হাওড়া, ৪ ডিসেম্বর:- হাওড়া পুরসভার কমিশনার করা হল পশ্চিমবঙ্গের ২০১২ ব্যাচের আইএএস অভিষেক কুমার তিওয়ারিকে। তিনি এতদিন রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের যুগ্ম সচিবের পদে ছিলেন। বৃহস্পতিবার রাজ্য সরকারের তরফে এক নির্দেশিকা জারি করে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এর আগে হাওড়া পুরসভার প্রাক্তন কমিশনার ধবল জৈনকে মূল্যায়ন পর্ষদে বদলি করা হয়েছিল। তাঁকে এদিন নতুন নির্দেশিকা জারি করে রাজ্য কৃষি বিপণন নিগমের ম্যানেজিং ডিরেক্টর করা হয়েছে। প্রসঙ্গত, মাসখানেক আগে ধবল জৈনকে হাওড়া পুরসভার কমিশনার পদ থেকে বদলি করার পর এখানকার জেলাশাসক মুক্তা আর্য্যকে পুরসভার কমিশনারের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিল। গত প্রায় দু’বছর ধরে হাওড়ায় কোনও নির্বাচিত পুরবোর্ড নেই। তাই পুরসভার কাজ চালাতে পূর্ণ সময়ের একজন কমিশনারের দাবিও উঠেছিল বিভিন্ন মহল থেকে। অবশেষে নতুন দায়িত্ব পেলেন অভিষেক কুমার তিওয়ারি।
Related Articles
‘‘যুবি পরাঠে কিথে হ্যায়? যুবরাজকে পরোটা বানানোর চ্যালেঞ্জ শচীনের ।
স্পোর্টস ডেস্ক, ২ মে:- যুবরাজ সিংয়ের শুরু করা কিপ ইট আপ চ্যালেঞ্জকে দারুণভাবে গ্রহন করেছেন শচীন। এ বার দ্বিতীয় পর্যায়ে সেই চ্যালেঞ্জ ক্রিকেট থেকে পৌঁছে গেল রান্নাঘরে। রবিবার যুবরাজ ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন। যেখানে টেনিস বলকে রোলিং পিন দিয়ে বাউন্স করছেন এবং চ্যালেঞ্জ ছুঁড়ে দেন শচীনকে। যে রান্নাঘরের কিছু না ভেঙে একইভাবে তাঁকে এটা করতে […]
হাওড়ায় জুনিয়র আইনজীবীকে শারীরিক নিগ্রহের অভিযোগ, আদালতে কাজ বন্ধ রেখে প্রতিবাদ আন্দোলন আইনজীবীদের।
হুগলি, ১১ আগস্ট:- বাইক ধাক্কাকে কেন্দ্র হাওড়া আদালতের এক জুনিয়র আইনজীবীকে শারীরিক নিগ্রহের অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে শুক্রবার হাওড়া আদালতের কাজ বন্ধ রেখে আন্দোলনে নামেন আইনজীবীরা। আহত আইনজীবীর হাসপাতালে চিকিৎসা চলছে। সিনিয়র আইনজীবীদের তরফ থেকে সমীর বসু রায়চৌধুরী জানান, সামান্য বাইক যাতায়াত নিয়ে ঝগড়া। তাই নিয়ে আইনজীবীকে মারধর করা হয়। তাকে কলার ধরে […]
আগামী দিনে গোটা দেশকে পথ দেখাবে বাংলা, মন্তব্য রাজ্যপালের।
কলকাতা, ১ ডিসেম্বর:- আগামী দিনে বাংলা গোটা দেশকে পথ দেখাবে বলে রাজ্যপাল সিভি আনন্দ বোস মন্তব্য করেছেন। কলকাতার নীলরতন সরকার মেডিক্যাল কলেজের ১৫০ বছরের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগ দিয়ে আজ রাজ্যপাল বাংলার গৌরবময় ইতিহাস নিয়ে চর্চা করেন। স্বাধীনতা যুদ্ধসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলার অবদানও তিনি তুলে ধরেন। রাজ্যপাল বলেন, বিশ্বকে পথ দেখাবে এই দেশ। আর […]








