হাওড়া ,৮ ডিসেম্বর:- সমকাজে সমবেতন, স্থায়ীকরণ, বেতন কাঠামোর পুনর্বিন্যাস সহ ৫ দফা দাবিতে মঙ্গলবার হাওড়ায় জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের ( CMOH ) দফতরের সামনে ধর্না ও বিক্ষোভ শুরু করেছেন ন্যাশনাল হেলথ মিশনের কর্মীরা। এদিন CMOH-কে ডেপুটেশন দেওয়া হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল হেলথ মিশন জয়েন্ট অ্যাসোসিয়েশন হাওড়া জেলা কমিটির পক্ষ থেকে। এদিন ন্যাশনাল হেলথ মিশনের কর্মীরা […]
এই মুহূর্তে
বনধে শিলিগুড়ির হিলকার্ট রোডে ক্রিকেট খেললেন অশোক ভট্টাচার্য
শিলিগুড়ি ,৮ ডিসেম্বর:- কৃষি আইন বাতিলের দাবিতে সুর চড়িয়েছেন কৃষকরা। তাদেরই ডাকে এদিন ভারত বনধ।কৃষকদের ডাকা ভারত বন্ধকে সমর্থন জানিয়েছে ১৮টি রাজনৈতিক দল। এদিন সকাল থেকেই বনধ সফল করতে শিলিগুড়ির রাস্তায় নামেন বনধ সমর্থকারীরা। এবং শিলিগুড়ি বিধায়ক অশোক ভট্টাচার্যও রাস্তায় নামেন বনধ সফল করতে। যদিও রাস্তা পুরো ফাঁকা থাকায় ব্যাট হাতে ক্রিকেট খেলেন তিনি। তবে […]
শ্রীরামপুরে গরুর গায়ে পোস্টার লাগিয়ে কৃষি আইনের প্রতিবাদ
হুগলি ,৮ ডিসেম্বর:- হুগলি জেলার শ্রীরামপুরে গরুর গায়ে পোস্টার লাগিয়ে অভিনব প্রতিবাদ কর্মসূচি তৃণমূলের।মঙ্গলবার শ্রীরামপুরে কৃষি আইন বাতিলের দাবিতে গরুর গায়ে পোস্টার লাগিয়ে প্রচার চালালো তৃণমূল কংগ্রেস।জেলা তথা রাজ্যে এমন অভিনব প্রতিবাদ দেখা গেল এই প্রথম।এদিন কৃষি আইন বাতিলের দাবিতে পথসভা থেকে গরুর গায়ে পোস্টার লাগিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করে তৃণমূল।
নয়া কৃষি আইন বাতিলের প্রতিবাদে তৃণমূলের অবস্থান বিক্ষোভ শুরু হলো চুঁচুড়া ঘড়ির মোড়ে
হুগলি ,৮ ডিসেম্বর:- নয়া কৃষি আইন বাতিলের প্রতিবাদে তৃণমূলের অবস্থান বিক্ষোভ শুরু হলো চুঁচুড়া ঘড়ির মোড়ে। নেতৃত্বে বিধায়ক অসিত মজুমদার। পাশাপাশি উপস্থিত রয়েছেন পৌরপ্রশাসক গৌরিকান্ত মুখার্জী সহ চুঁচুড়া বিধানসভা এলাকার তৃণমূল নেতা-কর্মীরা। দলীয় নেত্রীর নির্দেশে আজ সকাল সাড়ে দশটায় চুঁচুড়া ঘড়ির মোড়ে অবস্থানে সামিল হয় তাঁরা। কেন্দ্রীয় কৃষি আইনের বিরুদ্ধে চলে স্লোগান। পাশাপাশি এখানে উপস্থিত […]
রাজীবের নামে পোস্টার ব্যানার এবার হাওড়ার বালিতে।
হুগলি ,৮ ডিসেম্বর:- হাওড়ার বালিতেও পোস্টার পড়ল রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের নামে। বালিখাল, নিমতলায় ওই পোস্টার ব্যানার চোখে পড়ছে। পোস্টারে লেখা শীত-গ্রীষ্ম-বর্ষা রাজীবদা ভরসা। দিকে দিকে লাখে লাখে চাইছে মানুষ রাজীবদাকে। কাজের মানুষ কাছের মানুষ রাজীবদা মানেই আবেগ। পোস্টারের নিচে লেখা দাদার সমর্থকবৃন্দ। বালি বিধানসভা এলাকায় বিভিন্ন জায়গায় রাজীব বন্দ্যোপাধ্যায় পোস্টার ঘিরে এবার রাজনৈতিক মহলে […]
ভারত বন্ধ ব্যার্থ করতে রাস্তায় নামলো বিজেপি কৃষাণ মোর্চা।
হুগলি ,৮ ডিসেম্বর:- হুগলি জেলার আদি-সপ্তগ্রাম বিধানসভার অন্তর্গত হারিট এলাকায় কৃষকদের ডাকা ভারত বন্ধ ব্যার্থ করতে রাস্তায় নামলো বিজেপি কৃষাণ মোর্চা। মঙ্গলবার রাজ্য বিজেপির কৃষাণ মোর্চার সম্পাদক স্বরাজ ঘোষের নেতৃত্বে হারিট এলাকায় বিভিন্ন বাজার দোকানে গিয়ে সব খোলা রাখার আবেদন করেন বিজেপি নেতা কর্মীরা। তিনি বলেন এতদিন তৃণমূল বন্ধের বিরোধিতা করতো, এখন প্রধানমন্ত্রীর যুগান্তকারী কৃষক […]
রিষড়ায় বাম কংগ্রেসের রেল অবরোধে নাকাল নিত্যযাত্রীরা
হুগলি ,৮ ডিসেম্বর:– ভারত বন্ধের প্রভাব হুগলি জেলায়।সংযুক্ত কৃষাণ মোর্চার ডাকে ভারত বন্ধের প্রবাব পড়েছে মঙ্গলবার।কেন্দ্রের বিজেপি সরকারের আনা কৃষি আইন বাতিল,বিদ্যুতের বিল খারিজের দাবিতে ভারত বন্ধের ডাক দিয়েছে সংযুক্ত কৃষাণ মোর্চা।বিজেপি ছাড়া সমস্ত দল এই ভারত বন্ধের সমর্থন জানিয়েছিল।এদিন সকালে দেখা গেল রিষড়া স্টেশনে রেল লাইনে নেবে রেল অবরোধ করলো বাম কংগ্রেসের কর্মী সমর্থকরা।এদিন […]
ইস্টবেঙ্গলের স্বদেশী ফুটবলাররা কি কোনও কোচিংয়ে খেলেছেন ?
প্রসেনজিৎ মাহাতো , ৭ ডিসেম্বর:- এস সি ইস্টবেঙ্গল কোচ রবি ফাউলার জোড়া ম্যাচে হেরে মন্তব্য করেছিলেন, ‘দলের কিছু ভারতীয় ফুটবলারকে দেখে মনে হয়েছে,তাদের জীবনে কোচিং করানো হয়নি।’ কাদের কথা বলতে চেয়েছেন, কোনও স্বদেশি ফুটবলারের নাম উল্লেখ করেননি। তবে ফাউলার জানেন কিনা জানা নেই। এস সি ইস্টবেঙ্গলের কিছু ভারতীয় ফুটবলার জাতীয় দল–সহ নানা ক্লাবে স্বদেশি–বিদেশি নানান […]
ইস্পাতের আঘাতে ছন্দপতন এটিকে মোহনবাগানের
প্রসেনজিৎ মাহাতো,৭ ডিসেম্বর:- জয়ের হ্যাটট্রিকের পর হঠাৎই ছন্দপতন হাবাসের দলের। আইএসএলে প্রথম হার তাদের। সোমবার ইস্পাত নগরির দল জামশেদপুরের বিরুদ্ধে ২–১ হার। ভালকিস বনাম রয় কৃষ্ণা—আইএসএলের অন্যতম সেরা দুই স্ট্রাইকারের দ্বৈরথে শেষ হাসি ভালকিসের। জোড়া গোল করে এটিকে মোহনবাগানের জয়রথের চাকায় পেরেক পুঁতে দিলেন। এ দিন সবুজ–মেরুন রক্ষণ শুরু থেকেই নড়বড় করছিল। গোল দুটো হজমের […]
লকেটকে দস্যুরানী ও দাঙ্গাবাজ বলে কটাক্ষ সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের।
হুগলি , ৭ ডিসেম্বর:- সোমবার সকাল থেকে বিজেপি নেতা গ্রেপ্তার ও জামিনের ঘটনায় বিজেপি তৃণমূলের অভিযোগ পালটা অভিযোগে উত্তপ্ত শ্রীরামপুর। এ দিন সকালে দলীয় নেতা কবীর শঙ্কর বসুকে গ্রেপ্তারের প্রতিবাদে শ্রীরামপুর বটতলা অবরোধ করে বিজেপি। দলীয় কর্মী সমর্থকদের নিয়ে অবরোধের নেতৃত্ব দেয় বিজেপির নেতা পরাগ মিত্র। পালটা অভিযুক্ত বিজেপি নেতা ও তার দেহরক্ষীকে গ্রেপ্তারের দাবি […]

