বাঁকুড়া , ১১ মার্চ:- বৃহস্পতিবার বিষ্ণুপুর মহকুমা শাসকের কাছে মনোনয়নপত্র জমা দেন বিষ্ণুপুর বিধানসভার তন্ময় ঘোষ, কোতুলপুর বিধানসভার হরকালী প্রতিহার , ইন্দাস বিধানসভার নির্মাল ধারা , সোনামুখী বিধানসভার বিজেপি প্রার্থী দিবাকর ঘরামি। দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে বিষ্ণুপুর মহকুমা অফিসের সামনে তারা জমায়েত হন এবং পরে বিজেপি প্রার্থীরা মহকুমা শাসকের কাছে গিয়ে তাদের মনোনয়নপত্র জমা করেন । বিজেপি প্রার্থীদের সঙ্গে ছিলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে আঘাত লাগা প্রসঙ্গে বলেন , মুখ্যমন্ত্রী নাটক করছেন মানুষ বুঝে গেছে ।
Related Articles
কালিয়াগঞ্জের সভা থেকে মহিলাদের বার্তা মুখ্যমন্ত্রীর – রান্নাঘরের হাতা ,খুন্তি নিয়ে জুলুমবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ান।
কালিয়াগঞ্জ,৩ মার্চ:- দাঙ্গা চাই না, ভাত চাই, উত্তরপ্রদেশ-দিল্লি চাই না”- মঙ্গলবার কালিয়াগঞ্জের সভা থেকে এই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি হুঁশিয়ারি দেন, দিল্লিতে যা হচ্ছে বাংলায় তা হবে না। তিনি স্পষ্ট বুঝিয়ে দেন বাংলার মাটিতে হিংসা করতে দেবে না রাজ্য সরকার। দিল্লির ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন মমতা। একইসঙ্গে মহিলাদের প্রতি তিনি বার্তা দেন, […]
আসঞ্জন ক্রিয়ার ফলেই শরীরে ধাতব বস্তু আটকায় , ভ্যাকসিনের জন্য নয় দাবী বিজ্ঞান মঞ্চের।
সুদীপ দাস , ১৪ জুন:- রবিবার দিনভর একটি খবরে তোলপাড় হয় টিভি চ্যানেল। খবরের সেই অংশ নিয়ে সোশ্যাল মিডিয়াতেও নেটাগরিকরা চুলচেরা বিশ্লেষন শুরু করে দেয়। সেই খবরে দেখা যায় শিলিগুড়ির ভরতনগরের বাসিন্দা ৫৮ বছরের নেপাল চক্রবর্তীর শরীরে পয়সা, হাতা, খুন্তির মত ধাতব বস্তু আটকে যাচ্ছে। নেপালবাবুর বক্তব্য ছিলো করোনা ভ্যাকসিন নেওয়ার পরই নাকি এই ঘটনা […]
তারকেশ্বরে শ্রাবণী মেলা উপলক্ষে পূর্ব রেলওয়ে ইএমইউ স্পেশাল ট্রেনের সময়সূচি।
কলকাতা, ১৫ জুলাই:- তারকেশ্বরের শ্রাবণী মেলা অনুষ্ঠিত হয় শ্রাবণ (জুলাই – আগস্ট) মাসে শিবের ‘জলাভিষেক’ এর জন্য। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা শিবের ‘জলাভিষেক’ এর জন্য তারকেশ্বরে আসেন। শ্রাবণী মেলার সময়, তারকেশ্বর এবং শেওড়াফুলি স্টেশনে প্রচুর ভক্তদের ঢল দেখা যায়, যারা উৎসব ও ধর্মীয় রীতিতে অংশ নিতে আসেন। ভক্তদের প্রয়োজনের কথা বিবেচনা করে, পূর্ব রেলওয়ের […]









