কলকাতা , ৫ অক্টোবর:- রাজ্য সরকার ব্যারাকপুরের বিজেপি নেতা মণীশ শুক্ল খুনের তদন্তভার সিআইডি-র হাতে তুলে দিয়েছে। দুপুরে উত্তপ্ত এলাকায় গিয়ে সিআইডির আধিকারিকেরা ঘটনাস্থল পরিদর্শন করেন। ফটোগ্রাফি ও ভিদোগ্রফি করা হয়। থানায় আধিকারিকদের সঙ্গে কথা বলেন সি আইডি আধিকারিকেরা। অন্যদিকে সিআইডি তদন্তে অনাস্থা প্রকাশ করে ওই ঘটনার সিবিআই তদন্তের দাবি তুলেছে বিজেপি। বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় বলেন, পশ্চিমবঙ্গ পুলিশ হল ম্যাজিশিয়ান। কী করে খুনের ঘটনাকে আত্মহত্যা প্রমাণ করতে হয় তাতে তারা সিদ্ধহস্ত। এর আগে হেমতাবাদে সেই উদাহরণ দেখা গেছে। তাই এই পুলিশের ওপর তাদের কোনও ভরসা নেই বলে বিজেপি নেতা জানিয়েছেন।
Related Articles
বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হচ্ছে স্বামীজীর ১৬০ তম জন্মবার্ষিকী।
কলকাতা, ১২ জানুয়ারি:- স্বামী বিবেকানন্দের ১৬০ তম জন্মবার্ষিকী আজ জাতীয় যুব দিবস হিসেবে সারা দেশের পাশাপাশি এ রাজ্যেও নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হচ্ছে। বিভিন্ন সরকারি- বেসরকারি প্রতিষ্ঠান, সংস্থা ও স্বেচ্ছাসেবী সংগঠন নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বীর সন্ন্যাসীকে শ্রদ্ধা জানাচ্ছে। রামকৃষ্ণ মিশনের উদ্যোগে স্বামীজীর জন্মভিটে উত্তর কলকাতা সিমলা স্ট্রিটে দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। […]
মশাবাহিত রোগ প্রতিরোধের পরিকাঠামো নির্মাণের উপর জোর দিচ্ছে সরকার।
কলকাতা, ১০ অক্টোবর:- অপরিকল্পিত ভাবে দ্রুত নগরায়নের ফলে আধা শহর বা পেরি আরবান এলাকা গুলিতে ডেঙ্গু – ম্যালেরিয়ার মত মশাবাহিত রোগের প্রকোপ বাড়ছে। চলতি মরসুমেও শহরের থেকে এই সব আধা শহরে ডেঙ্গু সংক্রমনের হার আশঙ্কাজনক ভাবে বাড়ছে। এমত অবস্থায় এই সব জায়গা গুলিতে দ্রুত মশাবাহিত রোগ প্রতিরোধের পরিকাঠামো নির্মাণের ওপর জোর দিচ্ছে রাজ্য সরকার। বিজ্ঞানসম্মত […]
ঝাড়খন্ডের গিরিডি থেকে হাওড়ায় ফিরে খুন যুবক।
হাওড়া, ২২ মে:- কয়েকদিন আগেই ঝাড়খণ্ডের গিরিডি থেকে হাওড়ায় ফিরেছিলেন পেশায় রাজমিস্ত্রি বাবলু সিংহ। রবিবার সকালে তাকে ঘরের মধ্যে থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাওড়া থানার পুলিশ। জানা গেছে, হাওড়ার আই আর বেলিলিয়াস লেনের একটি বাড়িতে কয়েকজন রাজমিস্ত্রি ভাড়া থাকতেন। একই সঙ্গে থাকতেন তারা। এদের মধ্যে দুজন দেশের বাড়িতে গিয়েছেন। বাবলু একাই বাড়িতে ছিলেন বলে […]









