এই মুহূর্তে জেলা

হাওড়ায় মোবাইলের দোকানে দুঃসাহসিক চুরি। গোটা অপারেশন ধরা পড়েছে সিসিটিভিতে।

হাওড়া , ২৫ মার্চ:- দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো হাওড়া সাঁকরাইল থানা এলাকার পোদরার একটি মোবাইলের দোকানে। গত ২১ মার্চ গভীর রাতে ওই দোকানে হানা দেয় দুষ্কৃতীরা। সেখান থেকে দামি মোবাইল এবং বেশ কয়েক হাজার টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতিরা। ওই দোকানের মালিক ভিম কুমার সিং জানান, তাঁর দোকান থেকে নগদ ৭৫ হাজার ৬০০ টাকা এবং […]

এই মুহূর্তে জেলা

ইন্দাস বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী রনু মেটের সমর্থনে নুসরাত জাহান ।

বাঁকুড়া , ২৫ মার্চ:- বৃহস্পতিবার বাঁকুড়া জেলার ইন্দাস বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী রনু মেটের সমর্থনে প্রচারে ঝড় তুলল টলিউড অভিনেত্রী ও বসিরহাটের সাংসদ নুসরাত জাহান। হুড খোলা গাড়িতে করে প্রার্থীকে এবং দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে রোড শো করলেন তিনি। এদিনের রোড শো ইন্দাস হাই স্কুল ময়দান থেকে ইন্দাস সিনেমাতলা পর্যন্ত হয় প্রায় দেড় কিলোমিটার […]

এই মুহূর্তে কলকাতা

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে নির্বাচন কমিশনের দ্বারস্থ বিজেপি।

কলকাতা , ২৫ মার্চ:- মুখ্যমন্ত্রী তথা নন্দীগ্রামের তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা ব্যানার্জির বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগে তুলে বিজেপি আজ নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে। দলের সাংসদ অর্জুন সিং এবং শিশির বাজোরিয়া আজ মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের সঙ্গে দেখা করে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ জানান। পরে বাইরে তারা সাংবাদিকদের বলেন, মুখ্যমন্ত্রী প্রচারে বলছেন মাথায় তিলক ও […]

এই মুহূর্তে জেলা

বিজেপি প্রার্থীর সমর্থনে রোড শো মিঠুন চক্রবর্তী ।

বাঁকুড়াঃ , ২৫ মার্চ:- প্রথম দফার নির্বাচনে প্রচারের আজ শেষ দিন। শেষ প্রচারে মিঠুন ঝড় বাঁকুড়ার শালতোড়া বাজারে। বাঁকুড়ার শালতোড়া বিধানসভার বিজেপি প্রার্থী চন্দনা বাউরীর সমর্থনে শেষ প্রচারে রোড শো তে অংশ নিলেন বিজেপি নেতা অভিনেতা মিঠুন চক্রবর্তী। এদিন শালতোড়া সেন্টিনারি কলেজ হেলিপ্যাড এসে পৌঁছায় মিঠুন চক্রবর্তীর হেলিকপ্টার। এরপর শালতোড়া সেন্টিনারি কলেজ হেলিপ্যাড থেকে হুডখোলা […]

এই মুহূর্তে জেলা

যোগদানের কয়েকদিনের মধ্যেই বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ।

বাঁকুড়া, ২৫ মার্চ:- গত কয়েকদিন আগেই সোনামুখী ব্লকের রাধামোহন পুর পঞ্চায়েতের নিত্যানন্দপুর গ্রামের ফ্রেন্ডস ক্লাবের ৮০ জন সদস্য সহ গ্রামের ৮০ টি পরিবার তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিল। তার কয়েক দিনের মধ্যেই ফের ফ্রেন্ডস ক্লাবের ৮০ জন সদস্য সহ এবার ১১০ টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলো। […]

এই মুহূর্তে জেলা

এবারও বাজিমাত করলো হুগলি কলেজিয়েট স্কুলের নবম শ্রেণীর ছাত্র অভিজ্ঞান কিশোর দাস।

প্রিয়াঙ্কা দাস, হুগলি ২১ মার্চ:- এবারও বাজিমাত করলো হুগলি কলেজিয়েট স্কুলের নবম শ্রেণীর ছাত্র অভিজ্ঞান কিশোর দাস। এ বছরের শুরুতেই সোনি-বিবিসি আর্থ টেলিভিশন চ্যানেল ও বলিউডের প্রখ্যাত অভিনেত্রী ভূমি পেডনেকার এর সহযোগিতায় আয়োজিত হয়েছিল ইয়ং আর্থ চ্যাম্পিয়ন কনটেস্ট। সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল সারাদেশের পঞ্চম থেকে নবম শ্রেণীর ছাত্র ছাত্রীরা। প্রায় 1100 বেশি ছাত্র-ছাত্রীদের পাঠানো উদ্ভাবনী […]

এই মুহূর্তে জেলা

যে নিজে দাঁড়াতে পারে না , সে বাংলাকে দাঁড় করাবে কি করে মমতাকে কটাক্ষ দিলীপের।

বাঁকুড়া , ২৪ মার্চ:- বুধবার বড়জোড়া শিল্পাঞ্চলের বড়জোড়া ফুটবল মাঠে এসে চাঁছাছোলা ভাষায় তৃণমূলকে অলআউট আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, বাংলায় পরিবর্তন চাই। দিল্লি টাকা পাঠাচ্ছে আর সেই টাকা ঝেড়ে ফুটানি মেরে বেড়াচ্ছে তৃণমূলের নেতারা। তাই বলছি, আমরা আর হুইল চেয়ারের সরকার চাইনা। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাঙা পা নিয়ে দিলীপ ঘোষের কটাক্ষ, […]

এই মুহূর্তে জেলা

মধ্য হাওড়ায় সংযুক্ত মোর্চা সমর্থিত জাতীয় কংগ্রেস প্রার্থীর প্রচার।

হাওড়া , ২৪ মার্চ:- বুধবার বিকেলে মধ্য হাওড়ার ২৭ নং ওয়ার্ডে পায়ে হেঁটে প্রচার করেন সংযুক্ত মোর্চা সমর্থিত জাতীয় কংগ্রেসের প্রার্থী পলাশ ভান্ডারী। এদিন বিকেল ৫টা নাগাদ চৌধুরী বাগানের বিহারী লাল চক্রবর্তী লেন থেকে কংগ্রেস প্রার্থীর সমর্থনে প্রচার শুরু হয়। বাম ও কংগ্রেস কর্মীরা যৌথভাবে এই প্রচারে নামেন। সিপিএমের প্রাক্তন বিধায়ক অরূপ রায় থেকে শুরু […]

এই মুহূর্তে জেলা

দলত্যাগী বিজেপি নেতার মান ভাঙাতে উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী শ্রীরামপুরে।

হুগলি , ২৪ মার্চ:- দলের শীর্ষ নেতার কথা মেনে নিয়ে দলে থাকার সিদ্ধান্ত নিলেন বিজেপির রাজ্য নেতা ভাস্কর ভট্টাচাৰ্য। বুধবার বিকালে ভাস্কর বাবুর শ্রীরামপুরের বাড়িতে আসেন উত্তরপ্রদেশের উপ মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মোর্য। আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থী তালিকায় তার নাম না থাকায় তিনি ক্ষুব্ধ হয়ে গত ১৬ই মার্চ দলের সমস্ত পদ থেকে পদত্যাগের চিঠি দেন রাজ্য […]

এই মুহূর্তে কলকাতা

সুরজিৎ কর পুরকায়স্থ কে তার পদ থেকে সরিয়ে দিলো নির্বাচন কমিশন।

কলকাতা , ২৪ মার্চ:- ডিজিপি, এডিজি আইনশৃঙ্খলার পরে ভোটের মুখে রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ কর পুরকায়স্থ কে তার পদ থেকে সরিয়ে দিলো নির্বাচন কমিশন। তাকে ভোটের কোনও কাজে ব্যবহার করা যাবে না বলে কমিশন নির্দেশ দিয়েছে। কমিশনের এই নির্দেশ পাওয়ার পরেই স্বরাষ্ট্র দপ্তর নির্দেশিকা জারি করে তাকে পদ থেকে সরিয়ে দেয়।