এই মুহূর্তে জেলা

হাতরাসের ঘটনায় যোগী আদিত্যনাথের কুশপুতুল পোড়াল তৃণমূল চন্ডীতলায়।

চিরঞ্জিত ঘোষ , ৪ অক্টোবর:- সারা দেশজুড়ে উত্তাল যোগী রাজ্যের ধর্ষণকাণ্ডকে কেন্দ্র করে তারই প্রতিফলন বিক্ষোভের আঁচ দেখা গেল এই রাজ্যে গতকাল মুখ্যমন্ত্রীর মিছিলের পর আজ চন্ডীতলা বিধান সভার হুগলি জেলা পূর্ত কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জির উদ্যোগে চন্ডীতলা কলাছড়া থেকে গরলগাছা হনুমান মন্দির পর্যন্ত এক মহামিছিল হয়। মহামিছিলে উপস্থিত ছিলেন শ্রীরামপুর সাংগঠনিক জেলা যুব প্রেসিডেন্ট অরিন্দম […]

এই মুহূর্তে জেলা

বিজেপি ও তৃণমূল একে অন্যের পরিপূরক – আব্দুল মান্নান।

হুগলি , ৪ অক্টোবর:- মুখ্যমন্ত্রীর ছোট ছোট ছেলেরা এবং সমাজবিরোধীরা যখন অপরাধ করে তখন উনি পুলিশকে কিছু করতে দেন না কিন্তু বিরোধী এলাকায় যখন কিছু ঘটে তখন উনি দেখাতে যায় উনি কতটা সৎ ওনার সততা প্রমাণ করা ছাড়া আর উপায় নেই বলে দাবি করেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান। একই সাথে হাথরাশ, কৃষি আইনের সমালোচনা করেন […]

এই মুহূর্তে কলকাতা

বিধানসভায় আস্থা মুকুলে , জোর গলায় জানাল পদ্ম শিবির।

কলকাতা , ৪ অক্টোবর:- রাজ্যে বিধানসভা নির্বাচনে মুকুল রায়ের ওপর সম্পূর্ণ আস্থা রাখছে বিজেপি। রাজ্যে তৃণমূলের জয়যাত্রার অন্যতম কান্ডারী মুকুলকে ব্যবহার করে পশ্চিমবঙ্গে বিধানসভায় জয় ছিনিয়ে আনা যাবে বলে আশাবাদী গেরুয়া শিবির। দিন কয়েক আগেই মুকুল রায়ের পদ প্রাপ্তির মধ্যে দিয়ে তার প্রতি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের এই আস্থার বহিঃপ্রকাশ দেখা গিয়েছিল। এবার তা প্রকাশ্যেই স্বীকার […]

এই মুহূর্তে জেলা

উত্তরপ্রদেশ না বলে এখন থেকে বলতে হবে ধর্ষক প্রদেশ , সোনামুখিতে বিস্ফোরক কল্যাণ।

বাঁকুড়া , ৪ অক্টোবর:- কেন্দ্রীয় কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে গোটা দেশজুড়ে বিক্ষোভে সামিল হয়েছেন বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলি। সেই মতই সোনামুখী ব্লক এবং শহর তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে সোনামুখীতে মহামিছিলের আয়োজন তৃণমূল কংগ্রেস। সোনামুখী সিনেমাতলা থেকে মিছিল শুরু হয়ে গোটা সোনামুখী শহর পরিক্রমা করে পৌরসভা সন্নিকটে একটি পথসভা অনুষ্ঠিত হয়। মিছিলে পা মেলান তৃণমূল সাংসদ […]

এই মুহূর্তে জেলা

দেশের নারীদের উপর যারা অত্যাচার করে সেই বিজেপি সরকার ক্ষমতায় টিকতে পারবে না – অরূপ রায়।

হাওড়া , ৪ অক্টোবর:- দেশের নারীদের উপর যারা অত্যাচার করে এবং যারা সেই অত্যাচারকে প্রশ্রয় দেয় সেই সরকার কখনো ক্ষমতায় টিকতে পারে না। উত্তরপ্রদেশের হাথরসের নৃশংস ঘটনার নিন্দা করে রবিবার বিকেলে এই মন্তব্য করেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়। এদিন উত্তরপ্রদেশের ঘটনা সহ কেন্দ্রের কৃষি বিলের প্রতিবাদে দক্ষিণ হাওড়া তৃণমূল কংগ্রেস কমিটির ডাকে এক পদযাত্রার নেতৃত্ব […]

এই মুহূর্তে জেলা

ব্যাঁটরায় প্রোমোটার খুনে কয়েকজনকে আটক করে চলছে জিজ্ঞাসাবাদ।

হাওড়া , ৪ অক্টোবর:- শনিবার রাতে হাওড়ার ব্যাঁটরার ইস্ট – ওয়েস্ট বাইপাসে প্রকাশ্য রাস্তায় প্রোমোটারকে গুলি করে খুনের ঘটনায় রাতেই বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। এছাড়াও এলাকার বিভিন্ন সিসিটিভির ফুটেজ পরীক্ষা করেও দেখা হচ্ছে। আজ রবিবার সন্ধ্যের মধ্যে ময়নাতদন্তের রিপোর্ট আসার পর তদন্তের কাজ আরও এগোনো যাবে বলে মনে করা হচ্ছে। পুলিশ মনে করছে ঘটনার […]

এই মুহূর্তে খেলাধুলা

হাইস্কোরিং ম্যাচে লড়াই করেও হার কেকেআর , শীর্ষে দিল্লি

স্পোর্টস ডেস্ক , ৪ অক্টোবর:- শারজার ছোট মাঠে পাটা উইকেটে রানের বন্যা। তবে লড়াই করেও শেষ রক্ষা হলনা কেকেআর এর। ব্যর্থ হল মর্গ্যান এবং রাহুল ত্রিপাঠির দুরন্ত লড়াইও। ২২৮ রানের বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ১৮ রান দূরেই থেমে যায় কলকাতার ইনিংস। দিল্লির হয়ে দুরন্ত ব্যাটিং করলেন অধিনায়ক শ্রেয়স এবং পৃথ্বীর। এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের […]

এই মুহূর্তে খেলাধুলা

দুবাইয়ে বুকিদের রমরমা ! এক ক্রিকেটারের সঙ্গে গড়াপেটার চুক্তি ।

স্পোর্টস ডেস্ক , ৪ অক্টোবর:- কয়েকদিন আগেই বোর্ডের (BCCI) দুর্নীতিদমন শাখার প্রধান স্বীকার করে নিয়েছিলেন, দুবাইয়ে উপস্থিত রয়েছে বুকিদের একাংশ। আর এবার সামনে এল আরও এক চাঞ্চল্যকর তথ্য। ইতিমধ্যে এক ক্রিকেটারের সঙ্গে বুকিদের তরফ থেকে যোগাযোগের চেষ্টাও নাকি করা হয়েছে। আর সে খবর জানতে পেরে ইতিমধ্যে তদন্তও শুরু হয়েছে। সংবাদসংস্থা পিটিআইকে এমনটাই জানিয়েছেন বোর্ডের দুর্নীতিদমন […]

এই মুহূর্তে জেলা

ফাঁসিদেওয়ায় ভারত বাংলাদেশে সীমান্ত এলাকা থেকে পাচারের আগে ৭টি গরু উদ্ধার করল বিএসএফের জাওয়ানরা

শিলিগুড়ি , ৪ অক্টোবর:- ফের একবার পাচারের আগে গরু উদ্ধার। শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের ভারত বাংলাদেশে সীমান্ত এলাকায় বাংলাদেশে গরু পাচারের আগেই সাতটি গরু উদ্ধার করল বিএসএফের জাওয়ানরা। জানা গিয়েছে শনিবার রাতে ফাঁসিদেওয়া ব্লকের ভারত-বাংলাদেশ সীমান্তের ধোনিয়ামোর এলাকায় টহলদারি চালাচ্ছিল বিএসএফের জাওয়ানরা। ঠিক সেই সময় গরুগুলোকে দেখতে পান বিএসএফের জাওয়ানরা। এরপর গরুগুলোকে উদ্ধার করে। তবে […]

এই মুহূর্তে খেলাধুলা

৮ উইকেটে জয়ী আরসিবি , ছন্দে ফিরলেন বিরাট

স্পোর্টস ডেস্ক, ৩ অক্টোবর:- রাজস্থানের বিরুদ্ধে সহজ জয় এনে দিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে। এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রাজস্থান অধিনায়ক স্টিভ স্মিথ। কিন্তু দ্রুত আউট হয়ে যান স্মিথ (‌৫)‌, সঞ্জু (‌৪)‌ এবং বাটলার (‌২২)। উত্থাপাও ১৭ রান করে ফিরে যান প্যাভিলিয়নে। কিন্তু রাজস্থানের লোয়ার মিডল অর্ডার দুরন্ত প্রত্যাবর্তন করেন। লোমরোর করেন ৩৯ বলে […]