এই মুহূর্তে কলকাতা

গত ২৪ ঘন্টায় ৩ হাজার ২১৫ জন করনা থেকে সংক্রমণ মুক্ত হয়েছেন।

কলকাতা , ৪ ডিসেম্বর:- গত চব্বিশ ঘণ্টায় রাজ্যে নতুন করে তিন হাজার ২০৬ জন করোনায় সংক্রমিত হওয়ায় এখনও পর্যন্ত মোট ৪ লাখ ৯৬ হাজার ৫২২ জন এই রোগে সংক্রমিত হলেন। তার মধ্যে ৪ লাখ ৬৩ হাজার ৮৪৯ জন সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘন্টায় ৩ হাজার ২১৫ জন করনা থেকে সংক্রমণ মুক্ত হয়েছেন বলে আজ […]

এই মুহূর্তে খেলাধুলা

বাংলার দ্বারস্থ গোয়া ফুটবল।

প্রসেনজিৎ মাহাতো , ৪ ডিসেম্বর:- করোনা পরিস্থিতিতেও বাংলা ফুটবল খেলা করে দেখিয়েছে। বাংলা পারলে গোয়া কেনো পারবে না? বাংলার থেকে অনুপ্রাণিত হয়েছে গোয়া ফুটবল। করোনা এসওপি বিষয়ে পরামর্শ নিতে আইএফএ সচিব জয়দীপ মুখার্জি–র সঙ্গে যোগাযোগ করেন গোয়া ফুটবল সংস্থার সচিব জোভিটো লোপেজ। বাংলায় দ্বিতীয় ডিভিশন আই লিগের পর কাল থেকে শুরু আইএফএ শিল্ড। শুরুর দিনে […]

এই মুহূর্তে খেলাধুলা

নর্থ ইস্ট ম্যাচের আগে হিমশিম খাচ্ছেন ইস্টবেঙ্গল কোচ।

প্রসেনজিৎ মাহাতো, ৪ ডিসেম্বর:- চোট-আঘাতের সমস্যা। প্রস্তুতির অভাব। বোঝাপড়ার অভাব। যত কান্ড ইস্টবেঙ্গলে। চলতি আইএসএলে জোড়া হার। শনিবার নর্থ ইস্ট ইউনাইটেডর মুখোমুখি লাল হলুদ। তবে, তার আগে উদ্বিগ্ন লালহলুদ। চোট আঘাতের সমস্যার পাশাপাশি ফুটবলারদের বোঝাপড়া হচ্ছে না। কারণ, তারা যে এই লিগে খেলতে পারবে, তা নিশ্চিতই হয়েছে মাস দেড়েক আগে। তার পরে দল গড়ে তিন […]

এই মুহূর্তে জেলা

মহিলার শরীর থেকে কিডনি বের করে নেওয়ার অভিযোগ উঠলো হাসপাতালের বিরুদ্ধে।

হুগলি , ৪ ডিসেম্বর:- হুগলির হিন্দমোটর কোতরং ধর্মতলা এলাকায় এক মহিলার শরীর থেকে কিডনি বের করে নেওয়ার অভিযোগ উঠলো হাসপাতালের বিরুদ্ধে। শুক্রবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা যায় এলাকার বাসিন্দা মৌমিতা চক্রবর্তী (৩১)। দুই সন্তানের মা মৌমিতা বেশকিছুদিন ধরে অসুস্থ অবস্থায় কোলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। আজকে তার পরিবারকে জানানো হয় মৃত্যু হয়েছে মৌমিতার। […]

এই মুহূর্তে জেলা

তৃণমূল সন্ত্রাস ও দুর্নীতির প্রতিবাদে হুগলি সাংগঠনিক জেলা বিজেপির যুব মোর্চার বাইক মিছিল সহ পদযাত্রা।

সুদীপ দাস , ৪ ডিসেম্বর:- তৃণমূল সন্ত্রাস ও দুর্নীতির প্রতিবাদে হুগলি সাংগঠনিক জেলা বিজেপির যুব মোর্চা সুরেশ সাউ এর নেতৃত্বে আজ ৭ টি বিধানসভাতেই সকাল থেকেই চললো বাইক মিছিল সহ পদযাত্রা। যার মধ্যে বাদ পড়লো না চুঁচুড়া বিধানসভাও এদিন চুঁচুড়া বিধানসভার অন্তর্গত পিপুলপাঁতি মোরে দুপুর ৩টে নাগাত একটি পদযাত্রা শুরু হয় যা ঘড়ির মোর পর্যন্ত […]

এই মুহূর্তে জেলা

যেদিন বিজেপি সরকারে আসবে , প্রথম ক্যাবিনেট মিটিংয়েই সমস্ত ফলস্ কেস তুলে নেবে – দিলীপ ঘোষ।

সুদীপ দাস , ৪ ডিসেম্বর:- যেদিন বিজেপি সরকারে আসবে, সেদিন ১ম ক্যাবিনেট মিটিংয়েই সমস্ত ফলস্ কেস তুলে নেব। শুধু বিজেপি নয়, সিপিএম-কংগ্রেসের বিরুদ্ধেও যে কেস হয়েছে তা তুলে নেব, আর ছোট তৃণমূল নেতাদের আটকে রাখার জন্য কেস দেওয়া হয়েছে তাও তুলে নেব। আজ হুগলির চাঁপদানীতে এসে একথা বললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন শ্রীরামপুর […]

এই মুহূর্তে জেলা

অভিষেকের সভার আগে আরামবাগে মাঠ পরিদর্শনে প্রশাসনিক আধিকারিকরা।

হুগলি , ৪ ডিসেম্বর:- ১০ ডিসেম্বর আরামবাগে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরামবাগ গরবাড়ি মাঠে সভার মাঠ পরিদর্শন ও নিরাপত্তা খতিয়ে দেখলেন প্রশাসনিক আধিকারিকরা। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল এসপি আরামবাগ মহকুমা শাসক তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সহ-সভাপতি শান্তনু ব্যানার্জি, জেলা পরিষদের সভাধিপতি মেহবুব রহমান হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ যাদব আরামবাগ বিধায়ক কৃষ্ণ চন্দ্র সাঁতরা আরামবাগ […]

এই মুহূর্তে জেলা

নরেন্দ্র মোদির ছবির মাথা কাঁটাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা তারকেশ্বরে

হুগলি , ৪ ডিসেম্বর:- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবির মাথা কাঁটাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল তারকেশ্বরের পিয়াসারা এলাকায়। এর প্রতিবাদে মিছিল করে বিজেপি। উল্লেখ্য কয়েকদিন আগেই ওই ব্যানার ও ফেল্স লাগানো হয়েছিলো। শুক্রবার সকালে স্থানীয় বিজেপি কর্মীরা ওই গুলো কাটা অবস্থায় দেখতে পান। এরপর এলাকা জুড়ে বিক্ষোভ প্রদর্শন করে। যদিও তৃণমূলের পক্ষ থেকে এই ঘটনাকে […]

এই মুহূর্তে কলকাতা

পূর্ব মেদিনীপুরে দল বিরোধী কার্যকলাপে যুক্ত নেতাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ নেত্রীর।

কলকাতা , ৪ ডিসেম্বর:- শুভেন্দু অধিকারীর পরবর্তী পদক্ষেপ নিয়ে জল্পনা কল্পনার মধ্যেই তিনি ও তাঁর অনুগামীদের প্রতি কড়া বার্তা দিলেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দুর জেলা পূর্ব মেদিনীপুরে দল বিরোধী কার্যকলাপে যুক্ত নেতাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। নাম না করলেও নেত্রীর এই নির্দেশ যে প্রাক্তন পরিবহন মন্ত্রী ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে […]

এই মুহূর্তে কলকাতা

শুভেন্দু ঘনিষ্ঠ এক নেতার ব্যক্তিগত দেহরক্ষী প্রত্যাহার করে নিল রাজ্য সরকার ৷

কলকাতা , ৪ ডিসেম্বর:- এবার পশ্চিম মেদিনীপুরে শুভেন্দু ঘনিষ্ঠ এক নেতার ব্যক্তিগত দেহরক্ষী প্রত্যাহার করে নিল রাজ্য সরকার৷ অমূল্য মাইতি পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ পদে রয়েছেন৷ তিনি দলে শুভেন্দু অনুগামী বলেই পরিচিত। শুভেন্দুর সঙ্গে দলের সম্পর্ক খারাপ হওয়ার জেরেই এই ব্যক্তিগত দেহরক্ষী প্রত্যাহার বলে মনে করা হচ্ছে। এর আগেও শুভেন্দু ঘনিষ্ঠ একাধিক নেতার […]