তরুণ মুখোপাধ্যায়,১ মার্চ:- শেওরাফুলি- বৈদ্যবাটি পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের একটি পুকুরকে কেন্দ্র করে চাপানউতোর শুরু হয়ে গেছে এলাকাবাসীদের বক্তব্য এখানে দীর্ঘদিন ধরে একটি পুকুর আছে। মালিকানাবিহীন এই পুকুরটি দীর্ঘদিন সংস্কার না হওয়ার কারণে বুঝে আসছিল । কিন্তু ১০ নম্বর ওয়ার্ডের পুরপিতা সুবীর ঘোষ এর ঐকান্তিক চেষ্টায় যাতে সেটি সাধারণ মানুষের ব্যবহার যোগ্য হয়ে ওঠে এবং এলাকার পরিবেশের ভারসাম্য বজায় থাকে তার জন্য নিজের পকেটের পয়সা থেকে খরচা করে সেটি সংসার করেছিলেন ।কিন্তু শুধু তা-ই নয় এমনকি সাধারণ এলাকাবাসীকে সচেতন করার জন্য যাতে এই পুকুরে কেউ ময়লা না ফেলেন তার জন্য পৌরসভার পক্ষ থেকে পুকুরের ধারে একটি বোর্ড লাগিয়েছেন। তাতে আবেদন করে বলা হয়েছে এই পুকুরটি যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তার জন্য যাতে সাধারন মানুষরা সচেষ্ট হন এবং এলাকার পরিবেশ দূষণ থেকে নিজেদের মুক্ত রাখুন।
এ ব্যাপারে ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর এবং পুর বোর্ডের চেয়ারম্যান ইন কাউন্সিল সুবীর ঘোষের (ভাই) বক্তব্য যে তার ওয়ার্ডে শুধু এই পুকুরটি নয় আরো কয়েকটি পুকুর আছে যেগুলো দীর্ঘদিন সংস্কারের অভাবে নষ্ট হতে বসেছিল। তার ঐকান্তিক চেষ্টায় সেগুলো সংস্কারের কাজে হাত দেয়া হয়েছে। কিন্তু খুবই দুর্ভাগ্যের বিষয় পুর নির্বাচন আসার সঙ্গে সঙ্গে এক দল বিরোধী শক্তি মানুষ তারা এটাকে নিয়ে নোংরা রাজনীতির খেলায় নেমেছেন। একটি সংবাদপত্রে এই পুকুরটি বুজিয়ে ফেলার কথা বলা হচ্ছে যা সম্পূর্ণ এবং মিথ্যা এবং উদেশ্য প্রণোদিত। এলাকাবাসীর কাছে গেলে জানতে পারবেন প্রকৃত ঘটনা কি। কেবলমাত্র ভোটের রাজনীতি করতে নোংরা খেলায় মেতেছেন বিরোধীরা অন্যদিকে এ ব্যাপারে স্থানীয় মানুষের বক্তব্য পুকুরটি সংস্কারের জন্য যথেষ্ট চেষ্টা করা হয়েছে । এবং সুবীরবাবুর ঐকান্তিক ইচ্ছায় এটিকে যাতে ব্যবহারযোগ্য হয় তার জন্য চেষ্টা করা হয়েছে। সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে একশ্রেণীর মানুষ এই এ ব্যাপারে প্রচার চালাচ্ছেন যাতে রাজনৈতিক ফায়দা তোলা যায়।কিন্তু তাতে কোনো লাভ হবেনা। কারণ বাংলার মমতাময়ী মুখ্য মন্ত্রীর নেতৃত্বে বাংলা এগিয়ে চলেছে যার সুফল রাজ্যের মানুষ পাচ্ছেন।Related Articles
সম্পূর্ণ চিতা বাঘের মত দেখতে প্রাণীর দুর্ঘটনায় মৃত্যু ঘিরে এলাকায় চাঞ্চল্য।
হুগলি, ১০ জানুয়ারি:- হলুদ সাথে কালো ছোপ ছোপ ঠিক যেন চিতা বাঘ সম্পূর্ণ তেমনি দেখতে এক প্রাণীর দুর্ঘটনায় মৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়। হুগলি জেলার কানাইপুর এর ধর্মতলা এলাকায় সন্ধ্যার পর চিতা বাঘের মত দেখতে প্রাণী রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় প্রাণ হারায়। এরপরেই এই বিলুপ্তপ্রায় প্রাণীটিকে দেখতে ভিড় জমে যায়। খবর যায় […]
রেমালের দাপট ও বৃষ্টির কারণে হুগলিতে ভেঙে পড়ল পুরনো বাড়ি।
প্রদীপ বসু, ২৭ মে:- ভদ্রেশ্বরে ঘূর্ণিঝড় রেমালের দাপট ও বৃষ্টির কারণে ভেঙে পড়ল পুরনো বাড়ি।আহত এক মহিলা।বাবুরবাজার তেলিনিপাড়া এফ জি ষ্ট্রীটের বাসিন্দা শান্তি প্রিয় দাস প্রায় দুবছর আগে মারা গেছে।দুই মেয়ে বিয়ের পর অন্যত্র থাকে।সেই কারণে বাড়িতে কেউ বসবাস করে না।পুরোনো বাড়ি।তাই রেমালের কারণে বাড়িটির অনেকাংশ ভেঙে পড়ে।গাছ ও বাড়ি ভেঙে পাশের বাড়ি তরুন পাড়ুই […]
আট দফার এই ভোট ঘোষণা রাজ্যকে অপমান করেছে কমিশন – মুখ্যমন্ত্রী।
কলকাতা, ২৬ ফেব্রুয়ারি:- ২০১১ সালে পরিবর্তনের বছর এই রাজ্যে ৬ দফায় নির্বাচন হয়েছিল। পরের বার অর্থাৎ ২০১৬ তে এই নির্বাচন হয়েছিল সাত দফায়। আর এবার অর্থাৎ ২০২১-এ রাজ্যে বিধানসভা নির্বাচন নজিরবিহীন ভাবে হতে চলেছে ৮ দফায়। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের ফলে ক্ষোভ প্রকাশ করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। যদিও কমিশনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিজেপি, […]










