হুগলি , ৬ ফেব্রুয়ারি:- বাংলাদেশে গরু পাচারকে কেন্দ্র করে যখন রাঘব বোয়ালদের হদিশ পেতে মরিয়া বিভিন্ন তদন্তকারী দল। এই ঘটনাকে কেন্দ্র করে যখন রাজ্য রাজনীতিতে প্রবল সমালোচনা। ঠিক তখনই ফের রাতের অন্ধকারে গরু চুরি হয়ে যাবার মতন ঘটনা ঘটলো। একটা দুটো নয়, একেবারে চার চারটি গুরু উধাও হয়ে গেলো গোয়াল ঘড় থেকে। এমনই ঘটনা ঘটলো […]
এই মুহূর্তে
বিদ্যুৎ সরবরাহের মান উন্নত করতে রাজ্য সরকার ৪ টি সাব স্টেশন চালু করেছে – শোভনদেব চট্টোপাধ্যায়।
কলকাতা , ৬ ফেব্রুয়ারি:- নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা দিতে ও বিদ্যুৎ সরবরাহের মান উন্নত করতে রাজ্য সরকার উত্তর দিনাজপুরের বাঙ্গার, নদিয়ার বার্নিয়া, সুন্দরপুর ও মুর্শিদাবাদের সালারে ৪ টি সাব স্টেশন চালু করেছে। বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় আজ ভার্চুয়াল মাধ্যমে এই সাব স্টেশনগুলির উদ্বোধন করেন। পরে বিধানসভা ভবনে তিনি সাংবাদিকদের বলেন, বাঙ্গার, বার্নিয়া ও সুন্দরপুরে যে সাব স্টেশন […]
রাজ্য সরকার তেলেগু ভাষাকে সরকারি ভাষার স্বীকৃতি দিতে চলেছে।
কলকাতা , ৬ ফেব্রুয়ারি:- রাজ্য সরকার তেলেগু ভাষাকে সরকারি ভাষার স্বীকৃতি দিতে চলেছে। আজ বিধানসভায় কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এই সংক্রান্ত আইনে সংশোধনী আনা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে বিল পেশ করার ব্যাপারেও অনুমোদন দেওয়া হয়েছে বলে বিধানসভার সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য নিয়ম অনুযায়ী কোন জেলা বা মহাকুমায় ন্যূনতম দশ শতাংশ কোন ভাষার মানুষ […]
কৃষি বিপণন বিভাগের নতুন ছাত্রাবাস ভবনের আনুষ্ঠানিক সূচনা করলেন মন্ত্রী তপন দাশগুপ্ত।
হুগলি , ৬ ফেব্রুয়ারি:- পশ্চিমবঙ্গ কৃষি বিপণন বিভাগের উদ্যোগে নতুন ছাত্রাবাস ভবনের আনুষ্ঠানিক সূচনা করলেন রাজ্যের কৃষি বিপনন মন্ত্রী তপন দাশগুপ্ত। হুগলির বৈদ্যবার্টির শাসমল পাড়ায় নেতাজি সুভাষ কৃষি বিপণন ভবন লাগোয়া নতুন এই ছাত্রাবাসের ফলে উপকৃত হবেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা কৃষি সংক্রান্ত প্রশিক্ষণরত ছাত্র-ছাত্রীরা। প্রায় ৬ কোটি টাকা খরচে তৈরী এই নতুন ভবনে […]
স্কুল চালু করা নিয়ে তুলকালাম , পৌর কমিশনারকে ঘিরে ধরে বিক্ষোভ অভিভাবকদের।
সুদীপ দাস, ৬ ফেব্রুয়ারি:- মুখ্যমন্ত্রীর ঘোষনা মত সরকারী স্কুলে ইংরেজী মাধ্যম স্কুল চালু করা নিয়ে তুলকালাম। পৌর কমিশনারকে ঘিরে ধরে বিক্ষোভ অভিভাবকদের। চাপের মুখে বেড়িয়ে যেতে হলো কমিশনারকে। খবর পেয়ে বিদ্যালয়মুখোই হলেন না মন্ত্রী। কার্যত থমকেই গেলো স্কুল উদ্বোধনের কর্মসুচি। শনিবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চন্দননগর বোড় কালিতলা এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, এই এলাকায় সরকার […]
কোন্নগরে বিজেপি যুবমোর্চার মিছিলের আগেই উত্তেজনা , সৌমিত্র খাঁকে কালো পতাকা দেখালো তৃণমূল।
হুগলি , ৬ ফেব্রুয়ারি:- শনিবার সকালে কোন্নগরে বিজেপি যুবমোর্চার ডাকা বাইক মিছিল পুলিশ বাতিল করতেই ক্ষোভে ফেটে পড়ে বিজেপি কর্মী সমর্থকরা। এই মিছিলের নের্তৃত্বে ছিলেন রাজ্য যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ। মিছিলের আগেই তৃণমূল সমর্থকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে বিজেপি সমর্থকরা। একদিকে জয় শ্রীরাম ধ্বনি, অন্যদিকে জয় বাংলা ধ্বনিতে উত্তপ্ত হয়ে ওঠে কোন্নগরের জোড়া পুকুর […]
ফের রাজ্যপাল ও রাজ্যের সংঘাত চরমে ।
রিংকা পাত্র , ৬ ফেব্রুয়ারি:- বিধানসভা ভোটের মুখে আবারও রাজ্যকে আক্রমণ রাজ্যপালের। এবার রাজ্যের ‘সিন্ডিকেটরাজ’ নিয়ে তোপ দাগলেন ধনকড়। শনিবার কলকাতার সেন্ট জেভিয়ার্সের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রাজ্যপাল। সেখানেই রাজ্যকে দুষে ধনকড় বলেন,‘‘এখানে সিন্ডিকটকে ধরে চলতে হয়। নিজের ইচ্ছায় আপনি এখানে এক বস্তা সিমেন্টও কিনতে পারবেন না।’’বাংলায় রাজ্যপালের দায়িত্ব নিয়ে আসার পর থেকে নানা ইস্যুতে […]
কৃষি আইন বাতিলের দাবিতে রাস্তায় আন্দোলন নামলেন শিখ সম্প্রদায়ের মানুষেরা।
হুগলি , ৬ ফেব্রুয়ারি:- কৃষি আইন বাতিলের দাবিতে রাস্তায় আন্দোলন নামলেন শিখ সম্প্রদায়ের মানুষেরা। হুগলির ডানকুনির টোলপ্লাজা এলাকায়। রাস্তা অবরোধ করে তাদের এই কর্মসূচি পালন করল। তাদের দাবি যেভাবে রাস্তায় কৃষকরা আন্দোলন করছে, তাদের পাশে থাকতেই তাদের এই আন্দোলন। প্রয়োজনে তাদের আন্দোলন দীর্ঘস্থায়ী হবে। এই আন্দোলনের ফলে কিছুক্ষণের জন্য যান চলাচলে ব্যাহত হয় পরে পুলিশের […]
হাওড়াতেও চাক্কা জ্যাম কর্মসূচি।
হাওড়া , ৬ ফেব্রুয়ারি:- জরুরি পরিষেবা বাদে আজ শনিবার বেলা ১২টা থেকে বিকেল ৩টে পর্যন্ত শান্তিপূর্ণ চাক্কা জ্যাম কর্মসূচি নিয়েছে কৃষক সংগঠনগুলোর মোর্চা। সমস্ত জাতীয় সড়ক ও রাজ্য সড়ক অবরোধের ডাক দিয়েছে তারা। হাওড়ায় কৃষক সংগঠনগুলোর পাশে দাঁড়িয়ে পথে নামে বামেরা। শানপুরে হাওড়া আমতা রোডে অবরোধ হয়। গাড়ি আটকে রাস্তায় বসে পড়েন বাম সমর্থকেরা। এছাড়াও […]
১০ ফেব্রয়ারি মালদায় নাড্ডার পাল্টা সভা মুখ্যমন্ত্রীর।
রিংকা পাত্র , ৬ ফেব্রুয়ারি:- ১০ ফেব্রয়ারি মালদায় পাল্টা সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ভোটের মুখে বিজেপি ও তৃণমূলের হাইভোল্টেজ সভা ঘিরে সরগরম রাজ্য রাজনীতি৷ বিজেপি সূত্রে খবর, শনিবার মালদায় যাচ্ছেন জেপি নাড্ডা। তাই শুক্রবার সন্ধ্যায় কলকাতায় এসে পৌঁছেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা৷ শনিবার মালদায় তার একাধিক কর্মসূচি রয়েছে। কেন্দ্রীয় কৃষি বিদ্যালয় পরিদর্শন করবেন […]

