এই মুহূর্তে জেলা

কোভিড পরীক্ষার রিপোর্ট না আসায় ভর্তির সমস্যা, মৃত হাওড়ার বাসিন্দা।

হাওড়া , ১২ জুলাই:- কোভিড পরীক্ষার রিপোর্ট হাতে না পাওয়ায় সময়মতো হাসপাতালে ভর্তি হতে না পেরে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে হাওড়ায়। এই ঘটনায় মৃতের পরিবার গাফিলতির অভিযোগ তুলেছেন। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানান লিখিত অভিযোগ পেলে অভিযোগ খতিয়ে দেখা হবে। জানা গেছে, হাওড়ার চ্যাটার্জিহাট থানা এলাকার বাসিন্দা মধ্যবয়স্ক ওই ব্যক্তির কয়েকদিন আগে জ্বর, […]

এই মুহূর্তে খেলাধুলা

মুক্তির আবেদন খারিজ রোনাল্ডিনহোর।

স্পোর্টস ডেস্ক, ১২ জুলাই:- খারিজ হয়ে গেল মুক্তির আবেদন। নজরদারির মধ্যেই গৃহবন্দি হয়ে থাকতে হবে রোনাল্ডিনহোকে। বিশ্বখ্যাত ফুটবলার রোনাল্ডিনহো ও তাঁর ভাই রবার্টোকে গত ৪ মার্চ ভুয়ো পাসপোর্ট ব্যবহার করে প্যারাগুয়ে যাওয়ার অপরাধে গ্রেফতার হতে হয়। তবে এপ্রিল মাসে অবশ্য তাঁদের  প্রায় ভারতীয় মুদ্রায় ১২ কোটির বেশি টাকা দিয়ে জামিনে পালমারোগা হোটেলে স্থানান্তরিত করা হয়। […]

এই মুহূর্তে জেলা

ফের করোনার হদিস কোচবিহারে, নতুন করে আক্রান্ত দিনহাটায় ১৯ ।

কোচবিহার , ১২ জুলাই:- সারা রাজ্যের সাথে তাল মিলিয়ে কোচবিহার জেলাতেও বেড়েই চলেছে মারণ ভাইরাস করোনা সংক্রমণের সংখ্যা। ক্রমশ পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। গতকালের পর জেলায় ফের নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ জন। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৪৬। যার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩০২। মোট অ্যাক্টিভ কেস ৪৬ জন। এদিন […]

এই মুহূর্তে জেলা

দুর্নীতিতে সরব খোদ রাজ্যের মন্ত্রী , তৃণমূল ঐক্যবদ্ধ বোঝাতে হাওড়ায় সাংবাদিক বৈঠক ডেকে বার্তা ।

হাওড়া , ১২ জুলাই:- আমফানের ক্ষতিপূরণ দেওয়া নিয়ে দুর্নীতির অভিযোগে জেলায় জেলায় দলীয় স্তরে স্থানীয় নেতা কর্মীদের একাংশের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে এ রাজ্যের শাসক দল। আর তা নিয়েই শুক্রবার হাওড়া জেলা নেতৃত্বের বিরুদ্ধে সাংবাদিকদের কাছে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন রাজ্যের মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন ,’দলকে সত্যিই যদি দুর্নীতিমুক্ত করতে হয় তা হলে সবাইকে ধরতে […]

এই মুহূর্তে জেলা

তৃণমূল ও বিজেপি সংঘর্ষে উত্তপ্ত কাকদ্বীপ।

দ:২৪পরগনা , ১২ জুলাই:- আমফান দুর্নীতি নিয়ে হারউডপয়েন্ট কোস্টাল থানার স্বামী বিবেকানন্দ পঞ্চায়েত ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের । অভিযোগ , বিজেপি মন্ডল সভাপতি মদতে তৃণমূল কংগ্রেস দলীয় অফিস চড়াও । ঐ ঘটনায় রবিবার তৃণমূলের দুষ্কৃতীরা বিজেপির কর্মীদের ধরে ধরে মারধর করে। প্রতিবাদে রাস্তা অবরোধ করে । পুলিশ এসে বেধড়ক মারধর করে । বেশ কিছু বিজেপি কর্মীদের […]

এই মুহূর্তে জেলা

রোগী ভর্তির জন্য প্রস্তুত ৭৫টি বেডের ঝাড়গ্রাম করোনা হাসপাতাল ।

ঝাড়গ্রাম , ১২ জুলাই:- রোগী ভর্তি করার জন্য ঝাড়গ্রাম করোনা হাসপাতালকে পুরোপুরি প্রস্তুত করা হল। এর ফলে ঝাড়গ্রাম জেলার করোনা আক্রান্তকে আর চিকিৎসার জন্য অন্য জেলায় যেতে হবে না। ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরের মধ্যে থাকা নাইট শেল্টারটিকে করোনা হাসপাতাল হিসেবে তৈরি করা হয়েছে। রাজ্যে করোনার প্রকোপ বাড়ায় জেলাস্তরে কোভিড হাসপাতাল তৈরির সিদ্ধান্ত নিয়েছে […]

এই মুহূর্তে জেলা

তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশী কিশোরের বিরুদ্ধে।

হুগলি , ১২ জুলাই:- ক্লাস থ্রির ছাত্রী কে ধর্ষণের অভিযোগ প্রতিবেশী এক কিশোরের বিরুদ্ধে। ঘটনা তারকেশ্বরের জোৎসম্ভু এলাকার। শনিবার সন্ধ্যায় ঐ ছাত্রীর মা বাবা কাজের জন্য বাড়ি বাইরে ছিলেন। নির্যাতিতার মায়ের অভিযোগ, আমরা বাড়ির বাইরে থাকায় তৃনমূল নেতার ছেলে অভিজিৎ পাখিরা আমাদের বাড়িতে ঢুকে মেয়েকে একাপেয়ে তার পা দুটি গামছা দিয়ে বেঁধে হাত মুখ চেপে […]

এই মুহূর্তে জেলা

রিষড়ায় চারশোর খাসিতে মুরগিও ফ্রী , প্রতিদ্বন্দ্বীদের অভিযোগ গলা কাটছে ছাগলের।

হুগলি , ১২ জুলাই:- ৪০০ টাকায় ১ কেজি খাসি, সঙ্গে আবার ৪০০গ্রাম মুরগি ফ্রী !! কি ভাবছেন , লকডাউনের বাজারে এটা সম্ভব নাকি ? লকডাউন কেনো বর্তমান মূল্যবৃদ্ধির বাজারে এটা কোনদিনই সম্ভব নয় ! কিন্তু নিজের খাসির মাংসের দোকানে এই মর্মে নোটিশ ঝুলিয়ে দেদার ক্রেতা টানছেন রিষড়ার একটি খাসির মাংসের দোকান। দোকান মালিক যুগনু কুরেশির […]

এই মুহূর্তে জেলা

করোনাকে হারাতে রিষড়ার কালী-মন্দিরে অমিতাভ !

সুদীপ দাস , ১২ জুলাই:- বিগ-বির করোনা সংক্রমনের খবরে গোটা দেশ যখন উৎকন্ঠার পারদ গুনছে , তখন শাহেনশাহ-র আরোগ্য কামনায় বাড়ির কাছের কালি মন্দিরে পরে রইলেন রিষড়ার অমিতাভ! হ্যাঁ অমিতাভই বটে। সেই আশির দশকের বচ্চনের ধাঁচের হেয়ার-স্টাইল আজও অটুট। চোখে অগ্নিপথের বিজয় চৌহানের সানগ্লাস। বচ্চনের ধাঁচেই লম্বা কলারের জামা পরে আজ সকালে রিষড়া মোড়পুকুর কালিবাড়িতে […]

এই মুহূর্তে খেলাধুলা

বছর শেষে অস্ট্রেলিয়া সিরিজ , বিরাটদের লড়াই নিয়ে কী বলছেন মহারাজ ?

স্পোর্টস ডেস্ক , ১২ জুলাই:- বছর দুয়েক আগে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজে জিতে ইতিহাস গড়েছিল বিরাট কোহলির ভারত ৷ বিরাট কোহলির নেতৃত্বে সেই প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে অজ়িদের হারানোর কৃতিত্ব গড়েছিল ভারতীয় দল ৷ এবছরের শেষে ফের অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন কোহলিরা ৷ সীমিত ওভারের সিরিজ়ের পাশাপাশি খেলা হবে চার ম্যাচের টেস্ট সিরিজ। BCCI প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় […]