবলের ছবিটা বদলাল কি। ম্যাচের ফলাফল বলছে না। ইস্টবেঙ্গল যে তিমিরে ছিল সেই তিমিরেই । হারতে হারতে কোনোরকমে চার্চিলের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল টিম মারিও। এদিনের নিশ্চিত হারতে থাকা ম্যাচে শেষ মুহূর্তে রঙবদল। হাজারো সুযোগ নষ্টের খেসারত দিয়ে শতবর্ষে পা দেওয়া ক্লাব থেকে আই লিগ টেবিলের চার নম্বরেই রয়ে গেল। চার্চিলের বিরুদ্ধে অন্তত তিন গোলে জিতলে অবাক হওয়ার কিছু থাকত না। কিন্তু একজন দক্ষ স্ট্রাইকারের অভাবে গোটা ম্যাচে ভুগতে হল ইস্টবেঙ্গলকে। স্ট্রাইকারের সমস্যা অবশ্য নতুন নয় ইস্টবেঙ্গলে। মরসুমে শুরু থেকেই একজন ভালো মানের স্ট্রাইকারের জন্য সুর চড়িযে এসেছেন লাল-হলুদ সমর্থকদের একাংশ। যুবভারতীতে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে দুই দল। বেশি আক্রমণাত্মক দেখাচ্ছিল ইস্টবেঙ্গলকেই। কিন্তু ১০ মিনিটের মাথায় লাল হলুদ ডিফেন্সের ভুলে বক্সের মধ্যে বল পান উইলিস প্লাজা। আর প্লাজার পায়ে বল পড়লেই তো ইস্টবেঙ্গল থরথর করে কাঁপতে থাকে। সেই ছবিটা ফের একবার দেখা গেল। চার ইস্টবেঙ্গল ডিফেন্ডার ও গোলকিপার মিরশাদকে নাচিয়ে গোল করে চার্চিলকে এগিযে দেন প্লাজা। অতিরিক্ত সমযে বক্সের মধ্যে ক্রোমাকে ফাউল করায় পেনাল্টি পায় ইস্টবেঙ্গল। স্পট থেকে কোলাডোর শট প্রথমে কিথান বাঁচিয়ে দিলেও ফিরতি বলে গোল করেন স্প্যানিশ। খেলায় সমতা ফেরে। এই ম্যাচ ড্র হওয়ায় ১৪ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে চার নম্বরেই থাকল ইস্টবেঙ্গল।
Related Articles
ট্যারেন্টুলার আতঙ্ক উলুবেড়িয়ার শ্যামপুর এলাকায়।
হাওড়া , ৩ মে:- ট্যারেন্টুলার আতঙ্ক উলুবেড়িয়ার শ্যামপুরের নাকোল গ্রাম পঞ্চায়েতের কাঁটাগাছি রায়দীঘী এলাকায়। এলাকার মানুষের অভিযোগ দিন ২০ আগে একটি কালো লোমশ মাকড়সার কামড়ে মৃত্যু হয়েছিল সেখ সাজিবুর রহমান নামের ২৭ বছরের এক যুবকের। তখন থেকেই আতঙ্কিত এলাকার লোকজন। আজ এলাকার একটি ভাঙা বাড়ি পরিস্কার করার সময় বেরিয়ে আসে ১০ থেকে ১২ টি এই […]
অস্বাভাবিক মূল্যবৃদ্ধি , রেল , ব্যাঙ্ক বেসরকারীকরণ এর প্রতিবাদে মহামিছিল কোতুলপুরে।
বাঁকুড়া , ২০ সেপ্টেম্বর:- কেন্দ্র সরকারের বাংলার প্রতি বঞ্চনা এবং জনবিরোধী নীতির বিরুদ্ধে আজ কোতুলপুরে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী শ্যামল সাঁতরা ও কোতুলপুর তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতির নেতৃত্বে একটি মহা মিছিল অনুষ্ঠিত হলো। এই মহামিছিল কে কেন্দ্র করে প্রচুর তৃণমূল সমর্থক এই মিছিলে পা মেলান তারা কেন্দ্র সরকারের দ্বিচারিতা এবং বাংলার প্রতি বঞ্চনা পেট্রোপণ্যের […]
কোনা এক্সপ্রেসওয়েতে সরকারি বাস দুর্ঘটনার কবলে।
হাওড়া, ২৪ সেপ্টেম্বর:- হাওড়ার কোনা এক্সপ্রেসওয়ের খেজুরতলায় দুর্ঘটনা। সরকারি বাস দুর্ঘটনার কবলে। সামনে চলে আসা একটি বাইককে বাঁচাতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের একটি পিলারে ধাক্কা মারে। দুর্ঘটনায় জখম হন ৫-৬ জন। আহতদের আনা হয়েছে হাওড়া জেলা হাসপাতালে। জানা গেছে, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার সরকারি বাসটি কলকাতার ধর্মতলা থেকে আসানসোল যাচ্ছিল। এদিন দুর্ঘটনা ঘটলেও […]









