স্পোর্টস ডেস্ক, ৩১ জুলাই:- সংযুক্ত আরব আমিরশাহীতে অনুষ্ঠিত হতে চলা আইপিএলের শুরুর কয়েকটি ম্যাচে হয়তো দেখা যাবে না এবি ডিভিলিয়ার্স, কুইন্টন ডি কক, ফাফ ডুপ্লেসিস, ডেল স্টেইন সহ দক্ষিণ আফ্রিকার অন্যান্য ক্রিকেটারদের। করোনা ভাইরাসের প্রভাব বাড়তে থাকায় তাঁদের দেশ ছাড়তে নিষেধ করা হয়েছে বলে জানানো হয়েছে। একই কারণে প্রোটিয়া তারকারা ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও অংশ নিতে […]
এই মুহূর্তে
মহামেডানের নতুন কোচ ইয়ান ল ।
স্পোর্টস ডেস্ক , ৩১ জুলাই:- মহামেডানের নতুন হেড কোচ ইয়ান ল। ২৭ বছরের কলকাতার এই যুবক গত বছর আইলিগে পঞ্জাব এফসির কোচিং করিয়েছেন। এএফসি এ লাইসেন্সধারী এই কোচ এছাড়াও বিভিন্ন দলের কোচিং করিয়েছেন। দ্বিতীয় ডিভিশন আইলিগ চ্যাম্পিয়ন হয়ে আইলিগে ওঠার জন্য এবার শক্তিশালী দল গড়ছে মহামেডান স্পোর্টিং। উইলিস প্লাজার মত ফুটবলারকে সই করিয়েছে তারা। ইয়ান […]
বিরাটকে গ্রেফতারের দাবিতে মামলা , কোন অপরাধ ভারত অধিনায়কের ?
স্পোর্টস ডেস্ক, ৩১ জুলাই:- ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহালি ও অভিনেত্রী তামান্নার গ্রেফতারি চেয়ে মামলা হল মাদ্রাজ হাইকোর্টে। কোহালিদের বিরুদ্ধে অভিযোগ, অনলাইন জুয়া খেলায় উৎসাহ দিয়েছেন তাঁরা। চেন্নাইয়ের এক জন আইনজীবী এই মামলা দায়ের করেছেন। তিনি আদালতে অনলাইন জুয়া খেলার সমস্ত অ্যাপে নিষেধাজ্ঞা জারি করার আবেদন করেছেন। তাঁর বক্তব্য, এতে যুব সমাজ জুয়ায় আসক্ত হয়ে […]
অমানবিকতার ঘেরাটোপে করোনা যোদ্ধা , শ্রীরামপুরে একঘরে স্বাস্থ কর্মীর পরিবার।
হুগলি , ৩১ জুলাই:- পরিবারের ছোট বোন করোনা পজিটিভ হয়ে কোলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি । কিন্তু তার বাড়ি শ্রীরামপুরের ২৫ নং ওয়ার্ডের গাঙ্গুলিবাগান বাড়িকে ‘করোনা বাড়ি’ আখ্যা দিয়ে পাড়ায় একঘরে করে রেখে দিয়েছে। পাড়ার গলির মুখে দড়ি দিয়ে মুখ বন্ধ করে দেওয়া হয়েছে । এমনকী বাড়ির পাশে পৌরসভার জলের কলকে প্লাস্টিক দিয়ে মুখ বন্ধ […]
লকডাউন নিয়ে রাজ্য সরকারের দিনক্ষণকেই সিলমোহর শ্রীরামপুর পৌরসভার।
হুগলি , ৩১ জুলাই:-সোশ্যাল মিডিয়ায় একটি খবরের জেরে বিভ্রান্ত ছড়িয়েছে শ্রীরামপুরের । এবং সাধারণ নাগরিকদের মনে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে । এ ব্যাপারে বলতে গিয়ে শ্রীরামপুর পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের মেম্বার কাউন্সিলর গৌরমোহন দে ও পৌরসভার প্রাক্তন কাউন্সিলর সন্তোষ সিং জানান সোশ্যাল মিডিয়ায় একটি খবর বেরিয়েছে তাতে বলা হয়েছে যে আগামী ৪ আগস্ট থেকে ১০ আগস্ট […]
রিষড়া জনকল্যাণ সমিতির উদ্যোগে রক্তদান শিবির।
তরুণ মুখোপাধ্যায় , ৩১ জুলাই:- রিষড়া পুরসভার প্রাক্তন কাউন্সিলর এবং কো-অর্ডিনেটর মনোজ গোস্বামী এবং সমাজসেবী রিনা ঘোষ এর উদ্যোগে এবং রিষড়া জনকল্যাণ সমিতির সহায়তায় শুক্রবার স্থানীয় এলাকায় এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় । এই মুহূর্তে করোনার আবহে রক্তদান রক্তদান শিবির গুলি সেই ভাবে করা যাচ্ছে না যার জন্য প্রচন্ড রক্তের অভাব পরিলক্ষিত হচ্ছে । […]
এটিএম মেশিনের স্ক্রিন ড্যামেজ করল দুষ্কৃতীরা।
হাওড়া , ৩১ জুলাই:- বৃহস্পতিবার গভীর রাতে হাওড়ার মল্লিকফটক এলাকায় একটি বেসরকারি ব্যাঙ্কের এটিএম কাউন্টারে ঢুকে এটিএম মেশিনের স্ক্রিন ড্যামেজ করে কেউ বা কারা। এই ঘটনা কোনও দক্ষ চোরের কাজ নয় বলেই পুলিশের অনুমান। টাকাপয়সা কিছু খোওয়া যায়নি। সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা হচ্ছে। কারা অভিযুক্ত এই ঘটনায় তাদের চিহ্নিতকরণ করা হচ্ছে। শুক্রবার দুপুরেই ঘটনার […]
দিঘা নন্দকুমার জাতীয় সড়কে দুর্ঘটনায় আহত।
দিঘা , ৩১ জুলাই:- দিঘা নন্দকুমার জাতীয় সড়কে মারিশদা বেতালিয়া বাসস্ট্যাণ্ডের কাছে দুর্ঘটনায় আহত হলেন পাঁচজন যাত্রী । মৃত্যু হল এক অটো চালকের । পুলিশ জানিয়েছে মৃত উওম করন (৪৩)। মারিশদা থানার বেতালিয়া গ্রামে । তাদের উদ্ধার করে কাঁথি হাসপাতালে ভর্তি করা হয়েছে । জানাগেছে মারিশদা বেতালিয়া কাছে দাঁড়িয়ে থাকা লরির পেছনের ধাক্কা মারে যাএীবাহী […]
পথ দুর্ঘটনায় মৃত্যু ২ , ক্ষতিপূরণের দাবিতে পথ অবরোধ বিক্ষোভ।
বাঁকুড়া , ৩১ জুলাই:- ফের পথদুর্ঘটনার মৃত্যু ২ জনের । বাঁকুড়া- রানীগঞ্জ 60 নম্বর জাতীয় সড়কের মাজিয়ার তারাপুরের কাছে ঘটে এই মর্মান্তিক পথদুর্ঘটনা । ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় । স্থানীয় সূত্রে জানা যায় , মেজিয়ার দুই বাসিন্দা অমিত দাস ও সুমন ভট্টাচার্য বাইকে করে দুর্লভপুর থেকে মেজিয়া অভিমুখে আসছিলেন । সে সময় বাঁকুড়া […]

