এই মুহূর্তে খেলাধুলা

বিরুষ্কার ডিভোর্স গুজব, চাঞ্চল্য স্যোশাল মিডিয়ায়।

স্পোর্টস ডেস্ক, ৭ জুন:- বিরাট ও অনুষ্কার বিবাহবিচ্ছেদের গুজবে কেঁপে উঠল সোশ্যাল মিডিয়া। শুক্রবার রাত থেকে সোশ্যাল মিডিয়ায় #VirushkaDivorce ট্রেন্ড ছড়াতে শুরু করে আচমকাই। অনেকেই কিছু না জেনে, না বুঝে স্রোতে গা ভাসাতে শুরু করেন। এই পোস্ট শুক্রবার রাত থেকে শনিবার সারাদিন ভাইরাল হতে থাকে। আচমকা কেন এমন গুজব ছড়াতে শুরু করল! তা অবশ্য জানা […]

এই মুহূর্তে জেলা

তৃণমূলের উদ্যোগে গরিব পরিবারের পাশে দাঁড়াতে ফ্রি সবজি বাজার হাওড়ায়।

হাওড়া, ৭ জুন:- একদিকে করোনার প্রকোপ, অন্যদিকে আমফানের ভয়াল তান্ডব বর্তমানে এই কঠিন পরিস্থিতিতে দিন আনা দিন খাওয়া গরিব পরিবারের পাশে দাঁড়ালেন হাওড়ার তৃণমূল কর্মীরা। রবিবার সকালে হাওড়ার প্রায় ৫০০টি গরিব পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের হাতে তুলে দেওয়া হয় পরিবার পিছু পাঁচ কেজি করে কাঁচা সবজি। তৃণমুল যুব কংগ্রেসের হাওড়া জেলা সম্পাদক সৌরভ দে সরকার […]

এই মুহূর্তে জেলা

পুলিশকে কুর্নিশ জানিয়ে সম্বর্ধনা জানাল হাওড়ার স্বেচ্ছাসেবী সংস্থা।

হাওড়া, ৭ জুন:- কোভিড-১৯ এর বিরুদ্ধে লাগাতার লড়াইয়ের মাঝে অামফান ঝড় এসে সারা বাংলা তছনছ করে দিয়েছিল। কিন্তু এই আপদকালীন পরিস্থিতিতে জরুরি পরিষেবার কাজে যুক্ত সকলের পাশাপাশি পুলিশ প্রসাশনও রাতদিন মানুষের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। পুলিশ প্রশাসনের এই অক্লান্ত পরিষেবার প্রতি কুর্নিশ জানিয়ে এবার তাদের শুভেচ্ছা জানালেন হাওড়ার জগাছার এক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। শুধু […]

এই মুহূর্তে জেলা

বেলুড়ে শ্বশুরবাড়ির নির্যাতনের শিকার গৃহবধূ। থানায় এফআইআর।

হাওড়া, ৭ জুন:- গত ১৫ বছর আগে বিয়ে হয়েছিল গৃহবধূর। তাঁর দুই সন্তান রয়েছে। অভিযোগ, বিয়ের ৬ মাস পর থেকেই বিভিন্ন কারণে শ্বশুরবাড়িতে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছিলেন ওই গৃহবধূ। ঘটনাটি ঘটেছে হাওড়ার বেলুড়ের পালপাড়া এলাকায়। অভিযোগ, সম্প্রতি শ্বশুরবাড়িতে অত্যাচারের মাত্রা আরও কয়েক গুণ বেড়ে যায়। ধারাল ব্লেড দিয়ে সারা শরীর ক্ষতবিক্ষত করার ঘটনাও […]

এই মুহূর্তে জেলা

হুগলিতে কংগ্রেসের ভাঙ্গন , পাণ্ডুয়ার পঞ্চায়েত সদস্য সহ বেশ কিছু কর্মীর তৃণমূলে যোগদান ।

তরুণ মুখোপাধ্যায়, ৭ জুন:- পান্ডুয়া বিধানসভায় এলাকার প্রায় 50 জন সক্রিয় কংগ্রেস কর্মী একজন পঞ্চায়েত সদস্য সহ ৫০ জন তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। রবিবার শেওড়াফুলির সত্যজিৎ রায় ভবনে এক অনুষ্ঠানে তাদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ যাদব । এ প্রসঙ্গে বলতে গিয়ে দিলীপবাবু বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যজুড়ে যে […]

এই মুহূর্তে কলকাতা

এবার কান চলচ্চিত্র উৎসবে বাঙালি পরিচালকের ছবি।

এন্টারটেনমেন্ট ডেস্ক, ৭ জুন:- করোনা আক্রান্ত বিষণ্ণ সময়ে মন ভাল করা খবর দিলেন দমদম ক্যানটনমেন্টের ছেলে প্রসূন চট্টোপাধ্যায়। তাঁর প্রথম ছবি কান চলচ্চিত্র উৎসবের ‘মার্শে দু ফিল্মস’-এর ‘গোজ টু কানস’ সেকশনে সারা বিশ্ব থেকে ২০টি ‘ওয়ার্ক ইন প্রোগ্রেস’ প্রোজেক্টর মধ্যে নির্বাচিত হয়েছে। আগামী তিন চারমাসে যে ছবিগুলো তৈরি হয়ে যাবে। সেখানে একমাত্র বাংলা ছবি হিসেবে […]

এই মুহূর্তে খেলাধুলা

করোনা যুদ্ধে জয়ী পাক ক্রিকেটার তৌফিক উমর।

স্পোর্টস ডেস্ক, ৭ জুন:- প্রাণঘাতী করোনা ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠলেন ক্রিকেটার। পাকিস্তানের প্রাক্তন ওপেনার তৌফিক উমর ভাইরাসের কবলে আক্রান্ত হয়েছিলেন। দুই সপ্তাহ আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। তৌফিক উমরের সর্বশেষ করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। এখন তিনি অনেকটাই সুস্থ রয়েছেন বলেও জানিয়েছেন প্রাক্তন ক্রিকেটার। ক্রিকেট ছাড়ার পর এখন পাকিস্তানের জাতীয় জুনিয়র নির্বাচন কমিটির সদস্য […]

এই মুহূর্তে কলকাতা

সামাজিক দূরত্ব মেনে এবার টলিউডে মেকআপ, কী ভাবে সম্ভব ? জেনে নিন।

এন্টারটেনমেন্ট ডেস্ক, ৭ জুন:- আড়াই মাস পরে নতুন করে জাগছে টেলিপাড়া। পারবেন অভিনেত্রীরা মাল্টিটাস্কার হতে? যে সমস্ত নির্দেশাবলি আছে তার মধ্যে একটি, নিজেদের মেকআপ কিট থেকে হয়তো নিজেদেরই মেকআপ করতে হবে অভিনেতা-অভিনেত্রীদের। কারণ, সংক্রমণ রুখতে গিয়ে স্পর্শ না করে তিন ফুট দূর থেকে মেকআপ করা সম্ভব নয়। যদিও প্রোডিউসার গিল্ডের সভাপতি শৈবাল বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ৩৫ […]

এই মুহূর্তে জেলা

ট্রেন যাত্রার আগে যাত্রীদের শরীরের তাপমাত্রা মাপার অত্যাধুনিক মেশিন বসল হাওড়া স্টেশনে।

হাওড়া, ৭ জুন:- ট্রেনযাত্রার আগে যাত্রীদের শরীরের তাপমাত্রা মাপার অত্যাধুনিক মেশিন বসল এবার হাওড়া স্টেশনে। সারা দেশ থেকে ধাপে ধাপে তুলে নেওয়া হচ্ছে লকডাউন। এরই প্রথম ধাপে আনলক-১ লাগু হয়েছে। চালু হয়েছে বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন। এই ট্রেনে যাত্রা করার জন্যে এই করোনা আবহে কয়েকটি নতুন নিয়ম চালু করেছে রেলমন্ত্রক। এই নতুন নিয়মে ট্রেন ছাড়ার […]

এই মুহূর্তে খেলাধুলা

বিরাটদের জন্য সুখবর ! বেতন কাটছাঁটের পথে হাঁটছে না বোর্ড।

স্পোর্টস ডেস্ক, ৬ জুন:- করোনার কারণে ক্রিকেট বন্ধ, বিসিসিআইয়ের বড় ক্ষতি হলেও বিরাটদের বেতন কাটছাঁটের পথে হাঁটছে না বোর্ড। দেশের ক্রিকেট নিয়ামক সংস্থার পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। বিশ্বজুড়ে মার্চ মাস থেকে করোনার কারণে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ রয়েছে। যেকারণে প্রতিটি দেশের ক্রিকেট বোর্ডই আর্থিক ক্ষতির মুখে পড়েছে। এই ক্ষতি ভরপাই করতেই ক্রিকেটারদের বেতন কমিয়ে দেওয়ার […]