হুগলি, ২৫ মে:- শনিবার সাত সকালে বিধ্বংসী আগুন হুগলির চুঁচুড়ায়। আগুনে পুড়ে ছাই বাড়ির সর্বস্ব। ঘটনাটি ঘটেছে চুঁচুড়া ১০ নম্বর ওয়ার্ডের ঝিলপাড় এলাকায়। সেখানেই এক বৃদ্ধা তার বাড়িতে আগুন লাগে। দমকলের প্রচেষ্টায় আধ ঘন্টা প্রচেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। স্থানীয় সূত্রে খবর, ১০ নম্বর ওয়ার্ডের ঝিলপাড়ের বাসিন্দা তপতী দাস। […]
এই মুহূর্তে
শাসকদলের দুই গোষ্ঠীর বিবাদে ভাঙচুর ও হামলার অভিযোগ হাওড়ায়।
হাওড়া, ২৫ মে:- দলের দুই গোষ্ঠীর বিবাদে নিরীহ দোকান মালিকের উপর হামলা এবং দোকান ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। শুক্রবার রাতে বালির নিশ্চিন্দা থানার কালীতলায় এই ঘটনায় একই পরিবারের চারজন জখম হন। দুষ্কৃতীদের হামলায় শুধু দোকান ভাঙচুরই নয় গুরুতর জখম হয়ে উত্তরপাড়া হাসপাতালে ভর্তি হয়েছেন দোকানের মালিক অমিয় নস্কর। অভিযোগ মারধর করা হয় […]
ট্রেন থেকে পড়ে মৃত্যু কোন্নগরের সিপিএমের বর্ষিয়ান নেতা সুভাষ মুখোপাধ্যায়ের।
হুগলি , ২৪ মে:- কোন্নগর মাস্টারপাড়ার বাসিন্দা সুভাষ মুখোপাধ্যায় দিল্লীতে ছেলে কৌশিকের কাছে গিয়েছিলেন।আজ সকালে রাজধানী এক্সপ্রেসে স্ত্রী জয়ন্তীকে নিয়ে হাওড়ায় ফেরেন।হাওড়া থেকে লোকাল ধরে কোন্নগর ফিরছিলেন।বেলুর ও বালি স্টেশনের মাঝে ট্রেন থেকে হঠাৎ পরে যান।বেলুর জিআরপি তাকে উদ্ধার করে উত্তরপাড়ার স্টেশন লাগোয়া একটি নার্সিংহোমে ভর্তি করে। সন্ধা সারে সাতটা নাগাদ মৃত্যু হয় তার। দূর্ঘটনার […]
ভোট ষষ্ঠীতে শান্তিপূর্ণ আবহ অক্ষুণ্ণ রাখতে তৎপর কমিশন।
কলকাতা, ২৪ মে:- রাজ্যে পাঁচ দফার নির্বাচন শেষ হয়েছে মোটের উপর শান্তিপূর্ণভাবে। ভোট ষষ্ঠীতে সেই আবহ অক্ষুণ্ন রাখতে তৎপর নির্বাচন কমিশন। এদিন সকাল সাতটা থেকে ভোটগ্রহণ পর্ব শুরু হতে চলেছে লোকসভার আটটি লোকসভা কেন্দ্রে। এই পর্বে ঘাটাল, তমলুক, কাঁথি, পুরুলিয়া, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বিষ্ণুপুরে ভোটগ্রহণ। এই পর্বে নির্বাচন কমিশন রাজনৈতিকভাবে হাই ভোল্টেজ পূর্ব মেদিনীপুর ও […]
রিমেলের ধাক্কা সামলাতে প্রস্তুতি শুরু প্রশাসনের।
কলকাতা, ২৪ মে:- আসন্ন ঘূর্ণিঝড় রিমেলের ধাক্কা সামলাতে সকাল থেকে প্রস্তুতি নিতে শুরু করেছে রাজ্য প্রশাসন। কেন্দ্রীয় কেবিনেট সচিব রাজীব গৌবা পশ্চিমবঙ্গ ও ওড়িশা প্রশাসনের সঙ্গে বৈঠক করেছেন। সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন। সেই সঙ্গে জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের তরফে সতর্কতা মূলক নির্দেশিকা পাঠানো হয়েছে। তার আগে রাজ্য সরকারের তরফ থেকে নবান্নে বিশেষ কন্ট্রোল রুমের […]
ভোট পরবর্তী হিংসা সামলাতে নির্বাচনের পরেও রাজ্যে থাকবে ৩২০ কোম্পানি বাহিনী।
কলকাতা, ২৪ মে:- ভোট পরবর্তী হিংসা সামাল দিতে নির্বাচনের পরেও রাজ্যে থাকবে ৩২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। গত বিধানসভা নির্বাচনের পর রাজ্য জুড়ে হিংসার ঘটনায় ৬০ জনেরও বেশি বিরোধী কর্মী নিহত হয়েছেন। শতাধিক আহত হয়েছেন। এর থেকে শিক্ষা নিয়ে বড় পদক্ষেপ নিল এবার নির্বাচন কমিশন। নির্বাচনের পরেও বাংলায় ৩২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। কেন্দ্রীয় গোয়েন্দা […]
মঙ্গলবার থেকে কলকাতায় দু মাসের জন্য জারি থাকবে ১৪৪ ধারা!
কলকাতা, ২৪ মে:- আগামী মঙ্গলবার থেকে কলকাতার একাংশে দুমাসের জন্য জারি থাকবে ১৪৪ ধারা। শুক্রবার নোটিশ জারি করে এই কথাই জানিয়েছেন কলকাতার নগরপাল বিনীত গোয়েল। কলকাতায় হিংসাত্মক কার্যকলাপ চালানো হতে পারে বলে পুলিশের কাছে খবর রয়েছে। এই কারণেই ১৪৪ ধারা জারি হতে চলেছে শহর কলকাতায়। কলকাতা পুলিশের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, আগামী মঙ্গলবার […]
হাওড়ার সাঁকরাইলে কটন মিলে বিধ্বংসী আগুন, প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা।
হাওড়া, ২৪ মে:- হাওড়ার সাঁকরাইলে কটন মিলে বিধ্বংসী আগুন, প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা। শুক্রবার সন্ধ্যে নাগাদ কান্দুয়া সন্ধিপুরের কাছে ওই কটন মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সন্ধ্যে নাগাদ আগুন দেখা যায়। ওই কারখানাটিতে যেহেতু তুলো মজুত করা ছিল দাহ্য বস্তু থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দমকলের ২টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে ঘন্টাখানেকের […]
ভোট শেষ হতেই হুগলিতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে।
হুগলি, ২৪ মে:- ভোট শেষ হতেই বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে।ভোটের খরচের টাকা গরমিল কেনো এই প্রশ্ন করতে মারধরের অভিযোগ বিজেপির এক কর্মী কে।অভিযোগ অস্বীকার কো-কনভেনারের। আগামী ৪ তারিখ ভোট গণনা হবে।তার কিছুদিন আগেই বাঁশবেড়িয়ায় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এলো। ভোটের জন্য দেওয়া টাকার গরমিল করেছে সপ্তগ্রাম বিধানসভা নির্বাচনী কমিটির কো-কনভেনার। এই অভিযোগ তোলে বিজেপির সপ্তগ্রাম বিধানসভার কর্মী […]
বৃদ্ধ বাবা-মাকে হাওড়া স্টেশনে ফেলে পলাতক গুণধর ছেলে।
প্রদীপ বসু, ২৪ মে:- অসহায় বৃদ্ধ-বৃদ্ধাকে প্ল্যাটফর্ম থেকে উদ্ধার করে নিজের বাড়িতে রেখে সেবা করে মানবিকতার পরিচয় দিল স্বেচ্ছাসেবী সংগঠন হুগলি আদিবাসি অনগ্রসর জনকল্যান সমিতির সম্পাদক সুবির চক্রবর্তী। ৮২ বছরের অমর কৃষ্ণ সেন ও তার স্ত্রী ৭২ বছরের গায়ত্রীকে হাওড়া প্ল্যাটফর্ম থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে এসে সেবা করছে সুবির। নিজের কাজে হাওড়ায় গিয়ে সুবির […]











