হাওড়া , ৭ ফেব্রুয়ারি:-“আর নয় অন্যায়” এই কর্মসূচিকে সামনে রেখে আজ এক প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে হাওড়া সদর বিজেপি। হাওড়ার ডোমজুড় মন্ডল ৩ এর উদ্যোগে এই কর্মসূচি নেওয়া হয়েছে। দূর্গাপুর অভয়নগর গ্রাম পঞ্চায়েত ২ এর অভয়নগর কালীর মাঠ থেকে মিছিলের সূচনা করবেন বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। এদিন মিছিল শুরুর আগে রাজীব বন্দ্যোপাধ্যায়ের ছবিতে জুতোর মালা ঝুলতে দেখা যায়। কালো পতাকায় লেখা হয় “মীরজাফর দূর হটো”। এই নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অভয়নগর বাজারে এদিন বেশ কিছু কালো পতাকা লাগানো হয়। এদিন রাজীব বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মিছিল শুরু হয়। কিছু মানুষ রাজীব বন্দ্যোপাধ্যায়কে কালো পতাকা দেখান। এই নিয়ে এলাকায় উত্তেজনা ছড়ায়। অভয়নগর জাটিবাড়ির সামনে থেকে মিছিল শুরু হয়েছে। বালি-দূর্গাপুর পঞ্চাননতলায় শেষ হবে ওই মিছিল।
Related Articles
রেল পুলিশের উদ্যোগে হাওড়া স্টেশনে মাদক বিরোধী সচেতনতায় র্যালি।
হাওড়া, ২৬ জুন:- আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস বা অ্যান্টি ড্রাগ দিবস উপলক্ষে রবিবার ২৬ জুন দুপুরে হাওড়া জিআরপির ও আরপিএফের পক্ষ থেকে এক সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। জনসাধারণকে সচেতন রাখতে পথ নাটিকার মাধ্যমে বিশেষ বার্তা দেওয়া হয় এদিন। এদিন এক সচেতনতা পদযাত্রা করা হয়। হাওড়া জিআরপি এবং হাওড়া আরপিএফের আধিকারিকরা উপস্থিত ছিলেন এই কর্মসূচিতে। […]
শ্রীরামপুরে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল এক যুবক।
হুগলি , ১৬ আগস্ট:- মাঠে ফুটবল খেলার পর গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল কিশোর।বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে শ্রীরামপুর থানার গৌরচন্দ্র ঘাটে।পুলিশ জানিয়েছে গঙ্গায় তলিয়ে যাওয়া কিশোরের নাম অসিতাঙ্গ মৈত্র(১৭)বাড়ি শ্রীরামপুরের চাতরায়।এ দিন বিকেলে চাতরার একটি মাঠে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলছিল অসিতাঙ্গ। খেলা শেষ করে বল নিয়ে বন্ধুদের সঙ্গে গঙ্গায় নামে।বল নিয়ে জলে খেলা করার […]
শীতলকুচির অডিও টেপ কাণ্ডে এবার রিপোর্ট তলব কমিশনের।
কলকাতা, ২০ এপ্রিল:-কোচবিহারের শীতলকুচি অডিও টেপ কাণ্ডে রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি পার্থ প্রতিম রায় এর মধ্যে কথোপকথনের ওই রেকর্ডিং ফাঁস করে বিজেপি নির্বাচন কমিশনের কাছে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রীর বিরুদ্ধে ধর্মীয় মেরুকরণের চেষ্টার অভিযোগ করে। সেই ঘটনার প্রেক্ষিতে নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক […]








