এই মুহূর্তে খেলাধুলা

আরসিবি-কে হারিয়ে আবারও শীর্ষে মুম্বই

স্পোর্টস ডেস্ক , ২৯ অক্টোবর:- আবুধাবির মাঠে বুধবার টস জিতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে আগে ব্যাট করতে পাঠিয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক কায়রন পোলার্ড।শুরুটা ভালই করেছিল ব্যাঙ্গালোর। দুই ওপেনার মিলে যে ভাবে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তাতে বড় রানের দিকেই এগোচ্ছিল তারা। ২০ ওভারে তাদের রান ৬ উইকেট হারিয়ে ১৬৪। রান তাড়া করতে নেমে মুম্বই পাঁচ উইকেটে ১৬৬ করে ম্যাচ জিতে নেয়। এ দিনের জয়ের ফলে আইপিএলের […]

এই মুহূর্তে জেলা

রিষড়া থানার উদ্যোগে রক্তদান উৎসব।

তরুণ মুখোপাধ্যায় , ২৮ অক্টোবর:- লকডাউন এর পর থেকে স্বাভাবিক ব্লাড ডোনেশন ক্যাম্প সেগুলি করা যাচ্ছে না, কোভিড কারণে সেক্ষেত্রে অনেক কিছু নিয়ম-কানুন মানতে হচ্ছে, যার ফলে এই সময় রক্তের অভাব দেখা দিয়েছে। তারই জন্য এগিয়ে এলো চন্দননগর পুলিশ কমিশনারেট অধীনস্থ রিষড়া থানা।। আজ রিষড়া থানা এবং সোসাইটি ফর আই নামে একটি এন, জি, ওর […]

এই মুহূর্তে কলকাতা

এফ ডি ব্লকের পুজো মন্ডপ পুড়ে ছাই

কলকাতা , ২৮ অক্টোবর:- ভাসানের দিনের সকালেই আগুনে পুড়ে ছাই হয়ে গেল এফ ডি ব্লকের পুজো মন্ডপ। বুধবার ভোর সোয়া ছয়টা নাগাদ মন্ডপের পিছনে অবস্থিত কমিউনিটি হলের দিক থেকে আগুনের লেলিহান শিখা দেখতে পান সুরক্ষা কর্মিরা। গত ৪ দিন প্রবল গরমের কারণে মন্ডপ এমনিতেই শুষ্ক ছিল। ফলে এদিনের সকালের ওই আগুনের লেলিহান শিখা গোটা মন্ডপকে […]

এই মুহূর্তে জেলা

শিলিগুড়িতে লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সহ গ্রেফতার ৩

শিলিগুড়ি , ২৮ অক্টোবর:- গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ির জলপাইমোড় এলাকায় অভিযান চালায় এক কেজি ব্রাউন সুগার সহ তিনজনকে গ্রেপ্তার করল শিলিগুড়ি থানার পুলিশ। এদিন শিলিগুড়ি থানায় সাংবাদিকদ বৈঠক করেন ডিসিপি ইস্ট জয় টুডু। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন যে চলতি মাসের ২৫ তারিখে গোপন সূত্রের খবরের ভিত্তিতে জলপাইমোড় এলাকায় অভিযান চালায় শিলিগুড়ি থানার পুলিশ। […]

এই মুহূর্তে জেলা

এবার হচ্ছে না বিষ্ণুপুরের প্রাচীন ঐতিহ্য রাবণ কাটা নৃত্য।

বাঁকুড়া , ২৮ অক্টোবর:- উমা বিসর্জনের দিনেই রাবণ কাটা উৎসবে মাতেন বাঁকুড়ার বিষ্ণুপুর শহরবাসী। দশমী থেকে তিনদিন বাংলার প্রাচীন জনপদে পাড়ায় পাড়ায় চলে জাম্বুবান সুগ্রীব বিভীষণ হনুমানদের নৃত্য। দ্বাদশীর গভীর রাতে রঘুনাথজির মন্দিরে রাবণ বধের মধ্য দিয়ে শেষ হয় শতাব্দী প্রাচীন এই উৎসব। কিন্তু এ বছর ছবিটা অন্যরকম এবছর হচ্ছে না পারায় পারায় নৃত্য। শুধুমাত্র […]

এই মুহূর্তে জেলা

কংসাবতী সেচ ক্যানেল ভেঙে বিপত্তি , জলমগ্ন কয়েটি গ্রাম।

বাঁকুড়া , ২৮ অক্টোবর:- কংসাবতি সেচ দফতরের ক্যানেলের একাংশ ভেঙে জল ঢুকতে শুরু করে বাঁকুড়ার জয়পুর ব্লকের জরকা ও গ্রামে। জল থইথই হয়ে যায় পুরো এলাকা। খবর পেয়ে বাঁকুড়ার মুকুটমনিপুর জলাধার থেকে ওই সেচ ক্যানালে জল ছাড়া বন্ধ করেছে সেচ দফতর। উদ্যোগ নেওয়া হয় দ্রুত ক্যানেলের পাড় মেরামতির। স্থানীয় সূত্রে পাড় মেরামতির কাজ শুরু হয়েছে। […]

এই মুহূর্তে জেলা

বাঁকুড়ার সোনামুখীতে বাস দুর্ঘটনায় আহত পাঁচ বাস যাত্রী ।

বাঁকুড়া, ২৮ অক্টোবর:- এবার বাস দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হলো । ঘটনাটি ঘটেছে সোনামুখী থানার চুরামনিপুর এলাকায়। পুলিশ সূত্রে জানতে পারা যায়, বিষ্ণুপুর থেকে একটি বেসরকারি বাস বর্ধমানের দিকে যাচ্ছিল সেই সময় সোনামুখীর চুরামনিপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে শাল গাছে সজোরে ধাক্কা মারে এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন […]

এই মুহূর্তে কলকাতা

২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে তিন হাজার ৯২৪ জন করোনায় সংক্রমিত হয়েছেন।

কলকাতা , ২৮ অক্টোবর:- গতকালের তুলনায় আরো একটু কমে গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে তিন হাজার ৯২৪ জন করোনায় সংক্রমিত হয়েছেন। ফলে এখনও পর্যন্ত তিন লাখ ৬১ হাজার ৭০৩ জন করনায় সংক্রমিত হলেন। তার মধ্যে তিন লাখ ১৭ হাজার ৯২৮ জন সুস্থ হয়ে উঠেছেন। রাজ্যে করনা থেকে আরোগ্যের হার কিছুটা বেড়ে ৮৭ দশমিক ৯০ […]

এই মুহূর্তে কলকাতা

রাজ্য জুড়ে উন্নয়নের অগ্রগতি নিয়ে রাজ্য স্তরে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী

কলকাতা , ২৮ অক্টোবর:- শারদোৎসবের পর রাজ্য স্তরে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নভেম্বরের ৫ তারিখ নবান্ন সভাঘরে এই বৈঠক হওয়ার কথা। উৎসবের পরে করোনা সংক্রমণের পরিস্থিতি নিয়ে যেমন আলোচনা করবেন, পাশাপাশি রাজ্য জুড়ে হওয়া উন্নয়নের অগ্রগতি নিয়েও আলোচনা করবেন। পুজোর আগেই মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরে গিয়ে জেলার প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। দক্ষিণবঙ্গেও জেলা […]

এই মুহূর্তে কলকাতা

ভিনদেশ থেকে আমদানি শুরু হওয়ায় দীপাবলীর আগে রাজ্যে পেঁয়াজের দাম কিছুটা কমতে পারে।

কলকাতা , ২৮ অক্টোবর:- ভিনদেশ থেকে আমদানি শুরু হওয়ায় এবং সরকারি ভান্ডারে মজুদ পেঁয়াজ বাজারে আসার ফলে দীপাবলীর আগে রাজ্যে পেঁয়াজের দাম কিছুটা কমতে পারে। রাজ্যের কৃষি বিপনন দপ্তর সূত্রে জানা গিয়েছে আফগানিস্তান ও মিশর থেকে আমদানি করা পেঁয়াজ রাজ্যের বাজারে আসতে শুরু করেছে। একই সঙ্গে ন্যাশনাল এগ্রিকালচারাল কো-অপারেটিভ মার্কেটিং ফেডারেশন নাফেদ তাদের হাতে মজুদ […]