হাওড়া,১২ মার্চ :- যাত্রাপথ আরামদায়ক করতে এলএইচবি কোচ যুক্ত হচ্ছে যশবন্তপুর দুরন্ত এক্সপ্রেস ট্রেনে। রেল সূত্রে জানা গিয়েছে, যাত্রীদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিতে এলএইচবি কোচের ব্যবহার। শুক্রবার থেকে হাওড়া-যশবন্তপুর দুরন্ত এক্সপ্রেসে শুরু হচ্ছে। রেলের দাবি, দূরপাল্লার ট্রেনে দুর্ঘটনা প্রতিরোধে কার্যকরী ভূমিকা নিয়েছে নতুন এই কোচ। এই কোচের বৈশিষ্ট্যগুলি হল সমস্ত কোচগুলিতে অগ্নি নির্বাপক যন্ত্র রয়েছে। […]
এই মুহূর্তে
নির্বাচনে ভয় পাচ্ছে তাই পৌরসভা গুলোতে অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে কাজ চালাবার চেষ্টা করছে মুখ্যমন্ত্রী।
উঃ২৪পরগনা, ১২ মার্চ :- সোদপুর ট্রাফিক মোড়ে আজ সকালে চায় এ পে চর্চায় এসে দিলীপ ঘোষ বলেন রাজ্য সরকার নির্বাচনে যেতে ভয় পাচ্ছে তাই পৌরসভা গুলোতে অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে কাজ চালাবার চেষ্টা করছে। মুখ্যমন্ত্রী গতকাল যে ঘোষণা করেছিলেন কৃষি পণ্য রপ্তানির ক্ষেত্রে কোন চেকপোস্ট থাকবে না। কারণ মুখ্যমন্ত্রী ওই কেন্দ্রগুলো থেকে কাটমানি তুলতেন।এখন থেকে আর তুলতে […]
মাঝগঙ্গায় সংঘর্ষের ফলে ডুবে যায় মমতাময়ী মা’ নামে পণ্যবাহী জাহাজ।
দ:২৪পরগনা, ১২ মার্চ :- পোর্ট ট্রাস্ট্রের একটি জাহাজের সঙ্গে বাংলাদেশের একটি পণ্যবাহী জাহাজের সংঘর্ষ হয়। মাঝগঙ্গায় ওই সংঘর্ষের ফলে প্রবল ক্ষতিগ্রস্থ হয় বাংলাদেশের ‘এমভি মমতাময়ী মা’ নামে পণ্যবাহী জাহাজটি। ফলে কিছুটা পারের দিকে এসেই জাহাজটি ডুবে যায় গঙ্গায়। বাটানগরের দিকেই ঘটেছে জাহাজডুবির ঘটনা। সূত্রের খবর, এদিন বজবজের সিইএসসি-র তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে ফ্লাই অ্যাস নিয়ে বাংলাদেশের […]
আরজিকর হাসপাতালে আগুন, ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন !
প্রদীপ সাঁতরা ,১২ মার্চ :- আরজি কর হাসপাতালে জরুরি বিভাগে আগুন। ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন পৌঁছেছে। ধোঁয়া বেরোচ্ছে জরুরি বিভাগ থেকে। আতঙ্কিত হয়ে পড়েছেন রোগীরা। তাঁদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ভিড়ে ঠাসা আরজি কর হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। বিভিন্ন ওয়ার্ডের রোগীরাও আতঙ্কিত হয়ে পড়েছেন। জরুরি বিভাগ থেকে রোগীদের সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে […]
অভিনব ছিনতাই। গ্রেফতার ২।
হাওড়া,১২ মার্চ :- এবার অভিনব কায়দায় ছিনতাইয়ের ঘটনা হাওড়া স্টেশনে।গ্রেফতার হল ২ জন। কম দামে ঘড়ি বিক্রি করে ক্রেতার কাছ থেকে ফোন করার নামে মোবাইল নিত। সেই মোবাইল দিলে তা নিয়ে চম্পট দিত সেই ঘড়ি বিক্রেতা। এমনই অভিনব কায়দায় ছিনতাইয়ের ঘটনা ঘটছিল হাওড়ায়। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে বুধবার রাতে পুলিশ গ্রেফতার করেছে দুই […]
উন্নয়নকে সামনে রেখেই আগামী পুরভোটে লড়বে তৃণমূল। হাওড়ায় বললেন অরূপ রায়।
হাওড়া,১২ মার্চ :- উন্নয়নকে সামনে রেখেই আগামী পুরভোটে লড়বে তৃণমূল। বৃহস্পতিবার সন্ধ্যায় হাওড়ার কদমতলা মঠবাগানে হাওড়া সদর তৃণমূল কংগ্রেসের সদর কার্যালয়ে আয়োজিত “বাংলার গর্ব মমতা” শীর্ষক এক সাংবাদিক বৈঠকে এমনই দাবি করেন রাজ্যের সমবায় মন্ত্রী তথা হাওড়া সদর তৃণমূল কংগ্রেসের সভাপতি অরূপ রায়।তিনি বলেন, ইতিমধ্যেই দিদিকে বলো কর্মসূচি সফলভাবে পালিত হয়েছে হাওড়ায়। এখন বাংলার […]
নবান্নে মুখ্যমন্ত্রীর সাথে বৈঠকে শোভন বান্ধবী।
কলকাতা,১২ মার্চ :- গত মঙ্গলবার পার্থ চট্টোপাধ্যায় সাথে বৈঠকেও চিরে না ভেহায় এবার নিজেই হাল ধরলেন মমতা বন্দোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বৈশাখী। যা নিয়ে নয়া জল্পনা শুরু রাজনৈতিক মহলে। এদিন বিকেল পৌনে পাঁচটা নাগাদ নবান্নে যান মিল্লি আল আমিন কলেজের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপিকা তারপর সোজা চলে যান ১৪ তলায় মুখ্যমন্ত্রীর ঘরে। […]
দেশের মধ্যে সর্ববৃহৎ হোসিয়ারি পার্ক তৈরি হতে চলেছে হাওড়ায় বললেন অর্থমন্ত্রী ডঃ অমিত মিত্র।
হাওড়া,১২ মার্চ :- দেশের মধ্যে সর্ববৃহৎ হোসিয়ারি পার্ক তৈরি হতে চলেছে হাওড়ায়। লিলুয়ার জগদীশপুরে হবে এই পার্ক। এরজন্য ৫ হাজার কোটি টাকা বিনিয়োগ হবে। পাশাপাশি বিপুল কর্মসংস্থান হবে এখানে। টেক্সপ্রো বেঙ্গলে’র তত্ত্বাবধানে এটি গড়ে উঠবে। বৃহস্পতিবার দুপুরে হাওড়ায় ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের সিনার্জি’তে অংশ নিয়ে একথা বলেন রাজ্যের অর্থমন্ত্রী ডঃ অমিত মিত্র। তিনি […]
পুরভোটে স্বচ্ছ মানুষকেই দলীয় প্রার্থী হিসাবে টিকিট দেওয়া হবে – প্রবীর ঘোষাল।
হুগলি, ১২ মার্চ :- যে সমস্ত কাউন্সিলরদের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ রয়েছে তাদেরকে পুরসভায় প্রার্থী করা হলে দলের ক্ষতি হবে।বৃহস্পতিবার কোন্নগরে দলীয় কার্যালয়ে বাংলার গর্ব মমতা কর্মসূচি তে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল। তিনি বলেন, টিকিট দেওয়ার মালিক আমি নই। দলের শীর্ষ নেতৃত্ব ঠিক করবেন।তবে আমরা স্বচ্ছ ভাবমূর্তি যাদের রয়েছে তাদের প্রাধান্য […]
অসুস্থতার মধ্যে হাসপাতাল বেডে পরীক্ষা ছাত্রীর ।
মানিকচক, ১২ মার্চ :- শারীরিক অসুস্থতা কে হার মানিয়ে হাসপাতালের বেডে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিল ছাত্রী । ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার মালদার মানিকচক ব্লকের মানিকচক গ্রামীণ হাসপাতালে । জানা যায় অসুস্থ পরীক্ষার্থী নাম চৈতালী মন্ডল । মানিকচক এলাকায় স্থানীয় মানিকচক হাই স্কুলের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী । পরীক্ষার কেন্দ্র ছিল মানিকচকের কালিন্দী হাই স্কুল । প্রথম দিনের […]

