কলকাতা , ২২ জানুয়ারি:- নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর জোড়া কর্মসূচিকে কেন্দ্র করে শনিবার সরগরম রাজ্য। নেতাজি জয়ন্তীর ছুটির দিনটি ফি বছর পিকনিক করে আর চিড়িয়াখানা ভিক্টোরিয়ার চক্কর দিয়ে কাটাতে অভ্যস্ত আম বাঙালি। কিন্তু এবার ২৩ জানুয়ারির ছবিটা একটু আলাদা। জোড়া ভিভিআইপির সফরকে কেন্দ্র করে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে […]
এই মুহূর্তে
মন্ত্রীত্ব ছেড়ে রাজীবের কান্না নাটক ছাড়া কিছু নয় , ডোমজুড়ে লক্ষাধিক ভোটে হারবেন রাজীব – অরূপ রায়।
হাওড়া , ২২ জানুয়ারি:- মন্ত্রীত্ব ছেড়ে রাজীব বন্দ্যোপাধ্যায়ের কান্না আসলে নাটক ছাড়া কিছু নয়। অন্য দলের হয়ে ডোমজুড়ে রাজীববাবু প্রার্থী হলে লক্ষাধিক ভোটে হারবেন। হাওড়ায় প্রতিক্রিয়া দিলেন মন্ত্রী অরূপ রায়। রাজীব বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিত্ব ছেড়ে দেওয়া প্রসঙ্গে এদিন সমবায় মন্ত্রী অরূপ রায়কে প্রশ্ন করা হলে তিনি বলেন, “মন্ত্রিত্ব ছেড়ে দেওয়ায় কোনও মানে হয়না। এটা অর্থহীন। আর […]
বৈশালী ডালমিয়াকে বহিষ্কার করলো তৃণমূল।
কলকাতা , ২২ জানুয়ারি:- তৃণমূল কংগ্রেস বালির বিধায়ক বৈশালী ডালমিয়াকে দল থেকে বহিষ্কার করেছে। দলের শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠকের পর আজ এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়।বহিস্কারের খবর জানার পর বৈশালী তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জীকে তীব্র ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন, বাইরে থেকে আসা লোকেদের কথা অনুযায়ী মুখ্যমন্ত্রী চলছেন। তৃণমূলে যাঁরা আছেন, অন্য দল থেকে আসা […]
হাওড়ায় নেতাজীকে স্মরণ করে সাইকেল র্যালি।
হাওড়া , ২২ জানুয়ারি:- নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে সাইকেল র্যালি অনুষ্ঠিত হলো হাওড়ায়। নেতাজী জন্মজয়ন্তী কমিটির চেয়ারম্যান তথা প্রাক্তন মেয়র পারিষদ বিভাস হাজরার উদ্যোগে শুক্রবার বিকেল সাড়ে ৩ টে নাগাদ ওই সাইকেল র্যালির সূচনা হয়। রামরাজাতলা শঙ্কর মঠ থেকে সাইকেল র্যালি শুরু হয়। র্যালি যাবে বেনারস রোড আজাদ হিন্দ স্কুল নেতাজী মূর্তির পাদদেশ […]
৮০-র হরিশঙ্করের আবেদনে সাড়া ; তাঁর বইয়ের সূত্র ধরে কালকা হলো নেতাজি এক্সপ্রেস !
সুদীপ দাস , ২২ জানুয়ারি:- সালটা ছিলো ১৯৪১। কোলকাতায় নিজের বাড়িতেই বন্দি ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। ব্রিটিশ সরকারের কড়া নজর ছিলো সুভাষের উপর। সর্বদা বাড়ির চারপাশে পাহাড়া। নজর গোয়েন্দাদেরও। কিন্তু তিনি যে সুভাষচন্দ্র। মেজদার পুত্র অতিপ্রিয় শিশির কুমার বসুকে ডেকে নিয়ে এলেন বাড়িতে। এরপর সকলের চোখে ধুলো দিয়ে মৌলবী এল.আই.সি এজেন্ট জিয়াউদ্দিন খান সেজে ভাইপো […]
সিধু কানুর মূর্তি সরকারিভাবে উন্মোচন করা হলেও , আপাতত ঢাকা দেওয়া হলো মূর্তি।
হুগলি , ২২ জানুয়ারি:- সিধু কানুর মূর্তি সরকারিভাবে উন্মোচন করা হলেও মানতে নারাজ আদিবাসী সম্প্রদায়ের মানুষ। উদ্বোধনের মঞ্চ থেকেই ক্ষোভ দেখালো বিডিও সাথী চক্রবর্তীকে। বিডিও সাথী চক্রবর্তীকে ঘিরেও বিক্ষোভ আদিবাসী সম্প্রদায়ের মানুষের। শুক্রবার পান্ডুয়ার তিন্না দেশবন্ধু এলাকায় সিধু কানুর মূর্তির পুনর্নির্মাণ করা হয় সরকারিভাবে। এর পরেই বিভিন্ন পোস্টার হাতে বিক্ষোভ দেখাতে থাকে আদিবাসী সম্প্রদায়ের মানুষের […]
বনমন্ত্রী রাজীব ব্যানার্জি আজ রাজ্য মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছেন।
কলকাতা , ২২ জানুয়ারি:- বনমন্ত্রী রাজীব ব্যানার্জি আজ রাজ্য মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছেন। তার ইস্তফাপত্র তিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে পাঠিয়ে দিয়েছেন। রাজ্যপাল জগদীপ ধনকর এর কাছেও তিনি ইস্তফাপত্র পাঠিয়েছেন। রাজ্যের মানুষকে পরিষেবা দিতে এই সুযোগ করে দেওয়ার জন্য তিনি চিঠিতে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। গত শনিবার ফেসবুক লাইভে দলীয় নেতৃত্বের একাংশের বিরুদ্ধে ক্ষোভের ইঙ্গিত দিয়ে […]
প্রেম প্রণয় নিয়ে বিবাদের জেরে বন্ধুর বুকে বোতল ভেঙে ঢুকিয়ে দেওয়ার ঘটনায় চাঞ্চল্য।
হুগলি , ২১ জানুয়ারি:– প্রেম প্রণয় নিয়ে বচসা বিবাদের জেরে মদের আসরে এক বন্ধু অপর বন্ধুর বুকে বোতল ভেঙে ঢুকিয়ে দেওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। বৃহস্পতিবার রাত নটা নাগাদ ঘটনাটি ঘটেছে মানকুন্ডু স্টেশন লাগোয়া একটি আবাসনে। পুলিশ জানিয়েছে আহতের নাম পার্থ বন্দ্যোপাধ্যায়। বছর তিরশের পার্থ একটি ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানের কর্মী। তিনি মানকুন্ডুর ওই আবাসনে ঘর ভাড়া […]
তৃণমূল দলে একটাই পোস্ট , বাদবাকি সব ল্যাম্প পোস্ট – অর্জুন সিং।
ব্যারাকপুর , ২১ জানুয়ারি:- তৃণমূল দলে মমতা বন্দোপাধ্যায় একটাই পোস্ট। বাদবাকি সব ল্যাম্প পোস্ট। বৃহস্পতিবার সকালে নৈহাটি মন্ডল ৩ এর উদ্যোগে হালিশহর বাজারে “চায়ে পে চর্চা” অনুষ্ঠানে উপস্থিত হয়ে এমটাই মন্তব্য করলেন,ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। এদিন তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, বাংলায় বাস করছি এটা আমাদের দুর্ভাগ্য। এখানে চাল চুরি, কয়লা চুরি, গরু […]
এ বছর সাধারণতন্ত্র দিবসে কুচকাওয়াজের অনুষ্ঠান দেখা সাধারন মানুষের জন্য বন্ধ।
কলকাতা , ২১ জানুয়ারি:- করোনা অতিমারির কারণে এ বছর সাধারণতন্ত্র দিবস কুচকাওয়াজের অনুষ্ঠান সাধারণ মানুষ রেড রোডে গিয়ে দেখতে পারবেন না। এবার এই অনুষ্ঠান খুব ছোট্ট করে করা হচ্ছে। রাজ্যপাল জগদীপ ধনকড়, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, মুখ্যসচিব আলাপন বন্দোপাধ্যায় ছাড়া নির্দিষ্ট সংখ্যক সরকারি আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তি উপস্থিত থাকবেন। সেনাবাহিনীর তরফেও কুচ কাওয়াজ এ বিশেষ প্রদর্শনী […]

