কলকাতা , ১৯ সেপ্টেম্বর:- দিল্লিতে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রকের সঙ্গে সমন্বয় বজায় রাখতে এবার একজন বিশেষ আধিকারিক নিয়োগ করল রাজ্য সরকার। বিশিষ্ট সাংবাদিক জয়ন্ত ঘোষালের রাজ্যের ইনফরমেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসার নিয়োগ করল নবান্ন। শুক্রবার রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের পক্ষ থেকে প্রকাশিত এক প্রেস বিবৃতিতে এই নিয়োগের কথা জানানো হয়েছে। জয়ন্ত ঘোষাল দিল্লিতে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রকের সঙ্গে রাজ্য সরকারের বিভিন্ন দফতরের সমন্বয় রক্ষা করবেন। পাশাপাশি, রাজ্য সরকারের বিভিন্ন কাজের খতিয়ানও সোশ্যাল মিডিয়ায় তুলে ধরবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, জয়ন্ত ঘোষাল রাজ্য সরকারের হয়ে কাজ করলেও তিনি আগে যে সমস্ত কাজের সঙ্গে যুক্ত ছিলেন তা চালিয়ে যাবেন। নয়া দিল্লিতে প্রিন্সিপাল রেসিডেণ্ট কমিশনারের অফিসে তাঁর জন্য পৃথক অফিসের ব্যবস্থা হবে। পাশাপাশি, কলকাতা তথ্য কেন্দ্রেও তাঁর অফিস থাকবে। এজন্য তাকে মাসে দেড় লক্ষ টাকা সাম্মানিক, বিমান ভাড়া সহ নানা সুযোগ সুবিধা দেবে রাজ্য সরকার।
Related Articles
আচমকাই বন্ধ হয়ে গেল হাওড়া জুট মিল।
হাওড়া,৯ ডিসেম্বর:- আচমকাই বন্ধ হয়ে গেল হাওড়া জুট মিল। আজ সকালে শ্রমিকরা কাজে এসে দেখতে পায় গেটে সাসপেনশন অফ ওয়ার্ক এর নোটিশ। হঠাৎ করে কেন এই বন্ধের নোটিশ শ্রমিকরা হতবাক হয়ে যান। এখানে বর্তমানে দুইটি শিফট মিলে প্রায় ৩ হাজার শ্রমিক কাজ করেন।সকালে মিলে কাজ করতে এসে যথেষ্টই হতাশ শ্রমিকরা। Post Views: 349
জোর করে সভায় নিয়ে যাওয়ার অভিযোগ উত্তরপাড়া কলেজের ছাত্রীদের, অস্বীকার টিএমসিপির।
হুগলি, ২৮ আগস্ট:- আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ধর্মতলায় সমাবেশ রয়েছে। সেই সমাবেশে উত্তরপাড়া প্যারীমোহন কলেজের পড়ুয়াদের জোর ধমকি দিয়ে জোর করে নিয়ে যাওয়া হচ্ছে বলে অভিযোগ। কয়েকজন ছাত্রীকে দেখা যায় কলেজ গেট থেকে দৌড়ে পালিয়ে যেতে। তারা টোটোর চেপে বাড়ি ফিরতে চাইলে সেখানেও গিয়ে টিএমসিপি ছাত্রীরা তাদের জোর করতে থাকে। তৃণমূল ছাত্র […]
শপথ নিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি।
কলকাতা, ১১মে:- কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন তিরুনেলভেলি সুব্বাইয়া শিবঘ্ননম। বৃহস্পতিবার রাজ্যপাল সিভি আনন্দ বোস তাঁকে শপথ বাক্য পাঠ করান। হাই কোর্টের ১ নম্বর কোর্ট রুমে শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা। প্রকাশ শ্রীবাস্তব অবসর নেওয়ার […]










