হাওড়া , ১৯ সেপ্টেম্বর:- আজ শনিবার রাতেই হাওড়ার মঙ্গলাহাট চালু হওয়ার কথা। কিন্তু তার কয়েক ঘন্টা আগে এই প্রশাসনিক সিদ্ধান্তের বিরোধিতা করে পথে নামলেন হাওড়ার হাট ব্যবসায়ীরা। বিকেলে মিছিল করলেন তারা। ব্যবসায়ীদের দাবি শনিবার রাত ৯টা থেকে রবিবার ভোর ৬টা পর্যন্ত রাতে হাট খোলার যে সিদ্ধান্ত একতরফাভাবে প্রশাসন নিয়েছে তারা তা মানবেন না। এদিন তারা […]
এই মুহূর্তে
কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রকের সঙ্গে সমন্বয় বজায় রাখতে বিশেষ আধিকারিক নিয়োগ করল রাজ্য।
কলকাতা , ১৯ সেপ্টেম্বর:- দিল্লিতে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রকের সঙ্গে সমন্বয় বজায় রাখতে এবার একজন বিশেষ আধিকারিক নিয়োগ করল রাজ্য সরকার। বিশিষ্ট সাংবাদিক জয়ন্ত ঘোষালের রাজ্যের ইনফরমেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসার নিয়োগ করল নবান্ন। শুক্রবার রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের পক্ষ থেকে প্রকাশিত এক প্রেস বিবৃতিতে এই নিয়োগের কথা জানানো হয়েছে। জয়ন্ত ঘোষাল দিল্লিতে কেন্দ্রীয় সরকারের […]
পুলিশের হাত থেকে পালানো আসামী ফের পুলিশের জালে।
হুগলি , ১৯ সেপ্টেম্বর:- হুগলির চন্ডীতলা থানার বড় সাফল্য। মেডিক্যাল করতে যাওয়ার সময় চন্ডীতলা হাসপাতাল থেকে পুলিশের কর্মীদের কাছ থেকে পলাতক শেখ ইসরাইল। আজ হুগলির চন্ডীতলা থানার ওসি সুদীপ্ত সাধুখাঁ ও অনিল রাজের নেতৃত্বে একটি পুলিশের দল হুগলি ও হাওড়ার মাঝে মামুদপুর বাজার এলাকা থেকে তাকে বিশেষ সূত্রে খবর পেয়ে আটক করে। এরপর তাকে থানায় […]
আসন্ন উৎসবের মরসুমে রাজ্যের চা বাগিচা শ্রমিকরা কুড়ি শতাংশ হারে বোনাস পাবেন।
কলকাতা , ১৯ সেপ্টেম্বর:- চলতি বছরে আসন্ন উৎসবের মরসুমে রাজ্যের চা বাগিচা শ্রমিকরা কুড়ি শতাংশ হারে বোনাস পাবেন। গত কাল নবান্নে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপস্থিতিতে চা বাগিচা মালিক সংগঠন, শ্রমিক সংগঠনগুলির সঙ্গে রাজ্য সরকারের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। আগামী সাত অক্টোবরের মধ্যে শ্রমিকদের বোনাস মিটিয়ে দেওয়া হবে বলে বৈঠকে সিদ্ধান্ত […]
সেতুর সূচনা হাওড়ায়।
হাওড়া , ১৯ সেপ্টেম্বর:- কলকাতার স্বনামধন্য বেশ কয়েকজন চিকিৎসক এবার সেতুর সূচনা হাওড়ায়।য় কোভিড পরিস্থিতিতে মানুষের পাশে থাকার জন্য সরকারকে সাহায্য করার জন্য উদ্যোগ নিয়ে এগিয়ে এলেন। শুধু চিকিৎসা নয় কোভিড পরিস্থিতিতে কি কি করণীয় সেই সম্বন্ধে এরা সকলকে পরামর্শ দেবেন।কোভিড পরিস্থিতির মোকাবিলা করতে শনিবার সকালে হাওড়ার শরৎ সদনে এই টিম ‘সেতু’র ( সমাধানের সন্ধানে ) […]
পুড়ল পতাকা।
হাওড়া , ১৯ সেপ্টেম্বর:- দ্রব্যমূল্য বৃদ্ধি সহ বিভিন্ন ইস্যুতে মোদী ও মমতার কুশপুতুল দাহ করার সময় হঠাৎই সেই আগুনে কংগ্রেসের নিজেদের দলের পতাকাই পুড়ে গেল। যা নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। শনিবার সকালে দ্রব্যমূল্য বৃদ্ধি সহ বিভিন্ন ইস্যুতে হাওড়া ময়দানে যুব কংগ্রেস ও আইএনটিইউসির বিক্ষোভ কর্মসূচিতে নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল দাহ করা হচ্ছিল। […]
প্রথম ম্যাচে তিন প্রধান অস্ত্রকে বাদ দিয়েই নামতে হবে নাইটদের।
স্পোর্টস ডেস্ক , ১৯ সেপ্টেম্বর:- আবু ধাবিতে কোয়ারেন্টাইন নিয়মের গেরোয় ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইয়ন মর্গ্যান (Eoin Morgan), উদীয়মান তারকা টম ব্যান্টন এবং আইপিএলের ইতিহাসের সবচেয়ে দামি বিদেশি তারকা প্যাট কামিন্সকে ( Pat Cummins) প্রথম ম্যাচে নাও পেতে পারে নাইট শিবির। আসলে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যেকার দ্বিপাক্ষিক সিরিজ শেষ করে গতকালই দুবাই পৌঁছেছেন দুই দলের তারকারা। […]
আজ শুরু আইপিএল , প্রথম ম্যাচেই হাইভোল্টেজ লড়াইয়ে গতবারের দুই ফাইনালিস্ট ।
স্পোর্টস ডেস্ক , ১৯ সেপ্টেম্বর:- করোনা ভাইরাসের আতঙ্কে কাটিয়ে প্রায় ২০০ দিন পর ছন্দে ফিরছে ভারতীয় ক্রিকেট। ভারতে না হলেও আইপিএল ২০২০ অবশেষে শুরু হতে চলেছে সংযুক্ত আরব আমিরশাহীতে। আজ থেকে শুরু হচ্ছে ভারতীয় ক্রিকেটের কোটিপতি লিগ ত্রয়োদশ আইপিএল। ভারতীয় সময় সন্ধ্যে সাড়ে ৭টায় আবুধাবিতে প্রথম ম্যাচে মুখোমুখি হবে গতবছর আইপিএল এর দুই ফাইনালিস্ট। একদিকে […]
লোকাল ট্রেন চালু হলে শিয়ালদা হাওড়ার মত প্রান্তিক স্টেশনে অত্যাধিক চাপ কমাতে বিকল্প পথের সন্ধান করা হচ্ছে
কলকাতা , ১৮ সেপ্টেম্বর:- আনলক পর্বে লোকাল ট্রেন চালু হলে শিয়ালদা হাওড়ার মত প্রান্তিক স্টেশনে অত্যাধিক চাপ কমাতে বিকল্প পথের সন্ধান করা হচ্ছে। রেল পরিষেবা শুরুর আগে ভিড় নিয়ন্ত্রণ বা ক্রাউড ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করতে প্রত্যেকটি শাখাকে নির্দেশ দেওয়া হয়েছে বলে রেল সূত্রে খবর। শিয়ালদহ স্টেশনের ওপরে চাপ কমাতে চক্র রেল পরিষেবা বাড়ানোর কথা ভাবা […]
থিম সং নিয়ে জোর বিতর্কে আরসিবি! নেটিজেনদের প্রশ্নের মুখে কোহলি
স্পোর্টস ডেস্ক , ১৮ সেপ্টেম্বর:- বিতর্কে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। সদ্য প্রকাশিত হয়েছে দলের থিম সং। আর সেই নিয়েই দেখা দিয়েছে বিতর্ক। ওই থিম সংয়ে হিন্দি এবং ইংরেজি ভাষা ব্যবহার করা হলেও কন্নড় ভাষা ব্যবহার করা হয়নি কেন? এই নিয়েই প্রশ্ন তুলেছেন আরসিবির স্থানীয় সমর্থকরা। শুক্রবার সকালেই নিজেদের টুইটার হ্যান্ডেলে থিম সং–টি পোস্ট করে আরসিবি। করোনা […]

