চিরঞ্জিত ঘোষ , ২২ সেপ্টেম্বর: হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি করোনা পজিটিভ হওয়ায় তার আরোগ্য কামনায় চন্ডীতলা অনুষ্ঠিত হলো মহাযজ্ঞ। গতকাল এবং আজ স্থানীয় গরলগাছার একটি প্রাচীন শিব মন্দিরে তার দ্রুত সুস্থতার কামনায় বাবা ভোলেনাথের কাছে প্রার্থনা করলেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের বক্তব্য সুবীর মুখোপাধ্যায় আমাদের জেলার উন্নয়নের একজন কান্ডারী। তিনি করোনার মতো মারণব্যাধীতে আক্রান্ত হওয়ার খবরে আমরা সবাই ব্যথিত। এমনকি এই খবর পাওয়ার পর গতকাল থেকে অনেক বাড়িতে রান্না পর্যন্ত বন্ধ ছিল। আমরা তাই ঈশ্বরের কাছেহোম যজ্ঞের মাধ্যমে তার আরোগ্য কামনায় এই প্রার্থনার আয়োজন করেছি। আমরা আশা করব সুবীরদা আবার আমাদের মধ্যে করোনাকে হারিয়ে ফিরে আসবেন, তিনি জেলা জুড়ে যে উন্নয়নের জোয়ার শুরু করেছেন তা জারি থাকবে।
Related Articles
জুনিয়র পাণ্ডিয়ার ছবি প্রকাশ্যে আনলেন বাবা হার্দিক ।
স্পোর্টস ডেস্ক, ১ আগস্ট: দিন কয়েক আগেই পাণ্ডিয়া পরিবারে এসেছে নতুন সদস্য। এক ফুটফুটে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন হার্দিকের স্ত্রী নাতাশা স্ট্যানকোভিচ। আর শনিবারই নিজের সদ্যোজাতর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন হার্দিক। গত বৃহস্পতিবার পাণ্ডিয়া নিজেই সোশ্যাল মিডিয়ায় নতুন অতিথির হাতের ছবি পোস্ট করে সুখবরটা দিয়েছিলেন। এরপর এদিন পরিবারের নতুন অতিথির ছবি প্রকাশ্যে আনলেন তিনি । […]
রাজ্যে সেইল এর দুটি কারখানা সরিয়ে নেওয়ার কোন পরিকল্পনা কেন্দ্রীয় সরকারের নেই জানালেন মন্ত্রী।
কলকাতা, ১৯ জুন:- রাজ্যে সেইল এর দুটি কারখানা সরিয়ে নেওয়া বা সেখানকার কর্মী সংকোচন করার কোন পরিকল্পনা কেন্দ্রীয় সরকারের নেই বলে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস এবং ইস্পাত মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন। সংস্থার অধীনে থাকা দূর্গাপুর স্টিল প্লান্ট এবং বার্ন পুরের ইস্কো স্টিল প্লান্ট দুটি এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া এবং বর্তমান পরিস্থিতিতে কর্মী সংকোচন […]
শ্রীরামপুর বেলটিং বাজারে ভয়াবহ আগুন।
হুগলি, ২২ এপ্রিল:- শ্রীরামপুর ব্রীজের তলায় বেলটিং বাজারে একটি তেলে ভাজার দোকানে আগুন। দমকলের একটি ইঞ্জিন পৌঁছায় ঘটনাস্থলে। তার আগে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। তেলে ভাজার দোকানে গ্যাস লিক করে আগুন ধরে যায়।এদিন বিকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। Post Views: 454







