হুগলি ,৮ ডিসেম্বর:– ভারত বন্ধের প্রভাব হুগলি জেলায়।সংযুক্ত কৃষাণ মোর্চার ডাকে ভারত বন্ধের প্রবাব পড়েছে মঙ্গলবার।কেন্দ্রের বিজেপি সরকারের আনা কৃষি আইন বাতিল,বিদ্যুতের বিল খারিজের দাবিতে ভারত বন্ধের ডাক দিয়েছে সংযুক্ত কৃষাণ মোর্চা।বিজেপি ছাড়া সমস্ত দল এই ভারত বন্ধের সমর্থন জানিয়েছিল।এদিন সকালে দেখা গেল রিষড়া স্টেশনে রেল লাইনে নেবে রেল অবরোধ করলো বাম কংগ্রেসের কর্মী সমর্থকরা।এদিন বন্ধে জেলায় দোকান বাজার মোটামুটি খোলা থাকলেও সকাল থেকে জেলার মসাট,ডানকুনি,চুঁচুড়া সহ বেশকিছু জায়গায় পথ অবরোধ করে বন্ধ সমর্থকরা।তবে সকাল বেলায় রেল অবরোধ এর ফলে রেল চলাচল ব্যাহত হয়।
Related Articles
বনধ সমর্থনকারীদের নিঃস্বর্থভাবে মুক্তির জন্য কোচবিহারে বিক্ষোভ দেখাল ডিএসও।
কোচবিহারয়,৯ জানুয়ারি:- বনধ সমর্থনকারীদের উপর পুলিশের অমানবিক নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করা হয়। সেই বনধ সমর্থনকারীদের নিঃস্বর্থভাবে মুক্তির দাবীতে বিক্ষোভ দেখাল এসইউসিআইয়ের ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডিএসও কর্মীরা। বৃহস্পতিবার কোচবিহার আরক্ষা ভবনের সামনে বিক্ষোভ দেখান তাঁরা। পাশাপাশি এদিন তাঁদের কর্মীদের নিঃশর্তে মুক্তির দাবীতে পুলিশ সুপারের কাছে স্মারকলিপিও জমা দেওয়া হয়। প্রসঙ্গত, দেশের […]
পড়ে থাকা ভাঙা আলমারিকে কেন্দ্র করে রহস্য গোঘাটে।
হুগলি , ৬ সেপ্টেম্বর:- রাস্তার ধারে পড়ে থাকা ভাঙ্গা আলমারিকে কেন্দ্র করে রবিবার চাঞ্চল্য ছড়াল গোঘাটের উল্লাসপুর চক্রনেতাপুর মোড়ে।বিষয়টি প্রথমে স্থানীয় প্রাতঃ ভ্রমণকারীদের চোখে পড়ে। তারা দেখেন পাশে আধার কার্ড, আলুর বন্ড,ব্যাংকের পাস বই ইত্যাদি পড়ে রয়েছে। তারাই খবর দেয় গোঘাট থানায়। এরপর ঘটনাস্থলে পুলিশ পোঁছে সমস্ত কিছু উদ্ধার করে নিয়ে যায়। জানা গেছে কাগজ […]
আন্দোলনে ল’ ক্লার্করা। অবরোধ হাওড়ায়
হাওড়া, ২২ সেপ্টেম্বর:- ল’ ক্লার্করা পথ অবরোধ করলেন হাওড়ায় জেলাশাসকের আবাসনের সামনে। প্রায় ৯ দফা দাবি নিয়ে শুক্রবার দুপুরে হাওড়ায় জেলাশাসক আবাসনের সামনে ল’ ক্লার্ক অ্যাসোসিয়েশনের সদস্যরা পথ অবরোধ করেন। তাঁরা প্রায় ৩০ মিনিট ধরে এই বিক্ষোভ চালান। এর জেরে যান চলাচল ব্যাহত হয়। পরে হাওড়া সিটি পুলিশের তরফ থেকে গাড়িগুলো বঙ্কিম সেতু হয়ে হাওড়া […]









