কলকাতা , ৫ ডিসেম্বর:- কেন্দ্রের কৃষি আইনের বিরোধিতা করে আগামী দিনে কৃষক আন্দোলনের রূপরেখা চূড়ান্ত করতে তৃণমূল কংগ্রেস আজ কলকাতায় শিরোমনি আকালি দলের সঙ্গে বৈঠক করেছে। অকালি নেতা প্রেম সিং চান্দুমাজরার নেতৃত্বে তিন সদস্যের এক প্রতিনিধি দলের সঙ্গে তৃণমূল ভবনে আয়োজিত এই বৈঠকে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ও’ব্রায়েন উপস্থিত ছিলেন। কৃষি আইন প্রত্যাহারের জন্য সরকারের উপর চাপ সৃষ্টি করতে বিরোধী দলগুলোকে একজোট করে যে ধরনের রাজনৈতিক পদক্ষেপ নেওয়া প্রয়োজন তৃণমূল কংগ্রেস তার সবটাই করবে বলে সুদীপ বন্দ্যোপাধ্যায় পরে সাংবাদিকদের জানিয়েছেন। কৃষি আইনের বিরোধিতা করে কৃষক সংগঠনগুলির আগামী মঙ্গলবার দেশজুড়ে যে ভারত বনধের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেসের তাকে নৈতিক সমর্থন আছে বলেও সুদীপবাবু জানিয়েছেন। উল্লেখ্য মমতা ব্যানার্জি গতকালই দিল্লিতে আন্দোলনরত কৃষকদের সঙ্গে ফোনে কথা বলেছিলেন। এছাড়াও তিনি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে একই বিষয়ে আলোচনা করেন।
Related Articles
জমি-বাড়ি রেজিস্ট্রেশনে স্ট্যাম্প ডিউটিতে ছাড়ের মেয়াদ বাড়লো আরো ৯ মাস।
কলকাতা, ২৯ সেপ্টেম্বর:- জমি-বাড়ি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে স্ট্যাম্প ডিউটিতে ছাড়ের মেয়াদ আরও ন’মাস বাড়ানো হল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোভিড পরিস্থিতির মধ্যে ২০২১ সালের জুলাই মাস জমি-বাড়ির রেজিস্ট্রেশনের স্ট্যাম্প ডিউটিতে ২ শতাংশ ছাড়ের সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন। তার পর বেশ কয়েক দফায় তা বাড়ানো হয়। চলতি ছাড়ের মেয়াদ শনিবার, ৩০ সেপ্টেম্বর শেষ হচ্ছে। তার আগে অর্থ দফতর শুক্রবার […]
কুয়েতে অগ্নিকাণ্ডের ঘটনায় রাজ্যের পরিযায়ী শ্রমিকদের খোঁজ খবর নিচ্ছে রাজ্য।
কলকাতা, ১২ জুন:- কুয়েতে অগ্নিকান্ডের ঘটনায় রাজ্য সরকার কর্মসূত্রে সেখানে থাকা রাজ্যের পরিযায়ী শ্রমিকদের খোঁজখবর নেওয়ার কাজ শুরু করেছে। এই ঘটনার পরে ইতিমধ্যেই মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকা কে দিল্লিতে রেসিডেন্ট কমিশনারের মাধ্যমে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সন্ধ্যায় নিজের এক্স হ্যান্ডলে জানিয়েছেন। এই বিষয়ে সব ধরনের […]
ছট পুজোকে সামনে রেখে বিভেদের রাজনীতি করা হচ্ছে – মুখ্যমন্ত্রী।
কলকাতা , ২০ নভেম্বর:- ছট পুজোকে সামনে রেখে বিভেদের রাজনীতি করা হচ্ছে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন। নাম না করলেও এক্ষেত্রে তার অভিযোগের আঙুল বিজেপির দিকে তার স্পষ্ট বোঝা গেছে। মুখ্যমন্ত্রী নিজে আজ বেশ কয়েকটি ছট পুজো অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি দাবি করেন জন প্রতিনিধি হওয়ার বহু আগে থেকেই তিনি ছট পুজো করেন। […]








