তরুণ মুখোপাধ্যায়,১ মার্চ:- পৌরসভা ভোটের প্রার্থীর নাম এখনো ঘোষণা না হলেও রিষড়া পুরসভার ২১ নম্বর ওয়ার্ডে কে প্রার্থী হবেন তাই নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে চাপান-উতোর শুরু হয়ে গেছে । ইতিমধ্যেই এলাকায় বেশ কিছু জায়গায় নাগরিক বৃন্দের নামে ফ্লেক্স লাগিয়ে বলা হচ্ছে রিষড়ার ২১ নম্বর ওয়ার্ডে এবারের নির্বাচনে কোন বহিরাগত প্রার্থী কে এলাকাবাসী মানবেন না । এই ওয়ার্ডে ফ্লেক্স দেখে সাধারণ মানুষের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে সিপিআইএম এবং বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে এই ধরনের কালচার আমাদের দলের মধ্য নেই। কে বা কারা করেছেন সে বিষয়ে আমরা জানি না ।কিন্তু এলাকাবাসীদের অনেকের সঙ্গে কথা বলে জানা গেছে এই ওয়ার্ডের যেকোনো দলের প্রার্থী যিনিই প্রার্থী হন না কেন তিনি যেন এই ওয়ার্ডের বাসিন্দা হন। বহিরাগত কাউকে যেনএই ওয়ার্ডে এনে তাদের ওপর চাপিয়ে দেওয়া না দেওয়া হয়। এই ঘটনায় এলাকায় যথেষ্ঠ আলোড়ন সৃষ্টি হয়েছে।
Related Articles
বেলুড় মঠের মা সারদা ঘাটে গঙ্গা আরতি।
হাওড়া, ১৭ অক্টোবর:- বেলুড় মঠের যৌথ উদ্যোগে কেন্দ্রীয় সরকারের গঙ্গা সংস্কৃতি যাত্রা অনুষ্ঠিত হচ্ছে আজ মঙ্গলবার সারাদিন ধরে। রাত সাড়ে ৮টা পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠান চলবে। সন্ধ্যে নাগাদ বেনারসের পূজারীরা গঙ্গা আরতি করবেন বেলুড় মঠ সংলগ্ন গঙ্গায়। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করছেন ইজেড সিসির ডিরেক্টর আশিষ গিরি। Post Views: 780
এবার শ্রীরামপুরে সব বাজার বন্ধের সিদ্ধান্ত নিল প্রশাসন।
হুগলি,২২ এপ্রিল:- দিন যত এগোচ্ছে পশ্চিমবঙ্গে ততই থাবা বসাচ্ছে করোনা।আর তাতেই ঘুম কেড়েছে প্রশাসনের। করোনাকে বাগে আনতে ইতিমধ্যেই নানা পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য সরকার। লকডাউন চলছে অনেক দিনই হয়ে গেলো, কিন্তু সেই লকডাউনকে উপেক্ষা করে কোন বিশেষ কারন ছাড়াই বহু মানুষকে রাস্তায় ঘুরতে দেখা যাচ্ছে। সোশ্যাল ডিসটেন্সকে থোড়াই কেয়ার করে রিতিমত বাজার করার হিড়িকে […]
প্রথম বর্ষ বালি বইমেলার শুভ সূচনা।
হাওড়া, ২৫ মার্চ:- বালি বইমেলার শুভ সূচনা হলো বেলুড় শ্রীগুরু সংঘ মাঠ প্রাঙ্গণে। বৃহস্পতিবার সন্ধ্যায় এই প্রথম বর্ষ বইমেলার উদ্বোধন হয়। মেলা চলবে আগামী ২৭ মার্চ অবধি প্রতিদিন বিকেল ৩টে থেকে রাত ৯টা পর্যন্ত। বালি অঞ্চলের মানুষ যাতে বইয়ের স্বাদ আবার নতুন করে পেতে পারে তারই একটা ছোট প্রচেষ্টা এই বইমেলা। বালি কেন্দ্র তৃণমূল যুব […]








