হাওড়া , ৩০ ডিসেম্বর:- অর্মত্য সেনকে নিয়ে দিলীপ ঘোষ কথা বলেন। অথচ অর্মত্য সেনের একটাও বই দিলীপ ঘোষ পড়েছেন কিনা সেটা তাঁর সন্দেহ আছে। হাওড়ায় বললেন বিমান বসু। বুধবার সন্ধ্যায় হাওড়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তিনি বলেন, “অর্মত্য সেনের একটাও বই দিলীপ ঘোষ পড়েছেন কিনা সেটা আমার সন্দেহ আছে। অর্মত্য সেন সম্পর্কে উনি জানেন কিনা, আচার্য ক্ষীতিমোহন সেন শাস্ত্রী কে অর্মত্য সেনের তা উনি জানেন কিনা আমি জানিনা। উনি বিজেপির সভাপতি। এইসব মানুষের বিষয়ে আনশান প্রশ্নের উত্তর দেওয়া আর উত্তর না দেওয়া একই ব্যাপার।” ভারতের ছাত্র ফেডারেশন ( এসএফআই ) এর সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে এসএফআই হাওড়া জেলা কমিটির উদ্যোগে বুধবার বিকেলে এক মহামিছিলের আয়োজন করা হয়। কদমতলা বাসস্ট্যান্ড থেকে বঙ্কিম পার্ক পর্যন্ত মিছিল হয়। মিছিল শেষে এদিন এক সমাপ্তি সমাবেশের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন এসএফআই এর প্রতিষ্ঠাতা সম্পাদক বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।
Related Articles
মহিলা ও শিশুদের সুরক্ষা নিয়ে কাজ করতে চলেছে পুলিশ প্রশাসন।
আরামবাগ, ২৩ জুন:- মহিলা ও শিশুদের সুরক্ষা নিয়ে তৎপরতার সঙ্গে কাজ করে চলেছে পুলিশ প্রশাসন। এদিন আরামবাগে ব্লকের আরান্ডী দুই নম্বর অঞ্চলের হিয়াৎপুরে মহিলা ও শিশু সুরক্ষা নিয়ে সচেতনতা শিবির হয়ে গেলো। এই কর্মসূচির আয়োজন করে আরামবাগ মহিলা থানা। এদিন সচেতনতার পাশাপাশি বাচ্চাদের মাস্ক এবং চকোলেট বিতরণ করা হয়।করোনা পরিস্থিতিতে মহিলা ও শিশুদের রক্ষা করার […]
ধনিয়াখালিতে বোনের সঙ্গেই শ্লীলতাহানি , গ্রেপ্তার গুণধর দাদা।
ধনিয়াখালি, ১৯ জুন:- আবারও শ্লীলতাহানির অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। এবার খুড়তুতো বোনকে শ্লীলতাহানির অভিযোগ দাদার বিরুদ্ধে। এই ঘটনাটি ঘটেছে হুগলি জেলার ধনিয়াখালির পারামবুয়া গ্রাম পঞ্চায়েতর বিষ্ণুপুর গ্রাম। অভিযোগের ভিত্তিতে খুড়তুতো বোনকে শ্লীলতাহানির অভিযোগে ধনিয়াখালি থানার পুলিশ গ্রেপ্তার করে অভিযুক্ত দাদাকে। পাশাপাশি অভিযোগের ভিত্তিতে মারপিটের ঘটনায় অভিযুক্তের বাবাকেও গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে, নির্যাতিতা পেশায় একজন […]
রূপান্তরকামী’কে মারধরের অভিযোগ, থানা ঘেরাও করে বিক্ষোভ হাওড়ার ব্যাঁটরায়।
হাওড়া, ২ নভেম্বর:- রূপান্তরকামী’কে মারধরের অভিযোগ, থানা ঘেরাও করে বিক্ষোভ হাওড়ার ব্যাঁটরায়। এক রূপান্তরকারী’কে মারধরে উত্তপ্ত হয়ে উঠলো হাওড়ার ব্যাঁটরা থানা এলাকা। ঘটনার সূত্রপাত আবাসনে জুতো রাখা নিয়ে। তা নিয়েই শুরু হয় বচসা। প্রতিবেশী যুবকের বিরুদ্ধে বাইরে থেকে লোক এনে হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে থানা ঘেরাও করে রাতভর বিক্ষোভ দেখান রূপান্তরকারীরা। […]









