এই মুহূর্তে জেলা

মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন উত্তরপাড়ার তৃণমূল প্রার্থী কাঞ্চন মল্লিক।

হুগলি , ১১ মার্চ:- উত্তরপাড়ায় কালী মন্দিরে পুজো দিয়ে উত্তরপাড়ার তৃণমূল প্রার্থী কাঞ্চন মল্লিক তার প্রচার শুরু করলেন। এদিন উত্তরপাড়া কলেজ থেকে বাজার পর্যন্ত তার এই পদযাত্রায় অসংখ্য মানুষ এবং কর্মী অংশ নেয়। প্রার্থী কাঞ্চন মল্লিক জানান মানুষের আশীর্বাদ নিয়ে আমি নির্বাচনে লড়াই করতে নেমেছি সিনেমা জগৎ এবং রাজনীতি দুটোই একসঙ্গে করা যায় যদি ইচ্ছা […]

এই মুহূর্তে কলকাতা

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অবস্থা এখন স্থিতিশীল।

কলকাতা , ১১ মার্চ:- চোট পেয়ে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অবস্থা এখন স্থিতিশীল। তবে তার বাঁ পায়ে তীব্র যন্ত্রণা রয়েছে এবং রক্তে সোডিয়ামের পরিমাণ যথেষ্ট কম বলে মুখ্যমন্ত্রীর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের তরফে জানানো হয়েছে। এসএসকেএম হাসপাতাল প্রকাশিত মেডিকেল বুলেটিনে জানানো হয়েছে মুখ্যমন্ত্রীর গোড়ালির হারে ও শিরায় গুরুতর আঘাত রয়েছে। এছাড়াও তার […]

এই মুহূর্তে কলকাতা

হাসপাতালের বেডে শুয়েই কর্মীদের সংযত থাকার বার্তা মুখ্যমন্ত্রীর।

কলকাতা , ১১ মার্চ:- নন্দীগ্রামে চোট পেয়ে কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অসুস্থতায় চিন্তায় তৃণমূল নেতা কর্মীরা, উদ্বিগ্ন রাজ্যের মানুষ। এই পরিস্থিতিতে হাসপাতালের বেড থেকেই ভিডিও বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিলেন শান্তির বার্তাও। বৃহস্পতিবার তিনি ওই ভিডিও বার্তায় বললেন, সকলে শান্ত থাকুন। এসএসকেএম হাসপাতালের বেড থেকেই দলের কর্মীদের সংযত থাকার বার্তা […]

এই মুহূর্তে জেলা

হাওড়ার বালিতে বাম প্রার্থীর প্রচার।

হাওড়া , ১১ মার্চ:- “যাদের দরকারে পাই, তাদের সরকারে চাই” এই বার্তা তুলে ধরে আজ সকাল থেকেই প্রচারে নামলেন হাওড়ার বালি বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থী দীপ্সিতা ধর। বুধবার বামফ্রন্টের প্রার্থী তালিকা ঘোষণার পরেই বৃহস্পতিবার সকালে বালিতে প্রচার শুরু করলেন বামফ্রন্ট প্রার্থী দীপ্সিতা। এলাকার বাম কর্মী সমর্থকেরা ভোটারদের সঙ্গে প্রার্থীর পরিচয় করিয়ে দেন।

এই মুহূর্তে কলকাতা

পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে গতকাল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আঘাত লাগার ঘটনায় পরিকল্পিত ভাবে হামলার অভিযোগ তুলে তার দল তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে।

কলকাতা , ১১ মার্চ:- পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে গতকাল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আঘাত লাগার ঘটনায় পরিকল্পিত ভাবে হামলার অভিযোগ তুলে তার দল তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে। পাশাপাশি রাজ্যের আইন শৃংখলা রক্ষায় কমিশনের ভূমিকা নিয়েও দলের তরফ থেকে প্রশ্ন তোলা হয়েছে। তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন এবং চন্দ্রিমা ভট্টাচার্য আজ […]

এই মুহূর্তে কলকাতা

নাম ঘোষণার পরেই প্রচারে নেমে পড়লেন সি,পি,এম প্রার্থী তন্ময় ভট্টাচার্য।

কলকাতা , ১১ মার্চ:- গতকাল সন্ধ্যায় বাম এবং সংযুক্ত মোর্চার সিপিআইএম প্রার্থী বামফ্রন্টের প্রার্থীদের নাম ঘোষণা করা হয় তারপরে কোমর বেঁধে নেমে পড়ে প্রচারে আজ সকালে উত্তর দমদম বিধানসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য্য প্রচার শুরু করেন এম বি রোড থেকে বিরাটি সরকারি আবাসন আবাসনের প্রচার শেষ করেন এই আবাসনে 2011 তৃণমূল সরকার আসার পরে […]

এই মুহূর্তে জেলা

তৃণমূল প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণার পর গত মঙ্গলবার বাঁকুড়ার মাটিতে পা রেখেছেন টলি অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জী।

বাঁকুড়াঃ , ১১ মার্চ:- তৃণমূল প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণার পর গত মঙ্গলবার বাঁকুড়ার মাটিতে পা রেখেছেন টলি অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জী। লাল মাটির এই জেলায় অবস্থানের তৃতীয় দিনে বৃহস্পতিবার শিবরাত্রীর সকালে বাঁকুড়া শহরের উপকন্ঠে এক্তেশ্বর মন্দিরে পৌঁছে যান জনপ্রিয় এই চিত্রাভিনেত্রী ভোট প্রার্থী। খোলা চুলে নীল রঙের কূর্তি পরিহিতা সায়ন্তিকা এক্তেশ্বর সপারিষদ মন্দিরে গিয়ে পুজো […]

এই মুহূর্তে কলকাতা

সংযুক্ত মোর্চার শরিক বামফ্রন্ট আসন্ন বিধানসভা নির্বাচনে তাদের ইশতেহার প্রকাশের আগে সাধারণ মানুষের মতামত জানতে চেয়েছে।

কলকাতা , ১১ মার্চ:- সংযুক্ত মোর্চার শরিক বামফ্রন্ট আসন্ন বিধানসভা নির্বাচনে তাদের ইশতেহার প্রকাশের আগে সাধারণ মানুষের মতামত জানতে চেয়েছে। ফ্রন্টের খসড়া ইশতেহার প্রকাশ করে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু আগামী কুড়ি মার্চ এর মধ্যে ফ্রন্টের ভবিষ্যত কর্মসূচি সম্পর্কে নিজেদের মতামত দেওয়ার জন্য রাজ্যবাসী কাছে আবেদন জানান। পাশাপাশি ওই খসরা ইশতেহারের প্রতিলিপি সংযুক্ত মোর্চার আরো দুই […]

এই মুহূর্তে জেলা

মুখ্যমন্ত্রীর ওপর হামলার প্রতিবাদে শেওরাফুলিতে বিক্ষোভ তৃণমূলের।

হুগলি , ১১ মার্চ:- রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ওপর হামলার ঘটনায় বৃহস্পতিবার সকালে প্রতিবাদ কর্মসূচিতে নামলো বৈদ্যবাটি-শেওরাফুলি এলাকার তৃণমূল কংগ্রেস কর্মীরা। চাঁপদানি বিধানসভার তৃণমূল প্রার্থী অরিন্দম গুঁইন এর নেতৃত্বে মানব বন্ধন কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ জানানো হয়। তিনি বলেন যেভাবে অতর্কিতে মুখ্যমন্ত্রীর ওপর আক্রমণ করে হয় , তার প্রতিবাদে রাস্তায় নেমে তারা প্রতিবাদ জানাচ্ছেন। বিজেপির এই […]

এই মুহূর্তে কলকাতা

মুখ্যমন্ত্রীর ওপর হামলার ঘটনায় বিকেলের মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা করা হতে পারে।

কলকাতা, ১১ মার্চ:- পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে গতকাল সন্ধ্যায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আঘাত পাওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ আজ নবান্নে তাদের প্রাথমিক রিপোর্ট জমা করেছে। বিকেলের মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা করা হতে পারে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।