স্পোর্টস ডেস্ক , ১৮ সেপ্টেম্বর:- বিতর্কে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। সদ্য প্রকাশিত হয়েছে দলের থিম সং। আর সেই নিয়েই দেখা দিয়েছে বিতর্ক। ওই থিম সংয়ে হিন্দি এবং ইংরেজি ভাষা ব্যবহার করা হলেও কন্নড় ভাষা ব্যবহার করা হয়নি কেন? এই নিয়েই প্রশ্ন তুলেছেন আরসিবির স্থানীয় সমর্থকরা। শুক্রবার সকালেই নিজেদের টুইটার হ্যান্ডেলে থিম সং–টি পোস্ট করে আরসিবি। করোনা সংক্রমণের কারণে এবারের আইপিএল হবে দর্শকশূন্য স্টেডিয়ামে। তাই বিরাট কোহলিদের থিম সংয়েও রয়েছে ভক্তদের উদ্দেশে বার্তা। কিন্তু গানটিতে রয়েছে হিন্দি এবং ইংরেজি শব্দ। আর তাই নিয়েই দেখা দিয়েছে বিতর্ক। আরসিবির ভক্তদের বক্তব্য, চেন্নাই যদি তাঁদের থিম সংয়ে তামিল ভাষা ব্যবহার করতে পারে, তাহলে আরসিবি কেন কন্নড় ভাষা ব্যবহার করেনি। একের পর এক নেটিজেন এই প্রশ্ন তুলতে শুরু করেছেন। আর সেটা নিয়েই দেখা দিয়েছে নয়া বিতর্ক। একজন তো গোটা গানের শব্দগুলোকে ভেঙে ভেঙে পোস্ট করে লেখেন, ‘গোটা দু’মিনিটের গানে কেবল দু’টি কন্নড় শব্দ।’
Related Articles
প্রাক্তন মন্ত্রী লক্ষ্মীরতনের ফেসবুক ও ট্যুইটার অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগ।
হাওড়া , ২৬ এপ্রিল:- রাজ্যের প্রাক্তন ক্রীড়া রাষ্ট্রমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লার ফেসবুক ও ট্যুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে বলে অভিযোগ। সোমবার লক্ষ্মীরতন শুক্লা নিজেই এক ভিডিও বার্তায় একথা জানিয়েছেন। তিনি বলেন, গত বৃহস্পতিবার থেকেই তাঁর এই দুই সোস্যাল সাইটের অ্যাকাউন্ট হ্যাক হয়। এরপর থেকে তিনি নিজেও নিজের অ্যাকাউন্টে আর ঢুকতে পারছেন না। ইতিমধ্যেই পুরো বিষয়টি তিনি পুলিশের […]
এক একর জমিতে নিউটাউনে তৈরি হতে চলেছে আমলকি বন।
কলকাতা , ১৩ সেপ্টেম্বর:- এক একর জমিতে নিউটাউনে তৈরি হতে চলেছে আমলকি বন। নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি(এনকেডিএ) এবং একটি স্বেচ্ছাসেবী সংস্থার( নিউটাউন কলকাতা কেয়ার ফাউন্ডেশন) যৌথ উদ্যোগে নিউটাউনকে সবুজায়নের লক্ষ্যে এবার নিউটাউনের এক্সশন এরিয়া তিন এ আমলকি বন তৈরি করা হচ্ছে। ২০০টি আমলকি গাছ লাগানো হয়েছে। আজ আমলকি গাছ লাগিয়ে আমলকি বন এর সূচনা করলেন […]
সহকর্মীকে পরিকল্পনামাফিক খুন। আদালতে যাবজ্জীবন সাজা ঘোষণা।
হাওড়া , ২৬ নভেম্বর:- নিজের আক্রোশ মেটাতে পরিকল্পিতভাবে সহকর্মীকে খুনের অপরাধে যাবজ্জীবন কারাদন্ড হল অরবিন্দ কুমার সাউ নামের এক ব্যক্তির। বৃহস্পতিবার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক শর্বাণী মল্লিক চট্টোপাধ্যায় দোষীকে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদন্ডের নির্দেশ দেন। এদিন সরকারী আইনজীবী কেয়া ঘোষ জানান, দন্ডপ্রাপ্ত অরবিন্দ বেলুড় থানা […]






