হুগলি , ৩১ ডিসেম্বর:- কয়লা পাচার কাণ্ডে বড় ভূমিকা নিয়েছে সিবিআই। বিভিন্ন জায়গায় শুরু হয়েছে তল্লাশি। এই ঘটনায় নাম উঠে আসছে অনেকের। কোন্নগরের কানাইপুর শাস্ত্রীনগর এলাকায় সিবিআই হানা। শাস্ত্রীনগর এলাকায় অমিত সিং ও নিরজ সিং দুই ভাই একই বাড়িতে থাকে এদিন সকালে হটাৎ এই বাড়িতে সিবিআই হানা দেয়। সূত্রের খবর কয়লা পাচার কাণ্ডে এই সিবিআই রেড। বাড়ির ভিতরে এখনো তল্লাশি ও জিজ্ঞাসাবাদ চালাচ্ছে সিবিআই দল। মূলত যেটা জানা যাচ্ছে এরা লালার সাথে কয়লা পাচার কাণ্ডে জড়িত বলে সূত্রের খবর। মূলত অমিত সিং ও নিরজ সিং এর পরিবারের কোলকাতা বড়বাজারে শাড়ির ব্যবসা। এর আগেও ইডি এই বাড়িতে হানা দিয়েছিল। আজ আবার সিবিআই হানা। তবে বাড়িতে দুই ভাই নেই বলেই খবর পাওয়া যাচ্ছে।তল্লাশি ও জিজ্ঞাসাবাদ চালাচ্ছে সিবিআই এর পাঁচজনের প্রতিনিধি দল। সাথে কেন্দ্রীয় বাহিনীও রয়েছে এলাকায়।
Related Articles
উদ্যোগী পুরপিতা। দিদিকে বলো কর্মসূচির সাফল্য। মেয়ের বিয়ের টাকা পেল হতদরিদ্র পরিবার।
হাওড়া,৯ ডিসেম্বর:- দিদিকে বলোতে সাহায্য চেয়ে মেয়ের বিয়ের জন্য ২৫ হাজার টাকা পেলেন বালির এক হতদরিদ্র পরিবার । অবসরপ্রাপ্ত স্বামী আর বিবাহযোগ্যা কন্যা, প্রায় অসহায় কপর্দকশূন্য মা তার মেয়ের বিয়ের খরচ জোগাতে নাস্তানাবুদ হচ্ছিলেন । অথচ আর সপ্তাহ খানেকও বাকি নেই বিয়ের। অসহায় পরিবার দ্বারে দ্বারে ঘুরছিলেন সাহায্যের জন্য। হঠাৎই তাঁরা খবর পান প্রাক্তন […]
ফের আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক যুবক।
কোচবিহার,২৯ জানুয়ারি:- কোচবিহারে ফের আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক যুবক। মঙ্গলবার তুফানগঞ্জের বলরামপুর চৌপথি থেকে আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম আবুবক্কর সিদ্দিকি। তার বাড়ি কোচবিহার ২ নম্বর ব্লকের পাতলাখাওয়া এলাকায়। ধৃতের কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল ও দুই রাউন্ড গুলি বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গোপন সূত্রে […]
বিএনআর রেল কোয়ার্টারের প্রায় শতাধিক পরিবার অবশেষে আন্দোলনের পথে নামলেন।
হাওড়া,২১ জানুয়ারি:- হাওড়ার টিকিয়াপাড়ায় বিএনআর রেল কোয়ার্টারের প্রায় শতাধিক পরিবার অবশেষে আন্দোলনের পথে নামলেন। অভিযোগ এদের কোয়ার্টার খালি করে দেওয়ার জন্য বলা হয়েছে। মঙ্গলবার দুপুরে আরপিএফ সেখানে এলে রেল কোয়ার্টারের বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন। তাদের দাবি বিকল্প ব্যবস্থা না করলে তারা এখান ছেড়ে কোথাও যাবেন না। বাসিন্দারা এদিন দাবি করেন তাঁরা কয়েক দশক ধরে এখানে […]








