সুদীপ দাস , ১৩ জুলাই:- করোনার থাবায় অকালে প্রান হারালেন এক ডেপুটি ম্যাজিস্ট্রেট। চন্দননগর মহকুমা শাসক দপ্তরে নিযুক্ত থাকা ওই ম্যাজিস্ট্রেটের নাম দেবদত্তা রায়(৩৮)। বাড়ি দমদম এলাকায়। তবে শ্রীরামপুরের ভাড়া বাড়ি থেকেই তিনি চন্দননগরে কাজে যাতায়াত করতেন। শারিরীক অসুস্থতার কারনে এমাসের গোড়া থেকেই তিনি কাজে আসছিলেন না। সোয়াব টেস্টে তাঁর কোভিড পজেটিভ ধরা পরে। রবিবার অসুস্থতা বোধ করায় কোলকাতার একাধিক হাসপাতালে নিয়ে গেলেও তাঁকে ভর্তি নেওয়া হয়নি বলে অভিযোগ। এরপর রাতে শ্রীরামপুরের শ্রমজীবি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। আজ সকালে সেখানেই তিনি মারা যান। এত অল্প বয়সে দেবদত্তার মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে আসে প্রশাসনিক মহলে। এদিন চন্দননগর পুরনিগমের পক্ষ থেকে চন্দননগর এসডিও অফিস স্যানিটাইজ করা হয়।
Related Articles
মুখ্যমন্ত্রীর শোকবার্তা
পশ্চিমবঙ্গ সরকার তথ্য ও সংস্কৃতি বিভাগ নবান্ন, ৩২৫, শরৎ চ্যাটার্জি রোড হাওড়া- ৭১১১০২ স্মারক সংখ্যাঃ ১২৪/আইসিএ/এনবি তারিখঃ ১৫/১১/২০২০ মুখ্যমন্ত্রীর শোকবার্তা কলকাতা , ১৫ নভেম্বর:- বাংলার তথা ভারতের চলচ্চিত্র জগতের কিংবদন্তী নায়ক সৌমিত্র চট্টোপাধ্যায় আমাদের ছেড়ে চলে যাওয়ায় বাংলার সকল মানুষের হয়ে আমি আমাদের গভীর মর্মবেদনা প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স […]
ওয়াল্ড ট্রেড সেন্টারের পূর্ব ভারতীয় শাখা খুলছে এ রাজ্যেই, জানালেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ৬ মার্চ:- রাজ্যে খুলে যেতে চলেছে বিনিয়োগ সম্ভাবনার নতুন দিগন্ত। বিশ্ব বাণিজ্য কেন্দ্র বা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের পূর্ব ভারতীয় শাখা খুলছে এরাজ্যেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এই সুখবর দিয়েছেন। তিনি জানান, আগামী ২১ মার্চ কলকাতায় আসছেন বিশ্ব বাণিজ্য কেন্দ্রের প্রতিনিধিরা। কেন্দ্র খোলার জন্য রাজারহাট-নিউটাউনের বেশ কয়েকটি জমি দেখবেন তাঁরা। পাশাপাশি ওই দিন রাজ্য সরকারের […]
মা ও ছেলে আত্মঘাতী হাওড়ার ব্যাঁটরায়।
হাওড়া , ১১ ফেব্রুয়ারি:- মা ও ছেলে আত্মঘাতী হাওড়ার ব্যাঁটরায়। বৃহস্পতিবার সন্ধ্যের ঘটনা। পুলিশ সূত্রের খবর, মৃতা মমতা কুন্ডু ( ৫৮ ) ও তাঁর ছেলে আবির কুন্ডুর ( ২৭ ) দেহ দরজা ভেঙে উদ্ধার হয়। গায়ে কেরোসিন তেল ঢেলে এরা আত্মঘাতী হন বলে অনুমান করা হচ্ছে। ছেলে আবির শারীরিক প্রতিবন্ধী। পাশাপাশি তাঁর মানসিক প্রতিবন্ধকতা ছিল। […]







