হুগলি , ৪ সেপ্টেম্বর:- শ্রমিক অসন্তোষের জেরে শ্রমিকরা কাজ বন্ধ করে দেওয়ায় কার্যত উৎপাদন বন্ধ হয়ে গেলো চাঁপদানির নর্থ-ব্রুক জুট মিল। এই জুটমিলে কাজ করে প্রায় চার হাজার শ্রমিক। তার মধ্যে ছশো শ্রমিক রয়েছে অস্থায়ি ভাবে। এই শ্রমিকদের কাজ দিতে চাইছে না মিল কর্তৃপক্ষ। বাইরে থেকে লোক নিয়ে এসে কন্ট্রাক্টে কাজ করাতে চাইছে কম পয়সায়। ইতিমধ্যে সেই কাজ শুরু হয়ে গেছে। এরই প্রতিবাদ করেছিল কয়েকজন শ্রমিক। সেই কারনে পাচ জন কে গেটের বাইরে করে দিয়েছে। এরপরই মিলের স্থায়ি অস্থায়ী সব শ্রমিক কাজ বন্ধ করে দেয়। শ্রমিকদের দাবি যতক্ষন না এই সমস্যার সমাধান হয় তারা কাজে যাবে না।এছাড়া কোম্পানির বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরল নর্থ ব্রুক জুট মিলের শ্রমিকরা। তবে এখনো পর্যন্ত সাসপেনশনের নোটিশ না দিলেও শ্রমিকদের উদ্যেশ্যে সতর্কতা মূলক নোটিশ গেটের সামনে ঝুলিয়ে দিয়েছে মিল কর্তৃপক্ষ।
Related Articles
কাল চালু ট্রেন। চলছে প্রস্তুতি।
হাওড়া,১১ মে:- অবশেষে মঙ্গলবার থেকে আংশিক রেল পরিষেবা শুরু হচ্ছে৷ দিল্লি থেকে দেশের গুরুত্বপূর্ণ ১৫টি শহরের মধ্যে এই ট্রেন চালাবে রেল৷ ইতিমধ্যেই রেল মন্ত্রক জানিয়ে দিয়েছে, এই ট্রেনগুলির টিকিট শুধুমাত্র আইআরসিটিসি-র ওয়েবসাইট থেকেই কাটা যাবে। আপাতত নয়াদিল্লি থেকে ১৫ জোড়া ট্রেন চলবে। নয়াদিল্লি থেকে ট্রেন চলবে হাওড়া, পাটনা, রাঁচি, আগরতলা, ভুবনেশ্বর, চেন্নাই, ডিব্রুগড়, মুম্বই […]
সিনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি চালু করার সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর।
কলকাতা , ১ ডিসেম্বর:- রাজ্য সরকার প্রতিভাবান, মেধাবী এবং দরিদ্র মহিলা বিজ্ঞানীদের গবেষণায় সহায়তা করতে সিনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি চালু করার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্নে বলেন এই প্রকল্পে ৫০ জন মেধাবী কন্যাকে এক বছর প্রতি মাসে ৪ হাজার টাকা করে বৃত্তি দেওয়া হবে। উল্লেখ্য জুনিয়ার বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি প্রকল্পে রাজ্য সরকার বর্তমানে […]
ডেঙ্গু নিয়ে শ্রীরামপুর পৌরসভায় বিক্ষোভ বিজেপির
হুগলি, ৫ নভেম্বর:- ইতিমধ্যেই ডেঙ্গুর থাবার মারা গেছে দুই জন। সংক্রমিত বহু,পৌরসভা উদাসীন, এই দাবি নিয়ে শ্রীরামপুর পৌরসভায় বিক্ষোভ দেখালো বিজেপি। সকাল ১২ টা নাগাদ শ্রীরামপুর পৌরসভায় ঘেরাও করে বিজেপি, পুলিশি ব্যারিকেড ফেলে দেয় বিজেপি কর্মীরা। বিজেপির শ্রীরামপুর সাংগঠনিক সভাপতি মোহন আদক জানান ডেঙ্গু নিয়ে এই পৌরসভায় ঠিক মতো কাজ করছেনা, ইতিমধ্যেই শহরে দুই জন […]









