হুগলি,৭ ডিসেম্বর:- বিজেপির কেন্দ্রীয় নেতা কবীর শঙ্কর বোসের উপর হামলার প্রতিবাদে হুগলি জেলার বিভিন্ন জায়গায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি দলের নেতা কর্মীরা। গতকাল তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল শ্রীরামপুর। তৃণমূল অভিযোগ করে তাদের উপর হামলা চালায় বিজেপি নেতার নিরাপত্তা রক্ষীরা। আবার বিজেপি অভিযোগ করে তাদের নেতা কবীর শঙ্কর বোসের উপর হামলা ও […]
এই মুহূর্তে
কলকাতা পুরসভার ভোট সেরে ফেলতে এবার রাজ্য সরকারকে কড়া নির্দেশ দিল সর্বোচ্চ আদালত।
কলকাতা , ৭ ডিসেম্বর:- যত দ্রুত সম্ভব কলকাতা পুরসভার ভোট সেরে ফেলতে এবার রাজ্য সরকারকে কড়া নির্দেশ দিল সর্বোচ্চ আদালত। রাজ্য সরকারের সমস্ত যুক্তি খারিজ করে দিয়ে আদালত নির্দেশ দিয়েছে আগামী এক সপ্তাহের মধ্যে কলকাতা পুরসভার ভোটের দিনক্ষণ ঘোষণা করতে হবে। কলকাতা পুরসভায় প্রশাসক নিয়োগ সংক্রান্ত মামলার শুনানিতে সোমবার সর্বোচ্চ আদালতের ডিভিশন বেঞ্চের তরফে এই […]
বন্ধ সমর্থনের নামে হিংসা ছড়ানোর আশঙ্কা ,‘ভারত বনধ’ নিয়ে রাজ্যগুলিকে নির্দেশিকা স্বরাষ্ট্র মন্ত্রকের।
কলকাতা , ৭ ডিসেম্বর:- কেন্দ্রের নয়া কৃষি আইন বাতিলের দাবিতে বিভিন্ন কৃষক সংগঠনের ডাকা মঙ্গলবারের ভারত বনধ উপলক্ষে সোমবার রাজ্য সরকারগুলিকে বিশেষ নির্দেশিকা পাঠাল স্বরাষ্ট্রমন্ত্রক। রাজ্য সরকারগুলিকে পাঠানো ওই অ্যাডভাইজরিতে আগামিকালের ভারত বনধ উপলক্ষে নিরাপত্তা জোরদার করতে বলা হয়েছে। সেই সঙ্গে যাতে বনধ উপলক্ষে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং শান্তি বজায় থাকে, তা সুনিশ্চিত […]
কোভিড চিকিৎসায় বেলেঘাটা আইডি হাসপাতালে আরো ১০০ শয্যা বাড়ানো হলো।
কলকাতা, ৭ ডিসেম্বর:- কোভিড রোগীদের চিকিৎসার জন্য কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে আরো ১০০ শয্যা বাড়ানো হয়েছে বলে হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান স্বপন সমাদ্দার জানিয়েছেন। তিনি আজ বলেন, এর ফলে হাসপাতালে মোট কোভিড শয্যা বেড়ে হলো ২১৫। নতুন ১০০ টি শয্যার মধ্যে ৫০ টি শয্যা এইচ ডি ইউ বা হাই ডিপেন্ডেন্সি ইউনিটের অধীন থাকবে। যার […]
সংশোধনাগারের ভিতরে বন্দির আত্মহত্যার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য।
হুগলি , ৭ ডিসেম্বর:- সংশোধনাগারের ভিতরে বন্দির আত্মহত্যার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। মৃত ওই বিচারাধীন বন্দির নাম অষ্টা বড়াল(৩৫)। বাড়ি চন্ডিতলা থানার কলাছড়া তালপুকুর ধারে। একটি ধর্ষনের মামলায় বিচারাধীন হয়ে ৮২দিন ধরে অষ্টা হুগলি জেলা সংশোধনাগারে রয়েছে। রবিবার সন্ধ্যায় জেলা সংশোধনাগার থেকে ফোনে আত্যহত্যার ঘটনা অষ্টার বাড়ির লোককে জানানো। সংশোধনাগার সূত্রে খবর, রবিবার বিকেলে শৌচাগারের […]
ছয়টি তাজা বোমা সহ গ্রেফতার দুই জাঙ্গীপাড়ায়।
হুগলি , ৭ ডিসেম্বর:- ছয়টি তাজা বোমা সহ গ্রেফতার দুই। জাঙ্গীপাড়ার বাহানার কোতলপুরে বোমা নিয়ে জরো হয়েছে কয়েকজন দুষ্কৃতি খবর পায় পুলিশ। রবিবার গভীর রাতে তল্লাসীতে বেরিয়ে কোতলপুর বাজার থেকে গ্রেফতার করে সেখ ইসমাইল ও সেখ সালামকে। ধৃতদের কাছে থেকে ছয়টি তাজা বোমা উদ্ধার হয়। আজ তাদের শ্রীরামপুর আদালতে পাঠায় জাঙ্গীপাড়া থানার পুলিশ।
স্বাস্থ্য সাথী এবং খাদ্য সাথী প্রকল্পের কার্ড এর ফর্ম বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত।
কলকাতা , ৭ ডিসেম্বর:- দুয়ারে সরকার কর্মসূচি র অংশ হিসাবে বিভিন্ন শিবিরে ব্যাপকভাবে জনসমাগম হওয়ার জেরে রাজ্য সরকার স্বাস্থ্য সাথী এবং খাদ্য সাথী প্রকল্পের কার্ড এর জন্য প্রয়োজনীয় ফরম বাড়ি বাড়ি গিয়ে জনগণের হাতে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই বিষয়ে ইতিমধ্যেই নির্দেশিকা জারি করা হয়েছে। গত পয়লা ডিসেম্বর থেকে চালু হওয়া এই কর্মসূচিতে রাজ্যজুড়ে বিভিন্ন […]
ডিমের উৎপাদন বাড়াতে রাজ্য সরকার বাঁকুড়ায় ত্রিশটি নতুন পোল্ট্রি প্রকল্প হাতে নিয়েছে।
কলকাতা , ৭ ডিসেম্বর:- ডিমের উৎপাদন বাড়াতে রাজ্য সরকার বাঁকুড়া জেলায় ত্রিশটি নতুন পোল্ট্রি প্রকল্প হাতে নিয়েছে। রাজ্যের কৃষি শিল্প উন্নয়ন নিগমের ভাইস চেয়ারম্যান শুভাশীষ বটব্যাল জানিয়েছেন 2021 সালের মধ্যে শুধুমাত্র ওই জেলায় কুড়ি লক্ষ ডিমের উৎপাদন বাড়ানো লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।আগামী দিনে যাতে দক্ষিণের রাজ্য গুলি থেকে ডিম আমদানি ধাপে ধাপে বন্ধ করে দেওয়া যায় […]
হাওড়ায় শহর জুড়ে ব্যানার বিতর্কে মুখ খুললেন অরূপ।
হাওড়া , ৭ ডিসেম্বর:- কলকাতার পর শহর জুড়ে রাজীব বন্দ্যোপাধ্যায়ের নামে ব্যানার পড়েছে হাওড়াতেও। এই বিষয়ে প্রশ্ন করা হলে রাজ্যের আরেক মন্ত্রী দলের হাওড়া সদরের চেয়ারম্যান অরূপ রায় বলেন, “এজেন্সিকে পয়সা দিলে সারা শহর জুড়ে রাজ্য জুড়ে সারা দেশ জুড়ে ব্যানার লাগানো যায়। কে কি ব্যানার লাগালো তাতে কিছু আসে যায় না। আমার কাজটাই আসল। […]
রাস্তায় আবর্জনার মধ্যে পড়ে বিজেপির দলীয় পতাকা , উত্তেজনা হাওড়ার ব্যাঁটরায়।
হাওড়া , ৭ ডিসেম্বর:- রাস্তার ডাস্টবিনে এবং পাশেই ময়লার আবর্জনার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে বিজেপির দলীয় পতাকা। সোমবার এই নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ল হাওড়ার ব্যাঁটরায়। জানা গেছে, রবিবার রাতের অন্ধকারে কেউ বা কারা বিজেপি’র পতাকা খুলে ফেলে দেয় ডাস্টবিনে। ব্যাঁটরা থানা এলাকার এইচআইটি কোয়ার্টার সংলগ্ন বৃন্দাবন মল্লিক লেনে ওই ঘটনা ঘটে। একটি ডাস্টবিনে ও […]

