হাওড়া , ১ আগস্ট:- করোনা সংক্রমণ বাড়তে থাকায় রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য ফের ভক্ত ও দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বেলুড় রামকৃষ্ণ মঠ ও মিশন কর্তৃপক্ষ। শনিবার এমনটাই জানা গেছে মঠ সূত্রে।লকডাউনের জেরে গত ২৫ মার্চ থেকে বন্ধ ছিল মঠ। ৮২ দিন পরে ১৫ জুন তা আবার জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছিল। ৪৮ দিন পর ফের বন্ধ হতে চলেছে বেলুড় মঠ।
Related Articles
হাওড়ায় সাংবাদিক বৈঠক তৃণমূলের।
হাওড়া, ৩ মে:- বর্তমানে করোনা এবং সাইক্লোনের সঙ্কটময় পরিস্থিতিতেও বিজেপি বাংলা বিরোধী চক্রান্ত করে চলেছে। নিয়মিত সোশ্যাল মিডিয়ায় মিথ্যা প্রচার করে চলেছে।বুধবার দুপুরে হাওড়া সদরে তৃণমূল কংগ্রেসের এক সাংবাদিক বৈঠকে বিজেপির এই বাংলা বিরোধী চক্রান্তের বিরুদ্ধে দলের তরফ থেকে বিভিন্ন তথ্য তুলে ধরা হয়। হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেস কমিটির দলীয় সদর কার্যালয়ে এদিন সাংবাদিক […]
লিলুয়ার গোশালায় বিদ্যুতের সংযোগ দিতে এসে বিক্ষোভের মুখে ঠিকা কর্মীরা।
হাওড়া, ২৫ সেপ্টেম্বর:- কারখানায় ‘বেআইনিভাবে’ বিদ্যুতের সংযোগ দেবার অভিযোগ উঠলো এবার হাওড়ার লিলুয়ায়। বিদ্যুৎ সরবরাহকারী সংস্থার ঠিকা কর্মীদের আটকে রেখে বিক্ষোভ স্থানীয়দের। লিলুয়া থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে উদ্ধার করে নিয়ে যায় আটকে থাকা ঠিকা কর্মীদের। লিলুয়ার গোশালার এই ঘটনায় মঙ্গলবার রাতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে স্থানীয়দের ক্ষোভের মুখে পড়েছিলেন এরা। […]
আগে পুনর্বাসন চেয়ে আরপিএফ’কে বাধা কলোনির বাসিন্দাদের।
হাওড়া , ৪ জুন:- পুনর্বাসনের ব্যবস্থা না হলে কোনওমতেই একজনকেও উচ্ছেদ করা যাবেনা। আরপিএফ’কে সাফ জানাল হাওড়া দাশনগর মেলাতলা সংলগ্ন ১নং রামকৃষ্ণ কলোনির বাসিন্দারা। ওই এলাকায় রেলের জমিতে অস্থায়ীভাবে ঘর বানিয়ে বসবাসকারী বাসিন্দাদের দাবি তারা প্রায় দীর্ঘ কয়েক দশক ধরে এখানে রয়েছেন। ভোটার কার্ড, আধার কার্ড সব রয়েছে তাঁদের। আগে রেলকে তাঁদের পুনর্বাসনের ব্যবস্থা করতে […]









